দেশের কথা

দেশের কথা প্রতিদি নিউজ পেতে ফলো করুন
বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ-বাংলাদেশ

বাঁধনের পাশে থাকার ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব।
08/09/2026

বাঁধনের পাশে থাকার ঘোষণা দিলেন ছাত্রদল সভাপতি রাকিব।

07/09/2026

সার না পেয়ে বিক্ষোভে উত্তাল ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন এলাকা। সড়ক অবরোধ করে এলাকাবাসীর প্রতিবাদ!

৭ মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: নেপথ্যে কী? সতর্ক থাকার আহ্বান​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:দেশে চলতি বছরের প্রথম সাত মাসে...
06/09/2026

৭ মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: নেপথ্যে কী? সতর্ক থাকার আহ্বান

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশে চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি থেকে জুলাই) সারা দেশে ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে।

সাধারণ মানুষের পেটে লাথি মেরে সরকারি আমলা-কর্মচারীদের সুবিধা দেওয়ার এক নির্লজ্জ মহোৎসব শুরু হয়েছে!বাজারে দ্রব্যমূল্যের আ...
06/09/2026

সাধারণ মানুষের পেটে লাথি মেরে সরকারি আমলা-কর্মচারীদের সুবিধা দেওয়ার এক নির্লজ্জ মহোৎসব শুরু হয়েছে!

বাজারে দ্রব্যমূল্যের আগুনে সাধারণ মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ যখন চাল-ডাল কিনতে হিমশিম খাচ্ছে, তখন সরকারি কর্মচারীদের বেতন বাড়াতে জাতীয় কোষাগার থেকে বছরে অতিরিক্ত প্রায় ১,০৫,৫৮০ কোটি টাকা ঢালার সিদ্ধান্ত হয়েছে।

যেখানে আগে সব সরকারি কর্মচারীর বেতন-ভাতা দিতে প্রতি মাসে খরচ হতো প্রায় ৭,৪৫০ কোটি টাকা, নতুন স্কেল বাস্তবায়নের পর তা এক লাফে বেড়ে দাঁড়াবে মাসে প্রায় ১৬,২৪৮ কোটি টাকায়! অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত প্রায় ৮,৭৯৮ কোটি টাকার বোঝা সাধারণ মানুষের ঘাড়েই চাপবে।

প্রশ্ন হলো, এই বিপুল অংকের টাকার জোগান কোথা থেকে আসবে? দিনশেষে ভ্যাট, ট্যাক্স আর নিত্যপণ্যের দাম বাড়িয়ে আমজনতার পকেট কেটে কি এই বিলাসিতার খরচ মেটানো হবে? সাধারণ নাগরিকের জন্য মূল্যস্ফীতি আর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজকীয় প্রণোদনা—এই চরম বৈষম্যের জবাব কে দেবে?
#জনগণেরটাকা #বেতনবৃদ্ধি #অর্থনৈতিকবৈষম্য #বাজেটবিলাসিতা

04/09/2026

আমরা নাকি তথ্য সন্ত্রাস করি। একটি ফেসবুক স্টাটাস দেখে আমার ইচ্ছে হলো একটা উত্তর দেই।

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৩২ হাজার ৫৭০ কোটি টাকা। যা গত দুই বছরে বেড়ে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা হয়। এই দুই বছর তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল না।

ইতিহাস ও আন্তর্জাতিক তথ্য বিকৃত করে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের জন্য সোজা সত্যটা তুলে ধরা জরুরি: ​ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (TI) অফিশিয়াল রেকর্ড অনুযায়ী, বাংলাদেশ টানা ৫ বছর (২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত) দুর্নীতিতে বিশ্বের এক নম্বর চ্যাম্পিয়ন ছিল।

​বিএনপি হয়তো চালাকি করে কেবল ২০০১ সালের জুন মাসের রিপোর্টের কথা বলে নিজেদের দায় এড়াতে চায়। হ্যা এটা সত্য ২০০১ সালে TI রিপোর্ট আওয়ামী লীগের শেষ বছরের ডেটা অনুযায়ী করা কিন্তু ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫,—এই পুরো বছর ক্ষমতায় কারা ছিল? ২০০৬ সালে বাংলাদেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই এটা মিথ্যা। তখন নিচে থেকে ৩য় অবস্থানে ছিল। এটি দুর্নীতি কমে যাওয়ার চেয়ে অন্য কয়েকটি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত নতুন দেশ যুক্ত হওয়ার কারণে হয়েছিল।

অর্থাৎ তাদের দূর্নীতি তখন কমে নাই বেড়ে গিয়েছিল কিন্তু ভাগ্য ভালো অন্য দুইটা দেশ তখন বিএনপিকে ছাড়িয়ে যায়। যার কারনে সেসময় বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ তৃতীয় হয়েছিল।

তাদের ৫ বছরের টানা অপশাসন ও নজিরবিহীন লুটপাটের ফলেই বিশ্বদরবারে বাংলাদেশকে দুর্নীতির রোল মডেল হিসেবে চিহ্নিত হতে হয়েছিল।

​কাগজে-কলমে প্রমাণ থাকা আন্তর্জাতিক ডেটা কেউ ফেসবুকের ফাঁকা বুলি দিয়ে মুছে ফেলতে পারবে না।একটাই—দুর্নীতিতে হ্যাট্রিকসহ টানা চার বছর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কলঙ্কিত রেকর্ড একমাত্র বিএনপির আমলেই তৈরি হয়েছিল!

Copy-Rubel Mahmud

03/09/2026

হাদি ভক্ত সিফাত আটক

‘মানুষ খুন করলে সরকার পড়ে যায়, আমি খুন করবো কেন’: ভার্চুয়াল সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা​অনলাইন ডেস্ক:যেকোনো আন্...
03/09/2026

‘মানুষ খুন করলে সরকার পড়ে যায়, আমি খুন করবো কেন’: ভার্চুয়াল সভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা

​অনলাইন ডেস্ক:
যেকোনো আন্দোলনে মানুষ নিহত হলে সরকারের পতন ত্বরান্বিত হয়—এমন মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, পরিস্থিতি যেখানে এমন, সেখানে তিনি কেন মানুষ হত্যা করতে যাবেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

​ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনা বলেন, “যেকোনো আন্দোলনে মানুষ খুন করলে সরকার পড়ে যায়, তাহলে আমি মানুষ খুন করবো কেন? এদেশের মানুষের জন্য আমি দিনরাত কাজ করেছি। তাদের আমি মারবো কেন?” তিনি দাবি করেন, সরকারে থাকাকালে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সার্বক্ষণিক শ্রম দিয়েছেন, ফলে আন্দোলন চলাকালে সাধারণ মানুষকে হত্যার কোনো নির্দেশ বা উদ্দেশ্য তাঁর ছিল না।

​বক্তব্যে তিনি সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ মহল সুপরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করতে সহিংসতা ঘটিয়েছে এবং এর দায় তাঁর ও তাঁর সরকারের ওপর চাপানোর চেষ্টা করেছে।

​সভায় উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি দেশের চলমান পরিস্থিতি, দলীয় নেতাকর্মীদের ওপর মামলা-হামলা এবং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। ভার্চুয়াল এ প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুক্ত ছিলেন।

#শেখহাসিনা #আওয়ামীলীগ

03/09/2026

৫ই আগস্ট সেনাবাহিনী উত্তরা, যাত্রাবাড়ী ও শাহবাগে পুলিশকে বিক্ষোভকারীদের বাঁধা দিতে নিষেধ করে। ঐ তিন পয়েন্টের দায়িত্বে ছিল সেনাবাহিনী - সাবেক এসবি প্রধান মনির।

৫ই আগস্ট কি হয়েছিল শুনুন!

03/09/2026

বাড়িঘর লুটপাটের সাথে যারা জড়িত, তাদের তথ্য সংগ্রহে রাখুন- শেখ হাসিনা।

02/09/2026

সংসদে ভুল শব্দ উচ্চারণ করে বক্তব্য দিল তারেক!

Address

Kosti
1000

Alerts

Be the first to know and let us send you an email when দেশের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share