Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia

Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia This is the official page of Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia. Address : 8 Lorong Yap Kwan Seng , 50450, Kuala Lumpur.
(662)

Address : 8 Lorong Yap Kwan Seng , 50450, Kuala Lumpur

ঈদ- ই- মিলাদ-উন-নবী  উপলক্ষ্যে ২৫ আগস্ট  ২০২৬ তারিখ , রোজ :মঙ্গলবার, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সকল দাপ্তরিক কার্...
23/08/2026

ঈদ- ই- মিলাদ-উন-নবী উপলক্ষ্যে ২৫ আগস্ট ২০২৬ তারিখ , রোজ :মঙ্গলবার, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে মর্মে বিজ্ঞপ্তি :

২০ আগস্ট ২০২৬ তারিখে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার Depot Immigration KLIA পরিদর্শন কর...
21/08/2026

২০ আগস্ট ২০২৬ তারিখে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার Depot Immigration KLIA পরিদর্শন করেন। প্রতিনিধিদল উক্ত ক্যাম্পে আটক ২০ জন কর্মীর সাথে সাক্ষাৎ করেন। ক্যাম্পে অবস্থানরত কর্মীদের সাথে তাদের পরিবারের সদস্যদের কথা বলার ব্যবস্থা করা হয়।নাগরিকত্ব যাচাইপূর্বক প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করা হয়।

গত ১৫ ও ১৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি কনস্যুলার টিম জহুর বাহরু রাজ্যে অগ...
19/08/2026

গত ১৫ ও ১৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি কনস্যুলার টিম জহুর বাহরু রাজ্যে অগ্রণী রেমিটেন্স হাউসে পাসপোর্ট এনরোলমেন্ট,বিতরণ সহ বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা প্রদান করে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠকমাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জ...
18/08/2026

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব এম. রাশিদুজ্জামান মিল্লাত ১৮ আগস্ট ২০২৬ তারিখে মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয় (MOTAC)-এর উপমন্ত্রী YB Tuan Chiew Choon Man-এর সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেন। বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার H.E. Mr. Manjurul Karim Khan Chowdhury উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা সৃষ্টির পাশাপাশি পর্যটন খাতে নতুন সহযোগিতার সুযোগ উন্মোচনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সাফল্যের মডেল বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এছাড়া, হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়েও দুই পক্ষ আলোচনা করে। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব Mr. Chua Choon Hwa, Tourism Malaysia-এর এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক Madam Nuwal Fadhilah Ku Azmi, MOTAC ও Tourism Malaysia-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার Ms. Mosammat Shahanara Monica এবং বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) Mr. Pranab Kumar Ghosh।

Bangladesh and Malaysia Explore Enhanced Cooperation in Tourism

Honourable State Minister for Civil Aviation and Tourism, Mr. M. Rashiduzzaman Millat, held a productive meeting with YB Tuan Chiew Choon Man, Deputy Minister of Tourism, Arts and Culture of Malaysia (MOTAC), on 18 August 2026 in Putrajaya, Malaysia. H.E. Mr. Manjurul Karim Khan Chowdhury, High Commissioner of Bangladesh to Malaysia, was also present at the meeting.

The meeting focused on exploring avenues for enhanced cooperation between Bangladesh and Malaysia in the fields of tourism, with a view to creating unique and enriching experiences for tourists from both countries. The discussions also contributed to strengthening the longstanding bilateral relations between Bangladesh and Malaysia and identifying new opportunities for mutually beneficial collaboration.

Key areas discussed included cultural exchanges, increasing flight frequencies, capacity building, visa facilitation and pre-verification, as well as the sharing of experiences, expertise and best practices in tourism development. Two sides also discussed cooperation in the field of training and skills development in the hospitality industry with a view to increasing recruitment of trained personnel in the tourism service sector of Malaysia.

The meeting underscored the importance of closer cooperation between the two countries in promoting tourism, fostering people-to-people connectivity, and expanding opportunities for cultural exchange and mutual understanding.

Also in attendance were Mr. Chua Choon Hwa, Deputy Secretary General (Tourism); Madam Nuwal Fadhilah Ku Azmi, Director of International Promotion (Asia and Africa), Tourism Malaysia; senior officials from MOTAC and Tourism Malaysia; Ms. Mosammat Shahanara Monica, Deputy High Commissioner of Bangladesh; and Mr. Pranab Kumar Ghosh, First Secretary (Commercial) of the Bangladesh High Commission.

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের Malaysia China Chamber of Commerce এর President Datuk Dexter Lau এবং Federation of Malaysian Ma...
17/08/2026

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের Malaysia China Chamber of Commerce এর President Datuk Dexter Lau এবং Federation of Malaysian Manufacturing এর Chairman Mr. Liaw Hen Kong এর সাথে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী ১৪ আগস্ট ২০২৬ তারিখে পৃথক দুটি বৈঠকে অংশ নেন। বৈঠকে সাবাহ রাজ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সম্ভাবনা, যৌথ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। হাইকমিশনার ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের সাথে লাভজনক ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ তুলে ধরেন এবং বাংলাদেশের সাথে ব্যবসা-বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে তাদের বাংলাদেশ ভ্রমণের জন্য উৎসাহিত করেন।

এছাড়া ১৫ আগস্ট ২০২৬ তারিখে হাইকমিশনার Malaysia China Chamber of Commerce এবং Sabah Business Development Association কর্তৃক যৌথভাবে আয়োজিত একটি ব্যবসায়িক নেটওয়ার্কিং অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ শতাধিক ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশের বাজার ও বিনিয়োগের সুবিধা নেয়ার জন্য আহ্বান জানান।এছাড়াও তিনি বাংলাদেশের মধ্যবিত্ত ভোক্তার ক্রয়ক্ষমতা, তরুণ জনগোষ্ঠী, শ্রমশক্তি, এবং তুলনামূলকভাবে কম উৎপাদন খরচ ইত্যাদি তুলে ধরে সাবাহ রাজ্যের ব্যবসায়ীদেরকে বাংলাদেশের সাথে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সফরের আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে ব্যবসায়িক চেম্বারসমূহের Vice Chairman, Deputy President, Vice President, গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এবং হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য এবং প্রথম সচিব ( বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর  হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী , মালয়েশিয়ার সাবাহ রাজ্যের চীফ মিনিস্টার ...
15/08/2026

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী , মালয়েশিয়ার সাবাহ রাজ্যের চীফ মিনিস্টার YAB Datuk Seri Panglima Haji Hajiji বিন Noor এর সঙ্গে তার কার্যালয় মিনারা কিনাবালুতে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে তাঁরা বাংলাদেশ ও মালয়েশিয়ার সাবাহ রাজ্যের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদার এবং সহযোগিতার নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

আলোচনায় অন্যান্য বিষয়ের মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হয়। সাবাহ রাজ্যে উচ্চফলনশীল জাতের ধান চাষে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাবটি চীফ মিনিস্টার স্বাগত জানান। তিনি ব্লু ইকোনমি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার সাবাহ রাজ্যে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার অবসান এবং বাংলাদেশের ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও পর্যটকদের সাবাহ ভ্রমণ সহজীকরণের জন্য চীফ মিনিস্টারকে বিশেষভাবে অনুরোধ জানান। চীফ মিনিস্টার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে হাইকমিশনারকে আশ্বস্ত করেন ।
এছাড়া, সাবাহ রাজ্যে বাংলাদেশের একটি অনারারি কনস্যুলেট প্রতিষ্ঠার বিষয়ে চীফ মিনিস্টারের সম্মতির জন্য অনুরোধ জানানো হয়।
বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে স্মারক উপহার বিনিময় হয়।
তাছাড়া, হাইকমিশনার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবাহর চীফ মিনিস্টার এর জন্য আনা উপহারসামগ্রী তাঁর হাতে তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মিনিস্টার YB Datuk Lo Su Fui, চিফ মিনিস্টারের দপ্তরের সহকারী মিনিস্টার YB Datuk Ceasar Mandela Malakun (Assistant Minister to the Chief Minister) হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য এবং প্রথম সচিব ( বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট রাতে সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ও অর্থ মন্ত্রী YB Datuk Seri Panglima Haji Masidi Manjun রাজধানীর কোটাকিনাবালুর একটি হোটেলে হাইকমিশনার ও তার সফর সংগীদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন এবং দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র যেমন বাণিজ্য, বিনিয়োগ, যৌথভাবে কৃষি উৎপাদন, পর্যটন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ।

15/08/2026
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর  হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী ১৩ আগস্ট ২০২৬ তারিখে , সাবাহর রাজ্যের গভর...
14/08/2026

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী ১৩ আগস্ট ২০২৬ তারিখে , সাবাহর রাজ্যের গভর্নর ( Yang Di-Pertua Negeri) তুন দাতুক সেরি পাঙ্গলিমা (ড.) মুসা বিন হাজি আমানের সঙ্গে তার সরকারি বাসভবন ইস্তানা সেরি কিনাবালুতে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে তাঁরা বাংলাদেশ ও মালয়শিয়ার সাবাহ রাজ্যের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সময়োপযোগী উদ্যোগ, যৌথ বিনিময়/উদ্যোগ, কৃষি ক্ষেত্রে সহযোগিতা , শিক্ষা ও একাডেমিক বিনিময়, দক্ষতা উন্নয়ন, পর্যটন, ডিপ সি ফিশিং এবং ব্লু ইকোনমির ক্ষেত্রে সহযোগিতার উপর মত বিনিময় করেন।
হাইকমিশনার বাংলাদেশ ও সাবাহ রাজ্যের ব্যবসায়ী সম্প্রদায় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী চেম্বার সমূহের মধ্যে যোগাযোগ স্থাপন, প্রতিনিধিদল বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

উভয় পক্ষই অর্থনৈতিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করতে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণে আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার সাবাহ রাজ্যে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার নিরসন এবং বাংলাদেশর ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও পর্যটকদের সাবাহ ভ্রমণ সহজীকরণের জন্য গভর্নরকে বিশেষভাবে অনুরোধ জানান ।

এছাড়া, সাবাহ রাজ্যে বাংলাদেশের একটি অনারারি কনস্যুলেট প্রতিষ্ঠার বিষয়ে হাইকমিশনার গভর্নরের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে স্মারক উপহার বিনিময় হয়। এ সময় হাইকমিশনার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবাহর গভর্নরের জন্য আনা উপহারসামগ্রী তাঁর হাতে তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য এবং প্রথম সচিব ( বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

H.E. Manjurul Karim Khan Chowdhury, High Commissioner of Bangladesh in Malaysia with Yab Datuk Seri Panglima Haji Hajiji...
14/08/2026

H.E. Manjurul Karim Khan Chowdhury, High Commissioner of Bangladesh in Malaysia with Yab Datuk Seri Panglima Haji Hajiji Haji Noor, Hon’ble Chief Minister of Sabah, Malaysia.

“তথ্য আহবান”নিম্নের ছবিতে প্রদত্ত ব‍্যক্তি গত ২৫  জুলাই ২০২৬ তারিখে মালয়েশিয়ায় Ischemic Heart Disease Due to Coronary Ar...
12/08/2026

“তথ্য আহবান”

নিম্নের ছবিতে প্রদত্ত ব‍্যক্তি গত ২৫ জুলাই ২০২৬ তারিখে মালয়েশিয়ায় Ischemic Heart Disease Due to Coronary Artery Disease জনিত কারনে ইন্তেকাল করেন। মরহুমের মরদেহ বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

নিয়োগকর্তা প্রদত্ত পাসপোর্ট ও ভিসা অনুযায়ী তাঁর নাম দীন মোহাদ, পিতার নাম আব্দুল হক এবং তার ঠিকানা রাজাবাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা।

মরহুমের দেহাবশেষ দেশে প্রেরণের লক্ষ‍্যে বাংলাদেশে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে পাসপোর্টে বর্ণিত তথ‍্য অনুযায়ী এখনও উক্ত ব্যক্তির সঠিক ঠিকানা নির্ধারণ বা তাঁর স্বজনের কোন হদিস পাওয়া যায়নি। ফলে তার মরদেহ দেশে প্রেরণ বা স্থানীয় দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

এমনতবস্থায়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কারো কাছে তাঁর বা তাঁর আত্মীয় স্বজনদের সম্পর্কে কোন তথ্য থাকলে থাকলে তা হাইকমিশনেকে সরবরাহ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

Address

8 Lorong Yap Kwan Seng
Kuala Lumpur
50450

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+60326040946

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh High Commission, Kuala Lumpur, Malaysia:

Shortcuts

Share