Communication Cell, OHIO BNP, USA

Communication Cell, OHIO BNP,  USA businessman

09/13/2024
08/04/2024

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে আজও গণ-আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনীর গুলি হত্যা দমন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা
অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতা জবরদখল করে রাখা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে । গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরো সহস্রাধিক মানুষ। গতকাল আওয়ামী লীগ ঘোষনা দিয়ে আজ সমগ্র দেশে তারা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী জমায়েত করে গণতন্ত্রকামী ছাত্র-জনতার উপর লেলিয়ে দেয়। ঢাকার ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরী, মিরপুর, উত্তরা, তোপখানা রোড সহ বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে। সমগ্র দেশকেই আজ রণক্ষেত্রে পরিণত করে হত্য, নির্যাতন ও বল প্রয়োগ করে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা চালায়। আলোচনার কথা বলে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করছে স্বৈরাচারী সরকার।
আজ দুপুর থেকে মোবাইল নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইন্টারনেট, ফেইসবুক, ম্যাসেন্জার, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়।
আন্দোলন দমন ও ভায়ভীতি প্রদর্শন করতে আজ সন্ধ্যা থেকে আবারো সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বরাবরের মতো আজও আওয়ামী সন্ত্রাসীরা বিএসএমএমইউসহ বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে ।
গতকালকের মতো আজও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের বাসা বাড়িতে আক্রমণ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম কর। সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের নড়াইলের বাসভবন ও বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলুর ময়মনসিংহের বাসভবন, যশোরে বিএনপি কার্যালয়, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সিএনজি স্টেশনসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিবাদী সরকারের এই নির্মম হামলা,দমন নিপীড়নের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশব্যাপী গণজাগরণের মধ্য দিয়ে জনগণ গণঅভ্যুত্থানের পথে যে যাত্রা শুরু করেছেন,হত্যা, দমন, নিপীড়ন চালিয়ে তা আর ব্যর্থ করা যাবে না ।
সরকার পরিকল্পিতভাবে সংঘাত, সংঘর্ষ উস্কিয়ে দিয়ে আন্দোলনের বিজয় নস্যাত করতে চায়। অগ্নিগর্ভ বাংলাদেশে আন্দোলনরত জনগণ সরকারের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ ।
বিবৃতিতে তিনি বলেন আজ অসহযোগ আন্দোলনসহ চলমান আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। তিনি নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আহত সকলের দ্রæত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব দেশবাসী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র জনতার এক দফা আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করার এবং একই সাথে নিজ নিজ এলাকায়ও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখারও রাখার আহŸান জানান। একই সাথে তিনি সকল সকল রাজনৈতিক দলের প্রতি ছাত্র জনতার চলমান গণআন্দোলনে তাদের পাশে থাকার আহŸান জানান।
বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবৈধ প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার দাবি মেনে ক্ষমতা থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহŸান জানান।

08/04/2024
08/04/2024

নগরবাসীকে ওয়াইফাই উন্মুক্ত রাখার আহ্বান জানাচ্ছি। ঢাকায় আগত মুক্তিকামী জনতার আশ্রয় ও খাবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।

দেশের প্রতিটি পরিবারের প্রতি আহ্বান থাকবে পরিবারের একজন সদস্য করে ঢাকায় পাঠান। পাড়া, মহল্লা, গ্রাম, থানা, উপজেলা থেকে সংগঠিত হয়ে একসাথে ঢাকায় আসুন। ২৪ এর মুক্তিযুদ্ধে শামিল হোন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

10/11/2023

Address

Ohio City, OH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Communication Cell, OHIO BNP, USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Communication Cell, OHIO BNP, USA:

Share