Greensboro Bangladeshi community

Greensboro Bangladeshi community We are here helping by information to all Bangladeshi

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন না। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবে...
08/03/2023

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন না। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী'র চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল।
সংগৃহীত

একটি দৈত্যাকার জাহাজের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে যায় এবং কেউ এটি মেরামত করতে পারেনি, তাই ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতার একজন মেকা...
07/26/2023

একটি দৈত্যাকার জাহাজের ইঞ্জিন হঠাৎ নষ্ট হয়ে যায় এবং কেউ এটি মেরামত করতে পারেনি, তাই ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করেছিল।

তিনি উপর থেকে নিচ পর্যন্ত খুব সাবধানে ইঞ্জিনটি পরিদর্শন করলেন। সব কিছু দেখার পর প্রকৌশলী তার ব্যাগ খুলে একটি ছোট হাতুড়ি বের করলেন।

সে মৃদুভাবে হাতুড়ি দিয়ে আঘাত করলেন। শীঘ্রই, ইঞ্জিনটি আবার প্রাণবন্ত হয়ে উঠল। ইঞ্জিনিয়ার বললেন ইঞ্জিন ঠিক করা হয়েছে!

এক সপ্তাহ পরে প্রকৌশলী জাহাজ মালিককে উল্লেখ করেন যে বিশাল জাহাজটি মেরামত করতে মোট খরচ হয়েছে ২০০০০ ডলার

"কি?!" মালিক উত্তর করলেন। তিনি আরো বললেন
"আপনি প্রায় কিছুই করেননি।

একটি হাতুড়ি দিয়ে মৃদু আঘাত করেছেন তার জন্য ২ ডলার ই যথেষ্ট।

ইঞ্জিনিয়ার সাহেব হেসে উত্তর দিলেন কোথায় নক করতে হবে এবং কি পরিমাণ নক করতে হবে তা জানার দাম ১৯৯৯৮ ডলার।

আমি যদি ৩০ মিনিটের মধ্যে একটি কাজ করি তবে এটি ৩০ মিনিটে কীভাবে করতে হয় তা শিখতে আমি ৩০ বছর কাটিয়েছি।

একজনের দক্ষতা এবং অভিজ্ঞতার প্রশংসা করার গুরুত্বপূর্ন কারণ এগুলি সংগ্রাম, পরীক্ষা এবং এমনকি চোখের জলের ফলাফল।

#সংগৃহীত

আমরা সব কিছু জেনে বুঝে ও মিথ্যার মায়ায় আসক্ত হই। নিচের চমৎকার গল্পটি পড়ুন আর ভাবুন...নিন্মের ছবিটি নগ্ন। এটি Jean Leon G...
07/18/2023

আমরা সব কিছু জেনে বুঝে ও মিথ্যার মায়ায় আসক্ত হই। নিচের চমৎকার গল্পটি পড়ুন আর ভাবুন...

নিন্মের ছবিটি নগ্ন। এটি Jean Leon Gerome নামক বিখ্যাত চিত্রকরের পেইন্টিং। ১৮৯৬ তে আঁকা এই ছবিটা ঊনিশ শতকের একটি লোক কথাকে ভিত্তি করে আঁকা হয়েছিলো যার শিরোনাম ছিলো- "The truth is coming out of the well."

গল্পটা ছিল এরকম -একবার সত্য এবং মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেলো একটা কুয়োর পাশে।

মিথ্যা বললো, দেখো, কী পরিষ্কার জল। চলো স্নান করি।

বলাবাহুল্য সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা। নিজে পরখ করে দেখলো। যখন দেখলো কুয়োর জল সত্যিই পরিষ্কার তখন মিথ্যার প্রস্তাবে রাজী হলো।

দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়োয়। স্নানের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে গেলো।

খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ো থেকে। না, মিথ্যা তো কোথাও নেই, পোশাকও নেই। রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যকে দেখে ছিঃ ছিঃ ধিক্কার করলো সভ্য মানুষেরা। এমন কী তেড়েও এলো অনেকে।

সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে দুঃখে অপমানে ফের কুয়োয় নেমে গেলো।

তারপর থেকে সত্যকে আর কখনও কেউ দেখেনি।
যাকে দেখেছে কিংবা দেখছে সে আসলে সত্যের পোশাক পরা মিথ্যা!

সংগৃহীত

এক দৌড় প্রতিযোগিতায়। কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে...
07/14/2023

এক দৌড় প্রতিযোগিতায়।
কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।

তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ।

শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন...!!

তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো...!! আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই... সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাই কে...!!

দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..??

ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। সাংবাদিকরা সন্তুষ্ট হয়না এই জবাবে, সে প্রশ্ন করে, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন..??
ইভান ফার্নান্ডেজ বললেন জয়টা আমার প্রাপ্য ছিলোনা, যে প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো, একটা মেডেল...?
যেখানে নৈতিকতা থাকবে না...
আমার মা আমাকে সে শিক্ষা দেয় নি....।

কাহিনীটা পড়ে এক অন্যরকম অনূভুতি হলো আমার...

আমাদের পরিবার-সমাজ, আমাদের শিক্ষা-সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শিখাচ্ছে কাউকে জিতাতে শিখায়নি কখনো । আমাদের শুধু জিতা প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন সেটা যেভাবেই হোক যে কোন মাধ্যমেই হোক।
কাউকে জিতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে এগুলা কখনোই আমাদের শিক্ষায় আমাদের চিন্তায় নেই, কেনো নেই...!!

সংগৃহিত

আর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রের এমএলএসে অভিষেক হবে লিওনেল মেসির। তার আগে মেসির নামে স্যান্ডউইচ বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে...
07/13/2023

আর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রের এমএলএসে অভিষেক হবে লিওনেল মেসির। তার আগে মেসির নামে স্যান্ডউইচ বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে।

বিস্তারিত : https://www.somoynews.tv/news/2023-07-13/NPUR1M3H

আর কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রের এমএলএসে অভিষেক হবে লিওনেল মেসির। তার আগে মেসির নামে স্যান্ডউইচ বিক্রি হচ্ছে যুক্....

07/11/2023

Address

S Mendenhall Street
Greensboro, NC
27403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greensboro Bangladeshi community posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category