Dr. Sarina Nasir Momy

  • Home
  • Dr. Sarina Nasir Momy

Dr. Sarina Nasir Momy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Sarina Nasir Momy, Public Service, Mawlana Yakub Shah Lane, Bepari para,North Agrabad,Chattogram., .

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...
26/03/2026

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...

"নিজে জানুন,অন্যকে জানানসচেতন নাগরিক গড়ে তুলন।"
28/10/2025

"নিজে জানুন,অন্যকে জানান
সচেতন নাগরিক গড়ে তুলন।"




21/10/2025

অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ব্যাথানাশক ঔষুধ ব্যবহার ও নানা ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া :

পেটের সমস্যা:
- গ্যাস্ট্রিক, আলসার, বমি, বুকজ্বালা
- অতিরিক্ত ব্যবহারে পাকস্থলীর ক্ষয় হতে পারে।

কিডনি সমস্যা:
- দীর্ঘদিন ব্যবহার করলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে।
- কিডনি বিকল হওয়ার ঝুঁকি বাড়ে।

লিভারের ক্ষতি:
- বিশেষ করে Paracetamol বেশি খেলে লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে।

নেশা হয়ে যাওয়া :
- বিশেষ করে Narcotic painkiller (যেমন: Tramadol, Morphine) বেশি খেলে মানসিক ও শারীরিকভাবে নির্ভরশীলতা তৈরি হয়।

সতর্কতা:
ব্যথানাশক ওষুধ সাময়িক স্বস্তি দিলেও অতিরিক্ত বা ভুল ব্যবহারে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া পেইনকিলার খাওয়া ঠিক নয়।
দীর্ঘদিন ব্যথা থাকলে কারণ নির্ণয় করে চিকিৎসা করা উচিত।


20/10/2025

19/10/2025

সুস্থ থাকতে অনুসরণযোগ্য ৭টি অভ্যাস নিচে দেওয়া হলো:

1.নিয়মিত ব্যায়াম করা– প্রতিদিন দিনের একটি নির্দিষ্ট সময় অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম

2. সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া – সবজি, ফল, আঁশযুক্ত খাবার, কম লবণ ও চিনি। ফাস্ট ফুড,বেশি মশলা ও তেলযুক্ত খাবার কম পরিমাণ এ গ্রহণ করুন।

3.পর্যাপ্ত পানি পান– দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন।

4.পর্যাপ্ত ও নিয়মিত ঘুম– দিনে ৬-৮ ঘণ্টা ঘুমানো অত্যাবশ্যক।

5. ধূমপান ও মাদক থেকে বিরত থাকা।

6. মানসিক চাপ নিয়ন্ত্রণ – মেডিটেশন, প্রার্থনা, বই পড়া ইত্যাদি

7. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা – রক্তচাপ, সুগার, ওজন চেকআপ করা

এই অভ্যাসগুলো মেনে চললে দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও জীবন হয় স্বাস্থ্যকর ও সুন্দর।

18/10/2025

মেডিকেল ইমারজেন্সি

স্ট্রোক হলো একটি জরুরি অবস্থা যেখানে মস্তিষ্কে রক্ত ​​সরবরাহে ব্যাঘাত ঘটে যার ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়।


স্ট্রোকের লক্ষণ:
হঠাৎ করে শরীরের একপাশে মুখ, হাত বা পায়ে দুর্বলতা বা অসাড়তা অনুভব করা।
কথা বলতে বা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।
হঠাৎ করে একটি বা উভয় চোখে ঝাপসা বা দ্বিগুণ দেখা।
হঠাৎ করে মাথা ঘোরা,মাথা ব্যাথা,বমি হওয়া ভারসাম্য হারানো বা হাটা চলার লার সমস্যা হওয়া বা পড়ে যাওয়া।

স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি। যদি আপনি বা আপনার পরিচিত কেউ স্ট্রোকের কোনো লক্ষণ অনুভব করেন, তাহলে অবিলম্বে চিকিৎসকের সাহায্য নিন, কারণ যত দ্রুত চিকিৎসা শুরু করা যায়, মস্তিষ্কের ক্ষতির পরিমাণ
তত কম হওয়ার সম্ভবনা।

স্ট্রোক এর ঝুঁকিসমূহ:
- উচ্চ রক্তচাপ
- ডায়াবেটিস
- ধূমপান
- স্থূলতা ও অলস জীবনযাপন
- হাই কোলেস্টেরল
- অতিরিক্ত মদ্যপান
- বয়স (৬০+)

প্রতিরোধ:
- রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
- ব্যায়াম
- সুষম খাদ্য
- ধূমপান ও মদ্যপান বর্জন
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

সুস্থ ও নিয়মতান্ত্রিক জীবনযাপন স্ট্রোক এর মতো মারাত্মক ব্যাধি থেকে দূরে রাখবে।

17/10/2025

বর্তমানে চেম্বার এ আসা রোগীদের একটি বড় অংশ
স্ক্যাবিস (Scabies) এ আক্রান্ত — এটি একটি মারাত্মক ছোঁয়াচে চর্মরোগ, যা Sarcoptes scabiei নামক ক্ষুদ্র ত্বকপরজীবী দ্বারা হয়।রোগীরা স্ক্যাভিসকে সাধারণ চর্মরোগ ভেবে অবহেলা করে এবং সহজেই অন্যদের সংক্রমিত করে।

কারণ:
- Sarcoptes scabiei নামের পরজীবী ত্বকে গর্ত করে ডিম পাড়ে।
- এটি সরাসরি ত্বকের সংস্পর্শে বা আক্রান্ত ব্যক্তির জামা-কাপড়, বিছানা, তোয়ালে ব্যবহারের মাধ্যমে ছড়ায়।

লক্ষণসমূহ:
1. তীব্র চুলকানি (বিশেষ করে রাতে বেশি)
2. লাল ফুসকুড়ি বা ছোট ছোট গর্ত (বিশেষ করে আঙুলের ফাঁকে, কবজিতে, নাভির চারপাশে, কোমরে, গোপনাঙ্গে)
3. শিশুদের মুখ, মাথা ও হাতের তালুতেও দেখা দিতে পারে।

চিকিৎসা:অবশ্যই চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে,অন্যথায় এটি সহজে সর্বত্র ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে।

যা করতে হবে:
- একই পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা নিতে হবে।
- জামাকাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে।
- পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

পুনরায় সংক্রমণ রোধে:
- ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ এড়িয়ে চলা।
- ব্যক্তিগত জিনিসপত্র অন্যের সঙ্গে ভাগ না করা।

16/10/2025

হৃদরোগ থেকে বাঁচার জন্য মেনে চলুন ৮ টি অভ্যাস

১. সুষম ও স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ:
- কম লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার খাওয়া।
- বেশি শাকসবজি, ফল, আঁশযুক্ত খাবার খাওয়া।

২. নিয়মিত ব্যায়াম:
- সপ্তাহে কমপক্ষে ৫ দিন ৩০ মিনিট করে হাঁটা, সাঁতার, সাইক্লিং ইত্যাদি।

৩. ওজন নিয়ন্ত্রণ:
- অতিরিক্ত ওজন বা স্থূলতা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

৪. ধূমপান ও মদ্যপান পরিহার:
- এগুলো রক্তনালী সংকোচন করে হৃদপিণ্ডে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে।

৫. রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ:
- নিয়মিত চেকআপ করে হাই প্রেশার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা জরুরি।

6. ডায়াবেটিস নিয়ন্ত্রণ:
- অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

৭. স্ট্রেস কমানো:
- নিয়মিত ঘুম, মেডিটেশন, প্রার্থনা বা মানসিক প্রশান্তির চর্চা হৃদরোগ প্রতিরোধে সহায়ক।

৮. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা:
- ৪০ বছরের পর রুটিন চেকআপ করানো উচিত (BP, lipid profile, ECG ইত্যাদি)।

অতএব সুস্থ সুন্দর ও নিয়মতান্ত্রিক জীবনযাপনই হৃদরোগ প্রতিরোধের মূল চাবিকাঠি।

15/10/2025

টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫

---বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৪.৮ লাখ টাইফয়েড রোগী এবং ৮,০০০+ মৃত্যু ঘটে। এর ৬৮% শিশুদের মধ্যে দেখা যায়। টাইফয়েড সংক্রমণ ও মৃত্যু কমাতে ১২ অক্টোবর ২০২৫ থেকে সারাদেশে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন শুরু হয়েছে।এটি বাংলাদেশের প্রথম জাতীয় পর্যায়ের টাইফয়েড টিকাদান কর্মসূচি।

লক্ষ্য:
-৯ মাস থেকে ১৫ বছরের নিচে সব শিশুকে একটি মাত্রার TCV টিকা দেওয়া হবে।
- মোট ৫ কোটির বেশি শিশুকে টিকার আওতায় আনা হবে।
- ৯৫% শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য।


- মোট ১৮ কার্যদিবসব্যাপী চলবে পুরো ক্যাম্পেইন।

ভ্যাকসিন সম্পর্কে:
- একটি মাত্রার ভ্যাকসিন – টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV)
- সুরক্ষা দেয় প্রায় ৩-৭ বছর এবং এটি WHO অনুমোদিত নিরাপদ ও কার্যকর।

সহযোগী প্রতিষ্ঠান:
- বাংলাদেশ সরকার (EPI প্রোগ্রাম এর আওতায় )UNICEF,WHO, GAVI এর সহায়তায় এই ক্যাম্পেইন পরিচালনা করছে।

আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন।
14/10/2025

আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ সকলকে সুস্থ রাখুন।

13/10/2025

বর্তমান সময়ের জ্বর :
ডেংগু নাকি চিকনগুনিয়া???

ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয়ই এডিস মশা-এর মাধ্যমে ছড়ায় এবং প্রায় একই রকম উপসর্গ দেখা যায়।

ডেংগু নাকি চিকনগুনিয়া বুঝার উপায়:

ডেঙ্গুর প্রধান লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর এবং মাথাব্যথা,সাথে মাংসপেশীতে ব্যাথা, যেখানে চিকুনগুনিয়ার ক্ষেত্রে প্রধান লক্ষণ হলো জয়েন্ট বা অস্থিসন্ধিতে তীব্র ব্যথা এবং ফোলা সাথে উচ্চ জ্বর।

ডেংগু জ্বরে হেমোরেজিক ডেঙ্গু এবং ডেঙ্গু শক সিনড্রোম মারাত্মক হতে পারে,চিকনগুনিয়া সাধারণত মারাত্মক নয়, তবে জয়েন্টের ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে।

অন্যান্য পার্থক্য
ডেংগুতে রক্তচাপ ও প্লেটলেট কমে যেতে পারে,যা চিকনগুনিয়াতে সাধারণত হয়না।

কখন কোনটি বোঝা মুশকিল হতে পারে:
অনেক সময় রোগের প্রাথমিক পর্যায়ে উপসর্গগুলো প্রায় একই রকম থাকে, যেমন - জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা এবং র‍্যাশ।
কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই সহায়ক চিকিৎসা ও বিশ্রাম জরুরি।
বর্তমানে, সঠিক রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা করা প্রয়োজন।


সহজভাবে বললে:
ডেঙ্গু বেশি ভয়ংকর ও প্রাণঘাতী হতে পারে, প্লাটেলেট কমে যায়।চিকুনগুনিয়ায় জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয় যা দীর্ঘদিন স্থায়ী হতে পারে।অতএব,ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধে এডিস মশা নিধনে সোচ্চার হতে হবে।

এডিস মশা( Ades aegypti) মশার কামড়ে ছড়ানো ভাইরাস গঠিত অন্য একটি  জ্বর হলো ডেংগু জ্বর । এটি সাধারণত বর্ষাকালে বেশি হয় এবং ...
12/10/2025

এডিস মশা( Ades aegypti) মশার কামড়ে ছড়ানো ভাইরাস গঠিত অন্য একটি জ্বর হলো ডেংগু জ্বর । এটি সাধারণত বর্ষাকালে বেশি হয় এবং ভোরবেলা এই মশার আক্রমণ বেশি হয়ে থাকে।

লক্ষণ:
- হঠাৎ জ্বর (১০৪°F পর্যন্ত)
- চোখের পিছনে ব্যথা
- মাথাব্যথা, মাংসপেশীতে ও অস্থিসন্ধিতে ব্যথা
- বমিভাব বা বমি
- গায়ে র‌্যাশ
- অনেক সময় রক্তক্ষরণ (Dengue hemorrhagic fever) হতে পারে এবং জটিল অবস্থার সৃষ্টি হতে পারে।

জটিলতা:
- শরীরে রক্তের প্লাটেলেট কমে যায়
- শরীরের ভেতরে রক্তক্ষরণ
- শক (Dengue Shock Syndrome)
- মৃত্যু পর্যন্ত হতে পারে

সাম্প্রতিক সময়ের ডেংগু জ্বর মারাত্মক জটিলতার সৃষ্টি করাতে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।

প্রতিরোধ:
- Aedes মশা জন্মাতে না দেওয়া(পানির পাত্র ঢেকে রাখা, পরিষ্কার রাখা)
- সকাল-বিকেলে ফুলহাতা জামা পরা
- মশারির ব্যবহার
- গর্ভবতী ও শিশুদের বিশেষভাবে সতর্ক রাখা
- সচেতনতা বাড়ানো

চিকিৎসা:
- নির্দিষ্ট ওষুধ নেই
- জ্বর কমাতে Paracetamol (Aspirin নয়)
- পর্যাপ্ত পানি পান
- প্রয়োজনে হাসপাতালে ভর্তি, পর্যবেক্ষণ

Address

Mawlana Yakub Shah Lane, Bepari Para,North Agrabad,Chattogram.

4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sarina Nasir Momy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share