Miah Mahfuz

Miah Mahfuz প্রবাসীরা দেশের সূর্য সন্তান। যাদের ত্যাগ ও কর্মের মাধ্যমে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। Nil

19/01/2026

সঠিক উপায়ে পোষ্টাল ভোট দেওয়ার নিয়ম জানা আমাদের সবার দায়িত্ব। ভুল নয়, নিয়ম মেনেই ভোট দিন।আপনার একটি ভোটই পারে পরিবর্তন আনতে। 🇧🇩

হারাম খাইয়া আমি এতো মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল র-ক্তের হাসিমুখে আমি আমা...
19/12/2025

হারাম খাইয়া আমি এতো মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল র-ক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।
ওসমান হাদির লাল-সবুজের পতাকায় মোড়ানো শহীদি দেহ বাংলাদেশে যাওয়ার অপেক্ষায় 🥲🥲

আন্তর্জাতিক অভিবাসী দিবস। Stronger together।
17/12/2025

আন্তর্জাতিক অভিবাসী দিবস। Stronger together।

পুরো এয়ারপোর্টের কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে ১ জনের উপস্থিতিতে।🫡🇧🇩মুন্সিগঞ্জ সদরে জন্ম নেওয়া বীর।ওনার মতো ২-৩ জন ম্যাজিস্ট...
17/12/2025

পুরো এয়ারপোর্টের কাঁপা-কাঁপি
শুরু হয়ে গেছে ১ জনের উপস্থিতিতে।🫡🇧🇩
মুন্সিগঞ্জ সদরে জন্ম নেওয়া বীর।

ওনার মতো ২-৩ জন ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টে নিয়োগ পেলে পুরো এয়ারপোর্টের চেহারা বদলে যেতে বেশি সময় লাগবেনা।
#প্রবাসি #বাংলাদেশী

🔴 স্বাভাবিক হয়ে আসছে ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস, হৃদপিন্ডও আগের থেকে বেশি কাজ করা শুরু করেছে। ওসমান হাদির বড় ভাই ওমর ফার...
16/12/2025

🔴 স্বাভাবিক হয়ে আসছে ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস, হৃদপিন্ডও আগের থেকে বেশি কাজ করা শুরু করেছে।

ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক জানান, সিঙ্গাপুরে নেওয়ার সময় ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে স‍্যালাইনের মাধ‍্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদি চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে।

সূত্র : বার্তা বাজার
#ওসমান #হাদি

15/12/2025

লাগেজ অ-ব্যবস্থাপনা প্রতিরোধে বডি ক্যামেরা ও মনিটরিং
#এয়ারপোর্ট_ক্রনিকলস-১২

লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সাধারণ যাত্রী ও প্রবাসীদের অনেক ক্ষেত্রেই লাগেজ চুরি/ভাঙ্গা/কাটা ইত্যাদি অভিযোগ ও হয়রানির অভিযোগ পাওয়া যায়।

জনগণের ভোগান্তি লাঘবে এবং বাংলাদেশে আসার পর লাগেজ কাটা বা চুরি শতভাগ প্রতিরোধে বাংলাদেশ বিমান ইতোমধ্যে কাজ শুরু করেছে ।
তাদের সকল নিজস্ব ফ্লাইটের লাগেজ ব্যবস্থাপনায় ইতোমধ্যেই বডি ক্যামেরা ব্যবহার শুরু করেছে।

বিমান থেকে লাগেজ নামানো ও উঠানোর দায়িত্বে থাকা কর্মীদের বডি চেক করে গায়ে বডি ক্যামেরা লাগিয়ে তাদের দ্বারা বাল্ক লাগেজ নামানো ও উঠানো হচ্ছে।

দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি
এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটগণ প্রায়ই সশরীরে সেটা যাচাই করছেন।

এতে বিমানের নিজস্ব ফ্লাইট গুলোর লাগেজ ব্যবস্থাপনা শতভাগ নিশ্ছিদ্র করা সম্ভব হবে।
কোনো অ-ব্যবস্থাপনা হলে দায়ী ব্যক্তিকে নিরূপণ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এই বডি ক্যামেরা গুলোতে
৯০ দিন পর্যন্ত আল্ট্রা ওয়াইড ফুটেজ সংরক্ষিত থাকে ।

বাংলাদেশের প্রায় সকল বিমানের লাগেজ ব্যবস্থাপনা করে বাংলাদেশ বিমান। শুধু ইউএস বাংলা নিজেদের লাগেজ ব্যবস্থাপনা নিজেরাই করে।

তবে সবচেয়ে #ভালো_খবর হচ্ছে এদেশে আসার পর কোনো লাগেজ কেউ যেনো কাটতে বা চুরি করতে না পারে সেলক্ষ্যে
বাকি সকল এয়ারলাইন্সের লাগেজ নামানো ও ওঠানোর ক্ষেত্রেও ব্যবস্থাপনাকারী হিসেবে বাংলাদেশ বিমান কর্তৃক #শতভাগ_বডি_ক্যামেরা আগামী িনের মধ্যে ব্যবহার নিশ্চিত করা হবে ।

বাংলাদেশ বিমান এর জেনারেল ম্যানেজার মহোদয় এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটকে এবিষয়ে নিশ্চিত করেছেন।

সেক্ষেত্রে এরপর থেকে বাংলাদেশে আসার পর কোনো লাগেজ চুরি বা কাটার কোন ঘটনা ঘটার সুযোগ থাকবে না।

আর যদি এমন কিছু ঘটে সেক্ষেত্রে বডি ক্যামেরার ফুটেজ যাচাই করে প্রকৃত দায়ী ব্যক্তি নিরূপণ করে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনানুগ ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

বিশেষ কোনো ক্ষেত্রে অন্য দেশ থেকে লাগেজ কাটা বা খোলা অবস্থায় আসলো কিনা সেটাও সকল ক্ষেত্রে যাচাই করা সম্ভব হবে।

এই বডি ক্যামেরা নিয়ে যারা পরিকল্পনা করেছেন, কাজ করে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করছেন তাদের সকলকে ধন্যবাদ।

আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যে যার অবস্থান থেকে সচেতন থেকে ও আইন মেনে #টিম_বাংলাদেশ হিসেবে কাজ করলে অনেক অ-ব্যবস্থাপনা প্রতিরোধ করা সম্ভব।

সবাই মিলে এক হয়ে
এদেশকে আরো ভালো রাখা সম্ভব হবে।

যাত্রীর অধিকার রক্ষায় ও আইন শৃংখলা রক্ষায় বিভিন্ন বিষয়ে নিয়মিত পরিদর্শন ও তদারকী করে
এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট সকল যাত্রী ও প্রবাসীগণের পাশে আছে।

ভালো থাকুক আমাদের যাত্রী ও প্রবাসীরা,
ভালো থাকুক আমাদের বিমানবন্দর,
ভালো থাকুক আমার বাংলাদেশ।


14/12/2025

NEIR রেজিষ্ট্রেশনকে কেন্দ্র করে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউনই একমাত্র সমাধান?
দেশের সংকটকালীন সময়ে প্রতিটি নাগরিকের উচিৎ নিজ দায়িত্ব পালন করা।
#রেমিট্যান্স

13/12/2025

সবাই যখন মৃত‍্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি ন‍্যুনতম এই জীবনটা লিড করতে পারলাম।একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই।
———- ওসমান হাদী

আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো ভোট দেওয়ার উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে Postal Vote BD তে রেজিষ্ট্রেশন করলাম।রেজিষ্ট্রেশন করত...
27/11/2025

আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো ভোট দেওয়ার উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে Postal Vote BD তে রেজিষ্ট্রেশন করলাম।
রেজিষ্ট্রেশন করতে যা সঙ্গে রাখতে হবে
1. NID / জাতীয় পরিচয় পত্রের কপি
2. পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ তারিখ
৩. সিঙ্গাপুরে আপনার বসবাস করার ঠিকানা, ডরমিটরি, ব্লক নাম্বার, পোষ্টাল কোড নাম্বার।

খুবই সহজ প্রসেস।

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (SCDF) জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) মারিনা বে স্যান্ডস (MBS)-এ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...
28/10/2025

সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (SCDF) জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) মারিনা বে স্যান্ডস (MBS)-এ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা হোটেলের ৫৫তম তলায় একটি প্লাস্টিকের ম্যাটে আগুন লাগার মাধ্যমে শুরু হয়।

CNA-এর জিজ্ঞাসার জবাবে MBS-এর এক মুখপাত্র জানান, SCDF কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এক কর্মী আগুন নেভাতে সক্ষম হন। আগুনটি বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটে MBS হোটেলের টাওয়ার ৩-এ শুরু হয়।

আগুনের স্থানটি অতিথিদের প্রবেশের জন্য উন্মুক্ত ছিল না এবং SCDF আসার আগেই একজন কর্মী দ্রুত আগুন নেভাতে সক্ষম হন।

মুখপাত্র আরও বলেন, “ঘটনাটিতে কেউ আহত হয়নি। আমরা কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এই ঘটনার কারণ তদন্ত করা যায়।

Address

Singapore
486362

Alerts

Be the first to know and let us send you an email when Miah Mahfuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category