এম-ফোর্স

এম-ফোর্স এম ফোর্স অনলাইনে মুজিব আদর্শে নির্ভি? স্বাধীনতার স্বপক্ষের সর্ববৃহৎ অনলাইন সংগঠন

শুভ জন্মদিন ছোট আপা
09/13/2026

শুভ জন্মদিন ছোট আপা

"তুমি আসবে বলেসোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে,তুমি আসবে বলেইআগামী বলছে দেখতে আসবো তোকে"
09/05/2026

"তুমি আসবে বলে
সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে,
তুমি আসবে বলেই
আগামী বলছে দেখতে আসবো তোকে"

আগামীকাল রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের  উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা❤️
08/28/2026

আগামীকাল রাত ৯টায় বাংলাদেশের ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা❤️

তুমি রাষ্ট্রপতি হবা??  এই নাও .........
08/27/2026

তুমি রাষ্ট্রপতি হবা?? এই নাও .........

08/27/2026

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছা/ত্রলী/গের সাবেক সহ সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে দেশরত্ন শে/খ হা/সি/নার প্রত্যা/বর্তন মিছিল।

08/25/2026

অশ্রুসিক্ত বিদায় ভৈরব যুবলীগ নেতা আল-আমিন সৈকত এর...........

#ভৈরব
#বাংলাদেশআওয়ামী_যুবলীগ

২১শে আগস্ট ‘গ্রেনেড হামলা দিবসে’বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি২০০৪ সালের ২১শে আগস্টের গ্র...
08/20/2026

২১শে আগস্ট ‘গ্রেনেড হামলা দিবসে’বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি

২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের ইতিহাসের নৃশংস কলঙ্কিত অধ্যায়। এই হামলা আমাদের গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করে সংঘাতের রাজনীতিকে আবারও মূলধারায় নিয়ে আসে, যার সূচনা হয়েছিল ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, বাংলাদেশে আমরা নাকি গণতন্ত্র হত্যা করেছি। নতুন প্রজন্মকে বলতে চাই, তোমরা নির্মোহভাবে ইতিহাস চর্চা কর; দেখ ১৫ই আগস্ট কারা করেছে? সুরক্ষিত কারাগারে কারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে? কারা সামরিক শাসন কায়েম করে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল? কারা ইনডেমনিটি আইন করেছিল? কারা কিংস পার্টি গঠন করেছিল? কারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে গ্রেনেড মেরে নির্মূল করে নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে চেয়েছিল?

এই বিস্মরণযোগ্য দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২১শে আগস্টের ভয়াবহ হামলায় শহীদ হওয়া সকল নেতাকর্মী ও নিরীহ মানুষকে। একই সাথে, যারা হামলায় পঙ্গুত্ব বরণ করেছেন এবং আজীবন যন্ত্রণা বহন করছেন, তাদের প্রতি রইল আমার গভীর সমবেদনা।

বাংলাদেশকে স্বাধীনতাপরিপন্থী রাজনৈতিক ধারায় যারা পরিচালিত করতে চেয়েছে বারবার, ২০২৪ সালের ৫ই আগস্টের পর তারাই রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয়। মানুষের চোখে ধুলো দিয়ে আমাকে হত্যা ও আওয়ামী লীগকে ধ্বংস করার চক্রান্তই হচ্ছে পাঁচই আগস্টের প্রধান উদ্দেশ্য। এর আরও প্রমাণ, ৫ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের অসংখ্য নেতাকর্মী হত্যা; তারা শারীরিক হামলা ও ভিত্তিহীন মামলার শিকার হচ্ছেন।

অতীতের মতো সকল বাধা-বিপত্তি অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং একটি অসাম্প্রদায়িক, আধুনিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা অবিচল।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণীপ্রিয় দেশবাসী,১৫ই আগস্ট বাঙালি জাতির চরম বেদনা...
08/14/2026

জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী

প্রিয় দেশবাসী,

১৫ই আগস্ট বাঙালি জাতির চরম বেদনার ও শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।

যুদ্ধবিধ্বস্ত নতুন রাষ্ট্রকে হাজারও প্রতিকূলতার মধ্য দিয়ে গড়ে তোলার সময় পাকিস্তানপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে সামরিকবাহিনীর একদল কর্মকর্তা এই হত্যাকাণ্ড পরিচালনা করে। কার‌্যত পুরো সেনাবাহিনী পাকিস্তানী স্টাব্লিশমেন্টের প্রতিভূ হিসেবে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয় এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়ে। এরপরের একুশ বছরের ইতিহাস এই দেশকে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে পাকিস্তান বানানোর ইতিহাস। রাজপথের লড়াইয়ে আওয়ামী লীগের পাঁচ বছরের শাসনামলে পাকিস্তান পুনর্জন্মের গতি শ্লথ হলেও থেমে থাকেনি। ২০০১ সালের পরের পাঁচ বছর আবার পাকিস্তানি মেশিন চালু হয়। দেশবাসী তা চোখে দেখেছে না হয় কানে শুনেছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট পনের বছর আওয়ামী লীগ চেষ্টা করেছে দেশকে পাকিস্তানী ধারা থেকে ইউ-টার্ন করে মুক্তিযুদ্ধ ও সমৃদ্ধির ধারায় ফেরত নিতে। গত ১৫ বছর বিশ্বে বাংলাদেশ ছিল অবিশ্বাস্য প্রবৃদ্ধির গল্প। কিন্তু ষড়যন্ত্রকারীরা ১৫ বছর ধরে তৈরি হয়েছে। বিপুল রক্তপাত ও জীবনহানি ঘটিয়ে আওয়ামী লীগকে উৎখাত করেছে। বাংলাদেশকে আবার পাকিস্তান বানানোর মহা-আয়োজনে সামিল হয়েছে আওয়ামী লীগ ও বাংলাদেশ বিরোধী সকল অপশক্তি। ফলাফল, দেশ এক সর্বব্যাপী নৈরাজ্যের অন্ধকারে ডুবে গেছে। অর্থনীতিতে দুর্ভিক্ষের পদধ্বনি। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে গরীব মানুষের। আওয়ামী লীগ সমর্থক, সংখ্যালঘু ও নারীদের জন্য সার্বক্ষণিক শঙ্কার বাংলাদেশ।

১৫ই আগস্ট কেবল শোকের দিন নয়। এটি দেশের জন্য, আমার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের প্রতিটি সদস্যের জন্য ঘুরে দাঁড়ানোর এবং নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার দিন। মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমি অঙ্গীকার করছি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে, তা পালনে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসব, ইনশাআল্লাহ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

ভারতের RAW প্রধান হঠাৎ ঢাকায় আপনার কি মনে হচ্ছে ঢাকায় ওনি পিকনিক করতে আসছে?এতদিন পর তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনার...
08/10/2026

ভারতের RAW প্রধান হঠাৎ ঢাকায়

আপনার কি মনে হচ্ছে
ঢাকায় ওনি পিকনিক করতে আসছে?

এতদিন পর তারেক রহমানের সাথে
ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ।

কি বুঝলেন???
ডিসেম্বরের শেখ হাসিনার প্রত্যার্পন নয় প্রত্যাবর্তন হবে।

08/07/2026

Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when এম-ফোর্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to এম-ফোর্স:

Shortcuts

Share