Jalalabad Association of America ,Inc

Call Directions Website Contact the organization

Jalalabad Association of America ,Inc Jalalabad Association leads the Bangladeshi Community's effectively engagement in the US Society.

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ২০২৬এবারের বিশেষ আকর্ষণ — জাতীয় পরিচয়পত্র (NID) সেবা!নিউ জার্সিতে বসেই NID সেবা গ্রহণের বিশে...
10/20/2026

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ২০২৬

এবারের বিশেষ আকর্ষণ — জাতীয় পরিচয়পত্র (NID) সেবা!

নিউ জার্সিতে বসেই NID সেবা গ্রহণের বিশেষ সুযোগ!

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সকাল ১১টা থেকে বিকেল ৫টা

John F. Kennedy High School
61-127 Preakness Ave, Paterson, NJ 07502

NID সেবা গ্রহণের জরুরি নির্দেশনা

ঘরে বসেই অনলাইনে NID রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন শেষে শুধুমাত্র আপনার রেজিস্ট্রেশন নম্বরের স্ক্রিনশট WhatsApp-এ পাঠিয়ে দিন।

WhatsApp: +1 (917) 362-2442

রেজিস্ট্রেশন নম্বর পাঠানোর শেষ সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬।

সতর্কতা: পাসপোর্ট, জন্মনিবন্ধন বা ব্যক্তিগত তথ্যসংবলিত কোনো ডকুমেন্ট WhatsApp-এ পাঠাবেন না।

নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নম্বর না পাঠালে ক্যাম্পে NID সেবা প্রদান করা সম্ভব হবে না ।

প্রবাসে থেকেও দেশের পরিচয় — আপনার NID, আপনার অধিকার!

সকল প্রবাসী বাংলাদেশিকে এই বিশেষ সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

আমন্ত্রণে

বদরুল খান
সভাপতি
(৬৪৬) ৮২৪-৮৮১৪

রোকন হাকিম
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
(৯১৭) ৩৬২-২৪৪২

🎉 HEARTIEST CONGRATULATIONS! 🎉🇧🇩🇺🇸 A Proud Moment for Jalalabad!Heartfelt congratulations to Muhith Mahmood, a proud son...
10/17/2026

🎉 HEARTIEST CONGRATULATIONS! 🎉

🇧🇩🇺🇸 A Proud Moment for Jalalabad!

Heartfelt congratulations to Muhith Mahmood, a proud son of Jalalabad, on becoming Mayor of Hamtramck, Michigan!

Your historic achievement is a source of pride and inspiration for the entire Bangladeshi-American community.

Wishing you continued success and inspiring leadership!

Badrul Khan
President

Rukon Hakim
Acting General Secretary

🇺🇸 🇧🇩 Proud of Our Roots, Proud of Our Achievements!

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা,...
10/15/2026

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা, বর্তমানে নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত, চুনারুঘাট এসোসিয়েশন ইউএসএ ইনক.-এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মোঃ আসাদ মিয়ার কনিষ্ঠ পুত্র শাহ মোঃ ওয়াদি গত বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, দুপুর ১টা ৩০ মিনিটে জ্বরজনিত কারণে ব্রঙ্কসের মন্টিফিওরি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানাজার নামাজের সময় ও স্থান

তারিখ: আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সময়: সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব)
স্থান: Parkchester Jame Masjid
ঠিকানা: 1203 Virginia Ave, Bronx, NY 10472

মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণের জন্য শোকসন্তপ্ত পরিবার ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক.-এর পক্ষ থেকে সকল প্রবাসী মুসলমান ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করুন। আমিন।

অনুরোধক্রমে—

বদরুল খান
সভাপতি

রোকন হাকিম
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক.

ধন্যবাদ দৈনিক সমাচার
10/15/2026

ধন্যবাদ দৈনিক সমাচার

ধন্যবাদ দৈনিক খোয়াই
10/15/2026

ধন্যবাদ দৈনিক খোয়াই

শোক সংবাদইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ী ...
10/15/2026

শোক সংবাদ

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ী গ্রামের বাসিন্দা, বর্তমানে নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত শাহ মোহাম্মদ আসাদ মিয়ার কনিষ্ঠ পুত্র শাহ মোঃ ওয়াদি গত ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, দুপুর ১টা ৩০ মিনিটে মন্টিফিওরি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মরহুম যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি, ইনক.-এর উপদেষ্টা মোহাম্মদ ছাদেক মিয়া এবং চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ, ইনক.-এর সভাপতি শাহ মোহাম্মদ তৌফিক মিয়ার ভাতিজা।

উল্লেখ্য, মাত্র ১১ দিন আগে, গত ৩ অক্টোবর, তাঁর আপন বড় ভাই আইটি ইঞ্জিনিয়ার শাহ এহসান আরদী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।

একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক. ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সকল জালালাবাদবাসীর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ মরহুম দুই ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।

বিশেষ দ্রষ্টব্য: শাহ মোঃ ওয়াদির জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।

শোক প্রকাশান্তে,

বদরুল খান — সভাপতি
রোকন হাকিম — ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক.

মাত্র ১১ দিনের ব্যবধানে দুই আপন ভাইয়ের অকালমৃত্যু—শোকে স্তব্ধ পরিবার ও কমিউনিটিজালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক.-এর ...
10/15/2026

মাত্র ১১ দিনের ব্যবধানে দুই আপন ভাইয়ের অকালমৃত্যু—শোকে স্তব্ধ পরিবার ও কমিউনিটি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক.-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছু শোকের গভীরতা ভাষায় প্রকাশ করা যায় না। কিছু মৃত্যু শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকেই স্তব্ধ করে দেয়।

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাসরত চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক.-এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার কনিষ্ঠ পুত্র শাহ মো. ওয়াদি গত বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে জ্বরজনিত কারণে ব্রঙ্কসের মন্টিফিওরি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

এর মাত্র ১১ দিন আগে, গত ৩ অক্টোবর ২০২৬, তাঁর আপন বড় ভাই, আইটি প্রকৌশলী শাহ মো. আর্দ্রী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

একই বাবা-মায়ের দুই সন্তান মাত্র ১১ দিনের ব্যবধানে চিরবিদায় নিলেন—এর চেয়ে হৃদয়বিদারক আর কী হতে পারে!

যে বাবা-মা মাত্র কয়েক দিন আগে বড় ছেলেকে হারিয়ে শোক সামলে ওঠার চেষ্টা করছিলেন, আজ তাঁদের বুক খালি করে ছোট ছেলেও চলে গেলেন। এমন অসহনীয় বেদনা ও অপূরণীয় ক্ষতির সান্ত্বনা দেওয়ার ভাষা সত্যিই আমাদের জানা নেই।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক.-এর পক্ষ থেকে একই পরিবারের দুই তরুণ সন্তানের এমন মর্মান্তিক ও অকালমৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

এই অপূরণীয় ক্ষতিতে শোকসন্তপ্ত বাবা-মা, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং সমগ্র কমিউনিটির প্রতি জানাচ্ছি আমাদের আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আকুল প্রার্থনা—তিনি যেন মরহুম দুই ভাইয়ের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁদের কবরকে প্রশস্ত ও নূরান্বিত করেন।

বিশেষ করে শোকসন্তপ্ত বাবা-মাকে এই অকল্পনীয় কষ্ট সহ্য করার শক্তি, ধৈর্য ও সবরে জামিল দান করুন। পরিবারের সকল সদস্য ও আত্মীয়স্বজনকে এই কঠিন সময় অতিক্রম করার তাওফিক দান করুন।

আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲

সকলের কাছে মরহুম দুই ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য আন্তরিক দোয়া কামনা করছি।

গভীর শোক ও সমবেদনায়,

বদরুল খান
সভাপতি

রোকন হাকিম
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক.

Thank You Thikana
10/14/2026

Thank You Thikana

10/14/2026

Thank you CBN tv USA

Thank you Weekly Desh
10/14/2026

Thank you Weekly Desh

Address

76-01 101 Avenue
New York, NY
11106

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad Association of America ,Inc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jalalabad Association of America ,Inc:

Shortcuts

Share