সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা

সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সিলেটের প্রবাসীদের একটি বৃহৎ প্ল্যাটফর্ম
Sylhet Association of South Africa

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার অন্যতম...
13/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার অন্যতম সদস্য, আপিংটনের দীর্ঘদিনের প্রবাসী, হবিগঞ্জের কৃতী সন্তান জনাব আব্দুল মান্নান ভাই আজ বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে একটি গাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুমের ইন্তেকালে সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য মহান আল্লাহ তাআলার নিকট ধৈর্য ও শক্তি কামনা করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং কবরের আযাব থেকে হেফাজত করেন।
আমিন।
শোক প্রকাশে—
এম. এস. ইসলাম সেরুল
সভাপতি
সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা
নোমান মাহমুদ
সাধারণ সম্পাদক
সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা

10/06/2026
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শিপলু আহমেদ ভাই  বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আজ কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ...
18/05/2026

দক্ষিণ আফ্রিকা প্রবাসী শিপলু আহমেদ ভাই বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আজ কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দেশের পথে যাত্রা শুরু করেন।
দীর্ঘদিন পর প্রিয় মাতৃভূমি ও পরিবার-পরিজনের সাথে সময় কাটানোর এই মুহূর্ত হোক আনন্দময় ও প্রশান্তিতে ভরা।
আল্লাহ তায়ালা যেন তাঁর সফর নিরাপদ ও সহজ করেন এবং সুস্থভাবে গন্তব্যে পৌঁছে দেন।

সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা কেপটাউন শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রবিউল ইসলাম ইসলাম খান সাহেল ভাই বাংলাদেশে যাওয়ার ...
15/05/2026

সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা কেপটাউন শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রবিউল ইসলাম ইসলাম খান সাহেল ভাই বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়েছেন।

তাঁর সফর শুভ ও নিরাপদ হোক—এই কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্থতা ও নিরাপত্তার সাথে নিজ মাতৃভূমিতে পৌঁছে দিন এবং সফরকে কল্যাণময় করুন। 🤲🇧🇩

সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার পক্ষ থেকে তাঁর জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া।

সিলেট এসোসিয়েশন অব কেপটাউন শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রবিউল ইসলাম সাহেল ও জনাব শিপলু আহমেদ সাহেবের দেশ গমন উপলক্ষে আ...
11/05/2026

সিলেট এসোসিয়েশন অব কেপটাউন শাখার সম্মানিত সদস্য সচিব জনাব রবিউল ইসলাম সাহেল ও জনাব শিপলু আহমেদ সাহেবের দেশ গমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান।
প্রবাসের মাটিতে আপনাদের অবদান, ভালোবাসা ও আন্তরিকতা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।
দেশে সুন্দর, নিরাপদ ও সুখময় সময় কাটুক—এই দোয়া ও শুভকামনা রইলো।

পদোন্নতি পেলেন প্রবাসীবান্ধব হাই কমিশনার শাহ আহমেদ শফী==========>>>>>==========বাংলাদেশ সরকারের পূর্ণ সচিব ও এ-গ্রেড পদম...
30/04/2026

পদোন্নতি পেলেন প্রবাসীবান্ধব হাই কমিশনার শাহ আহমেদ শফী
==========>>>>>==========
বাংলাদেশ সরকারের পূর্ণ সচিব ও এ-গ্রেড পদমর্যাদায় হাই কমিশনার হিসেবে পদোন্নতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফী।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রবাসী বান্ধব কুটনৈতিক শাহ আহমেদ শফীর পদোন্নতিতে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার সভাপতি এমএস ইসলাম সেরুল ও সাধারণ সম্পাদক নোমান মাহমুদ।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ হাই কমিশনার মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। উনার সুদৃঢ় নেতৃত্বে সাউথ আফ্রিকা প্রবাসীরা আরো বেশি সেবা পাবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

- File Photo

প্রবাস জীবন এক অদৃশ্য সংগ্রামের নাম। বাইরে থেকে যাদের জীবন ঝকঝকে মনে হয়, ভেতরে তারা বহন করে অসংখ্য না বলা কষ্ট, ত্যাগ আর...
20/04/2026

প্রবাস জীবন এক অদৃশ্য সংগ্রামের নাম। বাইরে থেকে যাদের জীবন ঝকঝকে মনে হয়, ভেতরে তারা বহন করে অসংখ্য না বলা কষ্ট, ত্যাগ আর একাকীত্ব। নিজের দেশ, পরিবার, প্রিয় মানুষদের ছেড়ে তারা পাড়ি জমায় অচেনা এক পৃথিবীতে—শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য।
প্রতিটি দিন তাদের জন্য নতুন চ্যালেঞ্জ। ভাষা, সংস্কৃতি, পরিবেশ—সবকিছুই আলাদা, তবুও তারা মানিয়ে নেয়। নিজের স্বপ্নগুলো অনেক সময় চাপা পড়ে যায় দায়িত্বের নিচে। কিন্তু তবুও তারা থামে না, কারণ তাদের পেছনে আছে একটি পরিবার, একটি আশা।
প্রবাসীরা শুধু অর্থ উপার্জন করে না, তারা দেশের অর্থনীতির চালিকাশক্তি, পরিবারের ভরসা, আর অসংখ্য স্বপ্নের বাস্তবায়নকারী। তাদের এই ত্যাগ, পরিশ্রম ও ধৈর্য আমাদের সবার শ্রদ্ধার যোগ্য।
প্রবাস জীবন সহজ নয়—এটি সাহস, ধৈর্য আর ভালোবাসার এক নিরব গল্প।
✍️ রবিউল ইসলাম সায়েল
সদস্য সচিব, সিলেট এসোসিয়েশন অফ দক্ষিণ আফ্রিকা, কেপটাউন শাখা।

Address

71 Mint Road, Fordsburg
Johannesburg
2092

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category