NCP diaspora alliance South Africa

NCP diaspora alliance South Africa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NCP diaspora alliance South Africa, Political organisation, Johannesburg.

05/04/2026

এনসিপি
জুলাইকে ধারন করেই এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

05/04/2026

" একজন স্বনামধন্য রাজনীতিবিদ এবং সুবক্তা হিসেবে সুপরিচিত ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থ। আমরা সবসময় তাকে বিএনপির একজন নেতা হিসেবেই চিনতাম। যদিও তার নিজস্ব একটি দল রয়েছে যার একমাত্র নেতা তিনি নিজেই 😂...
হাসিনার আমলে তিনি সংসদে ছিলেন তার একমাত্র কারণ তিনি নিজেই আওয়ামী পরিবারের সদস্য।
আজকে তিনি যেই ভাবে নিজের দ্বিচারিতার কারণে অপমান হলেন তা তিনি দিবালোকে স্বপ্নেও ভাবেন নি 😂😂😂😂

যাই হোক zen z প্রজন্মের নেতাদের যদি তিনি আওয়ামীলীগের মমতাজ অথবা হাজী সেলিম মনে করে থাকেন তাহলে আসন্ন ৬ - ১০ মাসে তিনি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বাজে সময় পার করতে যাচ্ছেন 😂😂

03/04/2026

Congratulations to the Bangladesh U-20 football team on their SAFF Championship triumph-defeating India in style ❤️

02/04/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
সালাম ও বৈপ্লবিক শুভেচ্ছা নিবেন।
​আমি তানভীর সামির , দপ্তর সম্পাদক, এনসিপি (NCP) ডায়স্পোরা, দক্ষিণ আফ্রিকা। অত্যন্ত ক্ষোভ এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, যে ছাত্র-জনতার রক্তস্নাত বিপ্লবের ওপর দাঁড়িয়ে আজকের সরকার গঠিত হয়েছে, তারা সেই বিপ্লবের মূল ম্যান্ডেট থেকে বিচ্যুত হওয়ার পথ বেছে নিয়েছে।
​জুলাই-আগস্টের সেই উত্তাল দিনগুলোতে আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। তাদের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, স্বচ্ছ এবং ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণে যে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক অধ্যাদেশগুলো (যেমন: গুম প্রতিরোধ, পুলিশ কমিশন, দুদক সংস্কার এবং বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ) জারি করা হয়েছিল, বর্তমান সরকার পক্ষ থেকে সেগুলো বাতিলের প্রস্তাব আমাদের স্তম্ভিত করেছে।
​আমাদের স্পষ্ট কথা:
১. গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করার অর্থ হলো অপরাধীদের বিচার থেকে অব্যাহতির সুযোগ করে দেওয়া। আমরা এটি কোনোভাবেই মেনে নেব না।
২. পুলিশ কমিশন এবং দুদক সংস্কারের পথে বাধা সৃষ্টি করা মানেই হলো পুনরায় রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহারের নীল নকশা তৈরি করা।
৩. প্রবাসে থেকে আমরা যে নিরাপদ ও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এই পিছুটান সেই স্বপ্নকে ধূলিসাৎ করছে।
​আমরা প্রবাসীরা দিনরাত হাড়ভাঙ্গা খাটুনি খেটে রেমিট্যান্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখি। আমাদের প্রাণের দাবি—শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। সংস্কারের নামে কোনো ধরনের টালবাহানা দেশের সচেতন নাগরিক ও প্রবাসী সমাজ মেনে নেবে না।
​আমরা অবিলম্বে এই হঠকারী প্রস্তাব বাতিলের দাবি জানাচ্ছি এবং ছাত্র-জনতার মূল আকাঙ্খাকে আইনে রূপ দিয়ে রাষ্ট্র সংস্কার ত্বরান্বিত করার আহ্বান জানাচ্ছি।
​বিপ্লবের চেতনা অমর হোক।
ইনকিলাব জিন্দাবাদ।
​তানভীর সামির
দপ্তর সম্পাদক, এনসিপি ডায়স্পোরা
দক্ষিণ আফ্রিকা।

31/03/2026

ছাত্র-জনতার অভূতপূর্ব আত্মত্যাগ এবং তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আজ যারা ক্ষমতার মসনদে, তাদের মুখে গণতন্ত্রের উল্টো সুর মানায় না। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান বিএনপি সমর্থিত সরকার জনগণের প্রত্যক্ষ রায় বা 'গণভোট' গ্রহণের দাবির বিপক্ষে অবস্থান নিচ্ছে।
​আমাদের স্পষ্ট কথা:
​রক্তের ঋণ ভুলে যাবেন না: এই পরিবর্তন কোনো রাজনৈতিক দলের একক দান নয়; এটি হাজারো শহীদের রক্ত এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল।
​গণভোটই শ্রেষ্ঠ পথ: জনগণের আকাঙ্ক্ষা বুঝতে এবং রাষ্ট্রের সংস্কারে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ (Referendum) নিশ্চিত করা এখন সময়ের দাবি। অথচ একটি গোষ্ঠী জনগণের রায় নিতে ভয় পাচ্ছে কেন?
​একনায়কতন্ত্রের পুনরাবৃত্তি নয়: এক স্বৈরাচারের বিদায় মানে অন্য কোনো গোষ্ঠীর স্বেচ্ছাচারিতা নয়। দেশের মালিক জনগণ, আর সেই মালিকানা নিশ্চিত করতে গণভোটের কোনো বিকল্প নেই।
​ দেশের প্রতিটি রক্তবিন্দু আর ত্যাগের হিসাব রাখছি। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে ডায়স্পোরা নীরব থাকবে না।
​গণভোটের মাধ্যমে জনগণের রায় নিশ্চিত করুন। শহীদের রক্তের সাথে বেইমানি বন্ধ হোক!
​শুভেচ্ছান্তে,
দপ্তর সম্পাদক,
এনসিপি (NCP) ডায়স্পোরা, দক্ষিণ আফ্রিকা।

এন সি পি এর পঞ্চ-পাণ্ডব ঢাকা উত্তর- Ariful Islam ঢাকা দক্ষিণ - Asif Mahmud রাজশাহী - Mobasser Raj কুমিল্লা - Md Tarikul ...
29/03/2026

এন সি পি এর পঞ্চ-পাণ্ডব

ঢাকা উত্তর- Ariful Islam
ঢাকা দক্ষিণ - Asif Mahmud
রাজশাহী - Mobasser Raj
কুমিল্লা - Md Tarikul Islam
সিলেট - Md Afzal

জেনজিরা '৭২-এর সংবিধান আর চায় না।- হান্নান মাসউদ
29/03/2026

জেনজিরা '৭২-এর সংবিধান আর চায় না।

- হান্নান মাসউদ

আমাদের ’৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্...
26/03/2026

আমাদের ’৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ গড়তে চাই।

নাহিদ ইসলাম

  🚨 TRAGIC ACCIDENTS KEEP STRIKING BANGLADESH ⚠️After train, launch and bus accidents, a bus full of passengers fell int...
25/03/2026



🚨 TRAGIC ACCIDENTS KEEP STRIKING BANGLADESH ⚠️

After train, launch and bus accidents, a bus full of passengers fell into the Padma, one of the fiercest rivers in the world ‼️

According to reports, at least 45 people are missing.

WE MOURN. We seek prayers for the missing ones.

আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা।​দক্ষিণ আফ্রিকার এনসিপি (NCP) ডায়স্পোরার পক্ষ থেকে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্...
25/03/2026

আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা।
​দক্ষিণ আফ্রিকার এনসিপি (NCP) ডায়স্পোরার পক্ষ থেকে দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সকল প্রবাসী ভাই-বোনদের জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন।
​আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দক্ষিণ আফ্রিকার এনসিপি ডায়স্পোরা একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত আমরা যেভাবে কাজ করেছি, আগামীতে আমাদের লক্ষ্য আরও সুসংগঠিতভাবে মানুষের কল্যাণে এবং দেশের স্বার্থে কাজ করা।
​আমাদের এই পথচলাকে আরও বেগবান করতে আপনাদের সকলের অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য। আমরা চাই এই সংগঠনটি প্রবাসীদের অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠুক।
​আপনার মতামত আমাদের কাছে মূল্যবান:
সংগঠনটিকে আরও গতিশীল করতে এবং জনকল্যাণে নতুন কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে আপনাদের সৃজনশীল আইডিয়া বা পরামর্শ আশা করছি। আপনার যেকোনো গঠনমূলক চিন্তা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।
​আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য এবং প্রবাসীদের জন্য ভালো কিছু করি।
​শুভেচ্ছান্তে,
আসিফ মিয়া
আহ্বায়ক,
দক্ষিণ আফ্রিকার এনসিপি ডায়স্পোরা।



Address

Johannesburg

Website

Alerts

Be the first to know and let us send you an email when NCP diaspora alliance South Africa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share