13/10/2020
#লাক্য_সূর্যনারায়ণ_তেজস্বী:
জন্ম: 1 নভেম্বর 1990
তিনি তেজস্বী সূর্য নামে অধিক পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ, RSS এর স্বয়ংসেবক এবং কর্ণাটক হাইকোর্টের একজন আইনজীবী। 2019 এর লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা থেকে জয়ী হয়ে বর্তমানে ওখানকার সাংসদ এবং সম্প্রতি ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতির পদ অলংকৃত করছেন।
প্রাথমিক ও ব্যক্তিগত জীবন:
কর্ণাটকের বেঙ্গালুরুতে রামা এবং এল.এ. সূর্য নারায়ণের বাড়িতে সূর্য জন্মগ্রহণ করেন, তার পিতা আগে আবগারি দপ্তরের যুগ্ম কমিশনার ছিলেন। সূর্য শৈশবকাল থেকেই বি আর আম্বেদকরকে অনুপ্রেরণা হিসাবে বিবেচনা করেন| 9 বছর বয়সে, তিনি তার আঁকা কিছু ছবি বিক্রি করেন এবং সেই অর্থ সেনাবাহিনীর কারগিল তহবিলে দান করেন, এই থেকেই তার সেবাকার্যের শুরু। এরপরে 2001 সালে থাইগারাজনগরে শ্রী কুমারান বিদ্যালয়ে অধ্যয়নকালে তাকে 'জাতীয় বাল্যশ্রী' সম্মান দেওয়া হয়। পরে তিনি ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ থেকে একাডেমিক ল তে LBB করেছেন। তিনি কর্ণাটিক সংগীতের প্রশিক্ষণ প্রাপ্ত এবং 'Arise India' নামক NGO র প্রতিষ্ঠাতা, যা স্কুল শিক্ষার ক্ষেত্রে কাজ করে| তিনি এর আগে ইন্ডিয়া ফ্যাক্টসের জন্য লিখেছেন।
রাজনৈতিক জীবন:
সূর্য কলেজ জীবনে আখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এর সক্রিয় সদস্য ছিলেন এবং এমনকি ভারতীয় জনতা যুব মোর্চায় (BJYM) সাধারণ সম্পাদকও ছিলেন। তিনি 2014 সালের লোকসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির প্রচারে সক্রিয়ভাবে অবদান রেখেছিলেন এবং 2017 সালে তিনি বিজেপির 'ম্যাঙ্গালোর চলো' সমাবেশের আয়োজনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপরে তিনি 2013সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় কর্ণাটক বিজেপির ডিজিটাল কমিউনিকেশন দলের নেতৃত্ব দিয়েছিলেন| আইনজীবী হিসাবে তিনি বিজেপির অনেক নেতার মতো প্রতিনিধি ছিলেন, যেমন -মহেশ হেগডে (পোস্ট-কার্ড নিউজের সম্পাদক), প্রতাপ সিমহা (মহীশুরের সংসদ সদস্য) এবং বিএস-ইয়েদিউরপ্পা র দুর্নীতি মামলায় আইনজীবী অশোক হারানহল্লিকে সহায়তা করেছিলেন। তাঁর কাকা রবি সুব্রামান্যম বিজেপির প্রবীণ নেতা এবং বাসভানগুড়ির প্রতিনিধিত্বকারী বিধায়ক ছিলেন|
সূর্য হিন্দুত্বের দৃঢ় সমর্থক| তিনি স্বামী বিবেকানন্দ, বি আর আম্বেদকর, অরবিন্দ এবং বীর সাভারকর এর জীবন আদর্শে অনুপ্রাণিত এবং তিনি হিন্দুত্ব এবং ভারতীয় সাংস্কৃতিক গর্বের আদর্শকে রূপদান করার কাজে নিয়োজিত |