বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland

  • Strona główna
  • Polska
  • Warsaw
  • বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস,
বাংলাদেশী জাতীয়তাবাদ,
গণতন্ত্র এবং
অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের অর্থে সমাজতন্ত্র

25/02/2026
২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।২৫ ফেব্রুয়ারি ২০২৬
24/02/2026

২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

২৫ ফেব্রুয়ারি ২০২৬

24/02/2026

আজ ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিলো। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলো। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি "শহীদ সেনা দিবস" হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।

পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকান্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিলো- নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরী বলে আমি মনে করি। এই হত্যাকান্ডের পর নানারকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিলো। তবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকান্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।

দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো- এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।

নতুন বাংলাদেশ!
15/02/2026

নতুন বাংলাদেশ!

বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' এবং 'সর্বশক্তি...
14/02/2026

বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' এবং 'সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' এই কথাগুলো সংযোজন করেছিলেন। দুর্ভাগ্যবশত স্বৈরাচারের সময় 'সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস' এই কথাটি সংবিধান সরিয়ে দেয়া হয়েছিলো। ইনশাআল্লাহ্‌, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে চাই। .

-তারেক রহমান
০৬ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বি...
12/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে।

এ উপলক্ষে আগামীকাল ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার বাদ জুম’আ ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপি’র পক্ষ থেকে কোন আনন্দ মিছিল কিংবা কোন সভা করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

একই সঙ্গে সারাদেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো।

দলমত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হইল ।
08/01/2026

দলমত নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হইল ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)'র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী , বাংলাদেশের গনতান্ত্রিক পথযা...
30/12/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)'র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী , বাংলাদেশের গনতান্ত্রিক পথযাত্রার উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া আজ ভোর ৬:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন ৷

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

জাতি হিসেবে আজ আমরা বাকরুদ্ধ এবং গভীরভাবে শোকাহত ৷

আল্লাহ পাক দেশননত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম , জান্নাতুল ফেরদৌস দান করুন৷
আমিন ৷

27/12/2025

I HAVE A PLAN. FOR THE PEOPLE OF MY COUNTRY, FOR MY COUNTRY.
-TARIQUE RAHMAN
25 Dec 2025

Adres

Wrasaw
Warsaw

Strona Internetowa

Ostrzeżenia

Bądź na bieżąco i daj nam wysłać e-mail, gdy বাংলাদেশ জাতীয়তাবাদী দল - Bangladesh Nationalist Party - BNP, Poland umieści wiadomości i promocje. Twój adres e-mail nie zostanie wykorzystany do żadnego innego celu i możesz zrezygnować z subskrypcji w dowolnym momencie.

Udostępnij