24/08/2026
আজ ২৩শে আগস্ট ২০২৬ তারিখে স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখা ও স্বেচ্ছাসেবক দল স্টকহোম মহানগর শাখার উদ্যোগে , এবং সুইডেন বিএনপি ও সুইডেন যুবদলের পূর্ণ সহযোগিতায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় ফ্লেমিংসবেরি এলাকার একটি কমিউনিটি সেন্টারে । উক্ত সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার আহ্বায়ক নিক্সন জমাদার, সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল সুইডেন শাখার সদস্য সচিব ওয়াসিউদ্দিন খান পাঠান টুটন ও স্বেচ্ছাসেবক দল স্টকহোম মহানগর শাখার সদস্য সচিব কামরুল হাসান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সংসদ সদস্য জনাব এস এম জিলানী, বিশেষ বক্তা সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীন। আরও বক্তব্য রাখেন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, সুইডেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ মিজি, সুইডেন বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন কায়জার, সুইডেন বিএনপির উপদেষ্টা মাসুদুল হক আফতাবি ওস্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ। অতপর প্রধান বক্তা হিসেবে সংগঠনের ইতিহাস ও ভবিষ্যৎ কর্তব্য নিয়ে বিস্তর আলোচনা করেন সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা জনাব এমদাদ হোসেন কচি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আলোচনা সভার সভাপতি নিক্সন জমাদার, আহবায়ক, সুইডেন স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোকিত করেছেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ, বাংলাদেশ থেকে আগত নবীন শিক্ষার্থীবৃন্দ ও সুইডেনে বসবাসরত বাংলাদেশী জাতীয়তাবাদের সমর্থকগণ ।