Bangladesh Awami League New Zealand

Bangladesh Awami League New Zealand Office - 100/1 Fraser street, Tauranga south ,Tauranga.3112. Phone -00642040030036, +64211562950 email- [email protected]

২২ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিনউন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নারায়ণগঞ্জবাসীনৌকা মার্কাতেই ভোট দিবে......
21/12/2016

২২ তারিখ সারা দিন
নৌকা মার্কায় ভোট দিন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নারায়ণগঞ্জবাসী
নৌকা মার্কাতেই ভোট দিবে......

08/12/2016
নিউজিল্যান্ড আওয়ামীলীগ এর পক্ষ থাকে সকলকে জানাই সুভ নববর্ষ ১৪২৩.
13/04/2016

নিউজিল্যান্ড আওয়ামীলীগ এর পক্ষ থাকে সকলকে জানাই সুভ নববর্ষ ১৪২৩.

Best wishes for Bangladesh cricket team.
24/02/2016

Best wishes for Bangladesh cricket team.

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউনঢাকা মহানগর আওয়ামীলীগ এর  সভাপতি হিসেবে যিনি দীর্ঘদিন যাবদ কাজ করেছেন।সততা ও দক্ষত...
23/01/2016

ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন

ঢাকা মহানগর আওয়ামীলীগ এর সভাপতি হিসেবে যিনি দীর্ঘদিন যাবদ কাজ করেছেন।
সততা ও দক্ষতায় সেরা ছিলেন যিনি ,তিনি জনাব এম এ আজিজ সাহেব।

শ্রদ্ধার সাথে স্মরন করছি
আমরা,গভীর ভাবে শোকাহত।

নিউজিল্যান্ড আওয়ামীলীগ তার রুহুর মাগফিরাত কামনা করে।

আমিন।

গ্রামীণ পর্যায়ের মানুষকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে জানাতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছে সর...
16/01/2016

গ্রামীণ পর্যায়ের মানুষকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে জানাতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে যাচ্ছে সরকার। গ্রামের শিক্ষার্থীসহ যুবকদের বিশেষায়িত বাসের মধ্যে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগ।

বিশেষায়িত ছয়টি বাস আগামী মার্চে গ্রামে-গঞ্জে ঘুরে ঘুরে প্রশিক্ষণের কাজ শুরু করবে।

আইসিটি বিভাগ জানায়, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তত্ত্বাবধানে আইসিটি বিভাগ এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গ্রামীণ পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লক্ষে বাসগুলো চালু করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

বাংলানিউজকে তিনি জানান, বাসগুলো সারাদেশে ঘুরে ঘুরে প্রান্তিক জনগণকে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটি প্রশিক্ষিত, দক্ষ জনবল সৃষ্টি করবে। বৃহস্পতিবার ইতোমধ্যে একটি বাস এসেছে।

আইসিটি বিভাগের দক্ষ প্রশিক্ষক দল এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানায় আইসিটি বিভাগ।

আইসিটি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের ব্যবস্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম বাসটিতে ১৬টি চেয়ার-টেবিল ছাড়াও আইসিটি প্রশিক্ষণের প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। আইচ্যার কোম্পানির বাকী বাসগুলোতে ২২টি করে চেয়ার-টেবিল সেট সংযুক্ত করা হবে বলে জানায় আসিটি বিভাগ।

স্থানীয় পর্যায়ে নিজস্ব লোকবল দিয়ে ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় থাকবে মোবাইল ফোন অপারেটর রবি।

আর হুয়াওয়ে বাসগুলো রক্ষণাবেক্ষণ এবং আইসিটি বিভাগ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিবে।

মার্চের প্রথম সপ্তাহে ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের বাসগুলো দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে বলে জানান আবু নাছের। Sajeeb Wazed

06/01/2016

বাংলাদেশ সফরে ভয়ের কিছু দেখছে না নিউজিল
ব্যাটসম্যান জশ ক্লার্কসনদের নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ছবি: ফটোস্পোর্টঅস্ট্রেলিয়ার প্রতিবেশী তারা। শুধু পতাকায় নয়, দুই দেশের আবহাওয়া আর সংস্কৃতিতেও অনেক মিল। অস্ট্রেলিয়া বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ বয়কট করায় একটা শঙ্কা তো ছিলই—নিউজিল্যান্ডও প্রতিবেশীদের অনুসরণ করবে না তো? তবে নিউজিল্যান্ড জানিয়েছে, যুব বিশ্বকাপে তারা খেলবে। শুধু তা-ই নয়, আজ পুরো দল নিয়ে নিউজিল্যান্ড ছেড়েছেন যুব দলের কোচ বব কার্টার।
যুব বিশ্বকাপ শুরু হতে এখনো অবশ্য বেশ কিছুদিন বাকি। তবে বড়দের বিশ্বকাপে ফাইনালে গিয়েও ট্রফিটা হাতে তুলতে না-পারা নিউজিল্যান্ড ছোটদের ট্রফিটা পেতে চায় ভীষণভাবে। এ কারণে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে দুবাইয়ে গিয়ে তাঁবু গাড়বে। সেখান থেকে উড়ে আসবে বাংলাদেশে।

‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গেই ছিল নিউজিল্যান্ড। এখন তাসমান প্রতিবেশীর পরিবর্তে আয়ারল্যান্ডকে হয়তো পাচ্ছে তারা। এতে নিউজিল্যান্ডের সুবিধাই হয়েছে। ভারত আর নিউজিল্যান্ডই এখন এই গ্রুপের ফেবারিট। তবে এমন পড়ে পাওয়া সুবিধা নিয়ে খুশি নন কার্টার।
ওদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘আমরা এ ব্যাপারে আইসিসি ও আমাদের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমাদের নিজেদেরও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তা ছাড়া প্রত্যেকটি দল, যাতায়াতের সময়, মাঠে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মিলিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা থাকবে। আমাদের নিজস্ব নিরাপত্তা দলও সফরে সঙ্গে থাকছে। এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট।’
নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে এলেও অস্ট্রেলিয়ার ব্যাপারটি অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে বলে মনে করেন তিনি। হোয়াইট মনে করেন, অস্ট্রেলীয় সরকারের কাছে তথ্য আছে, সুনির্দিষ্টভাবে অস্ট্রেলীয় নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে। এ কারণে তাদের সরকারও সেই অনুযায়ীই ব্যবস্থা নিয়েছে। সূত্র: স্টাফ।

Address

Tauranga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Awami League New Zealand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Awami League New Zealand:

Share