07/04/2026
🇸🇦 সৌদি আরবে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? শুরু হয়েছে ২০২৬ সালের স্কলারশিপ আবেদন!
আসসালামু আলাইকুম।
আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়ার অপেক্ষায় ছিলেন। আপনাদের জন্য একটি বড় সুখবর নিয়ে এলাম।
সৌদি আরবের সকল বিশ্ববিদ্যালয়ে আবেদনের একমাত্র অফিশিয়াল পোর্টাল "Study in Saudi Arabia" ২০২৬ শিক্ষাবর্ষের জন্য তাদের আবেদনের সময়সূচী ঘোষণা করেছে। যারা মক্কা-মদিনাসহ সৌদি আরবের নামী-দামী বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, তাদের জন্য এখন প্রস্তুতির মোক্ষম সময়।
📅 সময় একদমই কম, ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন:
এই সুযোগটি কিন্তু মাত্র এক মাসের জন্য!
আবেদন শুরু: ১৫ এপ্রিল, ২০২৬
আবেদন শেষ: ১৫ মে, ২০২৬
ফলাফল ও যাচাই-বাছাই: ১৬ মে থেকে ১৮ জুন, ২০২৬-এর মধ্যে।
🎓 এই স্কলারশিপে আপনি কী কী সুবিধা পাবেন?
সৌদি সরকার তাদের স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের রাজকীয় মেহমানের মতো সম্মান দেয়:
১. সম্পূর্ণ ফ্রি পড়াশোনা (কোনো টিউশন ফি নেই)।
২. প্রতি মাসে সুনির্দিষ্ট মাসিক ভাতা (পকেট মানি)।
৩ থাকার জন্য আধুনিক হোস্টেল ব্যবস্থা।
৪. প্রতি বছর দেশে আসা-যাওয়ার ফ্রি রিটার্ন টিকিট।
৫. অসুস্থ হলে উন্নত মানের ফ্রি চিকিৎসা সেবা।
৬. পরিবারকে সাথে রাখার সুযোগ (বিশ্ববিদ্যালয় বিবেচনায় সুযোগ সুবিধা শর্ত ভিন্ন ভিন্ন)।
📁 আবেদনের জন্য যা যা রেডি রাখা জরুরি (চেকলিস্ট):
আবেদন শুরু হতে হাতে খুব বেশি সময় নেই, তাই এখনই এই ডকুমেন্টগুলো গুছিয়ে ফেলুন:
১. পাসপোর্ট: অবশ্যই মেয়াদ থাকতে হবে।
২. সার্টিফিকেট ও মার্কশিট: এইচএসসি বা সমমানের আলিম বা সানাবিয়া। এগুলো বোর্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিলে ভালো।
৩. তাজকিয়া (সুপারিশপত্র): পরিচিত দুজন আলেম যারা সৌদি থেকে পড়াশোনা শেষে করছেন, তাদের কাছ থেকে অথবা আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, সেখানের শিক্ষক থেকে সংগ্রহ করুন।
৪. মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স: নতুন হওয়া প্রয়োজন।
৬. সিভি
৭. ভাষা কোর্স সার্টিফিকেট যদি থাকে।
৮. অন্যান্য সার্টিফিকেট।
৯. অনুবাদ: সার্টিফিকেটগুলোর সাথে সাথে পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল সার্টিফিকেট আরবিতে অনুবাদ করে রাখতে হবে।
💻 যেভাবে আবেদন করবেন:
অপেক্ষা না করে নিচের লিঙ্কে গিয়ে পোর্টালটি ঘুরে দেখুন এবং ১৫ তারিখ হওয়ার সাথে সাথে আবেদন সম্পন্ন করুন:
🌐 লিঙ্ক: https://studyinsaudi.moe.gov.sa/
💡 আমার পক্ষ থেকে কিছু ছোট টিপস:
সৌদি আরবে আবেদনের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে নির্ভুল তথ্য দেওয়া খুব জরুরি। বিশেষ করে আপনার পছন্দের বিষয় (Major) বাছাই করার সময় সতর্ক থাকবেন। মনে রাখবেন, ১৫ মে এর পর আর কোনো সুযোগ থাকবে না, তাই শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না, অন্তত ৩-৪দিন আগেই আবেদন সম্পন্ন করুন।
আল্লাহ আপনাদের স্বপ্নগুলো কবুল করুন এবং দ্বীনি ও দুনিয়াবি ইলম হাসিলের পথ সহজ করে দিন। তথ্যটি আপনার পরিচিতদের মাঝে শেয়ার করে দিন, হয়তো আপনার একটি শেয়ারে কারও জীবন বদলে যেতে পারে।
শুভকামনায়,
রমজান আলী
৮/০৪/২০২৬ ইং
উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়,
মক্কা, সৌদি আরব।