প্রবাসী বাংলাদেশী

প্রবাসী বাংলাদেশী আমরা প্রবাসী বাংলাদেশী ।| প্রবাসে একে অপরেকে সাহায্যে করতে কৃপনতা করবেন না - Sharing information ✅ || Do Good For Your Society ||
(5)

সিঙ্গাপুরে অপারেটর ছাড়াই ভারী Construction Equipment যুগের যাত্রা শুরু -- সিঙ্গাপুরে প্রথমবারের মতো Autonomous Heavy Con...
17/09/2026

সিঙ্গাপুরে অপারেটর ছাড়াই ভারী Construction Equipment যুগের যাত্রা শুরু --

সিঙ্গাপুরে প্রথমবারের মতো Autonomous Heavy Construction Equipment নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে JTC Corporation ও জাপানের Kajima Corporation।

পরীক্ষাটি চলছে Jurong West-এর Bulim Autonomous Yard-এ।

কীভাবে কাজ করবে?
AI, Sensors, Autonomous Control ও Geofencing প্রযুক্তির মাধ্যমে Excavator, Dump Truck, Bulldozer ও Compactor-এর মতো ভারী যন্ত্রপাতি নির্দিষ্ট এলাকায় মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করতে পারবে। দূর থেকে staff এগুলো monitor করবেন এবং প্রয়োজন হলে intervention করবেন।

লক্ষ্য কী?
এই প্রকল্পের একটি লক্ষ্য হলো skilled equipment operator-এর প্রয়োজন প্রায় ৫০% কমানো, পাশাপাশি ভারী যন্ত্রপাতির আশপাশে মানুষের উপস্থিতি কমিয়ে workplace safety বাড়ানো।

ভবিষ্যতে কী হতে পারে?
JTC ও Kajima আগামী বছর আরও বড় পরিসরে একাধিক autonomous machine-কে একসঙ্গে কাজ করানোর পরিকল্পনা করছে।

JTC জানিয়েছে, আগামী ৫ বছরে তাদের প্রায় ৮০০ hectare earthworks project রয়েছে। তাই pilot সফল হলে উপযুক্ত প্রকল্পে এই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হতে পারে।

Construction workers-এর জন্য বার্তা:
মেশিনের সঙ্গে প্রতিযোগিতা নয়—মেশিন পরিচালনা, monitoring, technology, safety ও troubleshooting-এর মতো নতুন দক্ষতা শেখাই হতে পারে ভবিষ্যতের প্রস্তুতি।

এটি এখনো পরীক্ষামূলক প্রকল্প। পুরো সিঙ্গাপুরের construction sector-এ autonomous equipment ব্যাপকভাবে চালু হয়নি।

📌 সূত্র: AsiaOne | 17 September 2026

17/09/2026

সিঙ্গাপুরে লাখ টাকা বেতনের লোভনীয় প্রস্তাব দিয়ে পাতি THEলাল যা করছে তা আপনাদের বুঝানো কষ্টকর ॥

সাধারণ মানুষের লাইফ নষ্ট করার জন্য একটা পাতি THEলাল ই যথেষ্ট ॥
#সিঙ্গাপুর #প্রবাসী #বাংলাদেশী #বাস্তবতা

17/09/2026

মার্কেটে এসেছে Iphone 18 Series .. অন্যদিকে দাম কমেছে iPhone17 Series এর ..

17

16/09/2026

সিঙ্গাপুরে অভিনব কায়দায় হচ্ছে প্রতারনা ... নতুন এই প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান হবার আহ্বান ॥

আপনার পরিচিত কোন সিঙ্গাপুর প্রবাসী ভাই থাকলে তাকে তথ্যটি পৌঁছে দিতে সহায়তা করুন ॥
16/09/2026

আপনার পরিচিত কোন সিঙ্গাপুর প্রবাসী ভাই থাকলে তাকে তথ্যটি পৌঁছে দিতে সহায়তা করুন ॥

15/09/2026

কয়েকটা সিভি দেখলাম - আচ্ছা আপনাদের আর কিভাবে বুঝালে নিজের সিভি & সার্টিফিকেটের সাথে পাসপোর্টের ছবি দেওয়া বন্ধ করেবন ??

15/09/2026

ধন্যবাদ সবাইকে - এজেন্ট ফি ছাড়া ৫ জন সেফটি কর্ডিনেটর নিয়োগ সম্পন্ন হয়েছে ॥

সিঙ্গাপুরে আনস্কিলে ১০ লাখ টাকা খরচ করে স্কিল কন্ট্রাকে আসার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে।প্রাথমিক একটা হিসেব দিয়ে রা...
15/09/2026

সিঙ্গাপুরে আনস্কিলে ১০ লাখ টাকা খরচ করে স্কিল কন্ট্রাকে আসার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

প্রাথমিক একটা হিসেব দিয়ে রাখি -
মনে করেন আপনার বেতন ধরা হলো ১৮ ডলার -
১৮ ডলার বেতনে + দুই ঘন্টা ওভারটাইম সহ পুরো মাসে প্রায় ৭০০ ডলার বেতন আসবে ।

সিঙ্গাপুরে বর্তমানে সর্বনিম্ন খরচ ৩৫০ ডলার ধরলে।

প্রতিমাসে সর্বোচ্চ ৩৫০ ডলার দেশে পাঠাতে পারবেন ।

বর্তমান ডলারের রেট যদি ১০০ টাকাও ধরি তাহলে ৩৫ হাজার টাকা বেতন আসবে ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আনস্কিলে কিছু কম্পানি এখন লোক আনা নেওয়ার বিজনেস করে । ১ বছর পরে বলবে কম্পানিতে কাজ নেই । এই অজুহাতে দেশে পাঠিয়ে দেবে & স্কিল কারর সুযোগ দেবে না তখন আপনার কোন উপায় থাকবে না । মাথা নিচু করে দেশে যেতে হবে & পরিবারকে ঋণের বোঝা চাপিয়ে দিতে হবে।

এইটা বর্তমান সিঙ্গাপুরের আনস্কিলের পরিস্থিতি।
বহু প্রবাসী বাংলাদেশীরা এভাবে প্রতারিত হয়ে দেশে ফিরে গিয়ে হায়হুতাশ করছে ।

এসবের জন্য দায়ী ও কিন্তু বাংলাদেশীরা - বাংলাদেশের পাতি এজেন্টদের কারনে বহু পরিবার আজ নিঃস্ব হয়ে গিয়েছে ।

এখন অনেকেই বলবেন তাহলে যারা স্কিল কন্টাকে এসে এক বছর পরে স্কিল করছে তারা !
এই সংখ্যাটা খুব কম । এতো বড়ো রিস্ক নিয়ে সিঙ্গাপুরে আসার জন্য আমি নিরুতসাহিত করছি ।

আর ১ বছর সিঙ্গাপুর থেকে দেশে গিয়ে আবার আসতে সেই ৪-৫ লাখ টাকাই লাগে & বর্তমান সিঙ্গাপুরের বেশিরভাগ কম্পানিই স্কিল করার যে পারমিশন লাগছে তার অনুমতি দেয় না ।
না দেওয়ার কারন ও অবশ্য আমরা সেইটা নিয়া অন্য একদিন আলোচনা করবো । ।

নোট - এখানে আমি একটা প্রাথমিক ধারনা দিয়েছি - ভুল আমার ও হতে পারে ।

ধন্যবাদ
আবদুল করিম সজিব
সিঙ্গাপুর প্রবাসী।

আলহামদুলিল্লাহ দেশের উন্নয়ন হচ্ছে ❤️॥
15/09/2026

আলহামদুলিল্লাহ দেশের উন্নয়ন হচ্ছে ❤️॥

এমন ঘটনা বাংলাদেশে ঘটছে ভাবতেই ঘা শিউরে উঠছে 🥺🤐 চুল কাটতে বের হয়েছিল ১২ বছরের রায়হান—৭ মাস পর ফিরল এক পা হারিয়ে!ভিক্ষাবৃ...
15/09/2026

এমন ঘটনা বাংলাদেশে ঘটছে ভাবতেই ঘা শিউরে উঠছে 🥺🤐

চুল কাটতে বের হয়েছিল ১২ বছরের রায়হান—৭ মাস পর ফিরল এক পা হারিয়ে!

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ, ঢাকায় চক্রের হাতে পা হারানোর দাবি!

একজন বাবা তার ১২ বছরের ছেলেকে চুল কাটার জন্য ১০০ টাকা দিয়ে বাড়ি থেকে পাঠিয়েছিলেন। কে জানত, সেটিই হবে তার সন্তানের স্বাভাবিক জীবনের শেষ দিনগুলোর একটি!

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় নয়াপাড়া এলাকার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে মো. রায়হান (১২) প্রায় ৭ মাস আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

দীর্ঘ ৭ মাস পর গতকাল চুনতি সীরত মাহফিলের মাঠে ভিক্ষা করার সময় এলাকার একজন তাকে চিনতে পারেন। খবর দেওয়া হয় তার বাবাকে।

বাবা এসে দেখলেন—তার সন্তানের ডান পা নেই! 💔

রায়হানের বক্তব্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার পর সে কক্সবাজার হয়ে ঢাকায় যায় এবং সেখানে একটি চক্রের কবলে পড়ে। তার অভিযোগ, ওই চক্র তাকে ভিক্ষা করতে বাধ্য করত এবং তার মতো আরও শিশুদেরও ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করা হতো। এমনকি তার ডান পা কেটে দেওয়ার অভিযোগও করেছে সে।

প্রশ্ন হলো—এটি যদি সত্য হয়, তাহলে এই শিশুটির অপরাধ কী ছিল?

সে কি কারও সম্পদ ছিল?

সে কি কারও ভিক্ষার ব্যবসার হাতিয়ার?

না। সে একজন শিশু। তারও স্বপ্ন ছিল।

দুই পায়ে হাঁটবে, পড়াশোনা করবে, বড় হবে, বাবার পাশে দাঁড়াবে—এটাই তো হওয়ার কথা ছিল তার জীবন।

কিন্তু আজ সেই রায়হানকে সারাজীবন একটি পা হারিয়ে বাঁচতে হবে।

✊ আমরা নীরব থাকতে চাই না

রায়হানের পরিবারের অভিযোগ ও তার বক্তব্য অবিলম্বে তদন্ত করা প্রয়োজন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের জোর দাবি—

🔴 রায়হান কীভাবে নিখোঁজ হলো, তার পূর্ণ তদন্ত করা হোক।
🔴 সে কাদের সঙ্গে ঢাকায় গিয়েছিল এবং কোথায় ছিল—তা বের করা হোক।
🔴 ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ তদন্ত করা হোক।
🔴 তার মতো অন্য কোনো শিশু এই চক্রের শিকার হয়েছে কি না, খুঁজে দেখা হোক।
🔴 অভিযোগ সত্য হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
🔴 রায়হানের চিকিৎসা, কৃত্রিম পা, শিক্ষা ও ভবিষ্যৎ পুনর্বাসনের দায়িত্ব নিতে সমাজ ও রাষ্ট্র এগিয়ে আসুক।

শিশুদের অসহায়ত্বকে পুঁজি করে কেউ যদি ভিক্ষার ব্যবসা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আজ রায়হান।
আগামীকাল যেন আর কোনো বাবা তার সন্তানকে হারিয়ে এভাবে ফিরে না পান।

একটি শিশুর পা নয়—তার পুরো ভবিষ্যৎ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

তাই বিষয়টি ধামাচাপা নয়—
👉 নিরপেক্ষ তদন্ত চাই।
👉 সত্য উদঘাটন চাই।
👉 অপরাধী থাকলে তাদের শাস্তি চাই।
👉 রায়হানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই।

📢 পোস্টটি শেয়ার করুন—আলোচনা ও সচেতনতা তৈরি হোক। তবে তদন্তের আগে কাউকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত না করে, সত্য উদঘাটনের দাবি তুলুন।

#রায়হানের_জন্য_ন্যায়বিচার_চাই
#শিশু_নিরাপত্তা
#শিশুনির্যাতন
#মানবপাচার
#ভিক্ষাবৃত্তি
#চুনতি
#লোহাগাড়া
#সচেতন_হোন

Address

Raffles Park

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসী বাংলাদেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রবাসী বাংলাদেশী:

Shortcuts

Share

Category