20/02/2026
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান।
আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এই জনপদের মানুষের হাজার বছরের আত্মপরিচয়ের সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ভাষা আন্দোলন একটি কালজয়ী মাইলফলক।