Road To Jannah-RTJ Japan

Road To Jannah-RTJ Japan Social and Dawah activities in Japan.
(2)

19/03/2026

স্তব্ধ নীরবতা,চারিদিকে ঘন অন্ধকার।
একদল মানুষ দুনিয়ার সব কাজ,কর্ম আর ঘুম ত্যাগ করে দাঁড়িয়ে আছে—তাদের পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায়, তাহাজ্জুদের নামাজে নিমগ্ন।

ইমামের সুমধুর তিলাওয়াত হৃদয় ছুঁয়ে যায়, আর সেই তিলাওয়াত শুনতে শুনতে সবার চোখ ধীরে ধীরে ভিজে ওঠে।
কেউ কান্না লুকাতে পারে না,কেউ আবার নীরবে অশ্রু ঝরায়।

এই অশ্রু শুধু তিলাওয়াতের আবেগে নয়—
বরং আরও বেশি এই ভাবনায় যে,পবিত্র মাহে রামাদান খুব শীঘ্রই বিদায় নিতে চলেছে।

পরবর্তী রামাদান আমরা কেউ পাবো কি না—
তা তো একমাত্র আল্লাহই ভালো জানেন।

20/02/2026

RTJ হোমলেস সাপোর্ট প্রোগ্রাম টোকিও ।

17/02/2026

Assalamualaikum
আজকে জাপানে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল তারাবীর নামাজ পড়ে সেহরি খেয়ে জাপানে পবিত্র সিয়াম শুরু হবে ইনশাআল্লাহ

RTJ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদঃআসসালামুআলাইকুমসম্মানিত জাপান প্রবাসী ভাই এবং বোনেরা অত‍্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি য...
08/02/2026

RTJ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদঃ

আসসালামুআলাইকুম
সম্মানিত জাপান প্রবাসী ভাই এবং বোনেরা অত‍্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে,সম্প্রতি জাপানে একটি শ্রেনী আপনাদের প্রিয় Road To Jannah-RTJ এবং RTJ এর কয়েকজন ভাই বিশেষ করে Ahmed Redwan ভাইকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন নোংরামি/প্রপাগান্ডা ছড়াচ্ছে।তারা Road to Jannah এর পরিবর্তে Road to Jahannam এর মত ঘৃনিত শব্দচয়ন করেছে যেটা কোন মুসলমানের সন্তান করতে পারেনা।এছাড়া Ahmed Redwan ভাইয়ের মত একজন লোকের নামে ফেইক আইডি বানিয়ে তার সাথে বাজে নারীর ছবি ব‍্যবহার করে এমন সব পোষ্ট করেছে,একাজ যারা করতে পারে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান।
মানুষের সাথে মানুষের মতের অমিল থাকতেই পারে তাই বলে ফেইক আইডি ব‍্যবহার করে কাপুরুষের মত কুৎসা রটনা করা এগুলো কোন নিম্ন শ্রেনীর মানুষেরাও করতে পারেনা।
সৎসাহস থাকলে সরাসরি এসে কথা বলেন, নোংরামি করে জাপানের মুসলিম কমিউনিটি এবং বাংলাদেশ কমিউনিটিকে নষ্ট করবেন না।

Road to Jannah-RTJ এর সকল কার্যক্রম ওপেন।সবগুলো নিয়মিত পেজে আপলোড করা হয় যেগুলো আপনারা সবসময় দেখতে পান।ভবিষ্যতে ও দেখতে পাবেন ইনশাআল্লাহ।কোন কার্যক্রম অপছন্দ হলে সরাসরি Road to Jannah কে নক করে অভিযোগ করবেন আমরা গ্রহন করবো।কিন্তু পিছন থেকে এভাবে নোংরামি করলে এর পরিনতি হবে ভয়াবহ কারন এটা বাংলাদেশ নয় এটা জাপান।আর জাপানের আইন সম্পর্কে সবাই অবগত আছেন।

Ahmed Redwan ভাই টোকিওতে থাকেন।তিনি কেমন মানুষ এটা ও সবাই জানেন।তার ব‍্যাপারে ও আপনার কিছু জানার থাকলে বা অভিযোগ থাকলে সরাসরি তাকে ফোন করে অভিযোগ করুন।সেটা না করে আর কাউকে নিয়ে নোংরামি করলে খুব শীঘ্রই তার হিসেব তাকে বুঝিয়ে দেওয়া হবে।

সবশেষে,জাপান প্রবাসী ভাই-বোনদের কে বলবো একটি শ্রেনী RTJ এর ভাল কাজে ঈর্ষান্বিত হয়ে RTJ এবং RTJ এর মেম্বারদেরকে
নিয়ে নোংরামি ছড়াচ্ছে।আপনারা এরুপ দেখলে সরাসরি RTJ TEAM কে জানাবেন।ফেইক আইডি দেখলে রিপোর্ট মারবেন।প্রতিবাদ জানাবেন কারণ এগুলো আপনাদের সাথেও ঘটতে পারে।

যারা এগুলো করছেন তারা জনসম্মুখে দুঃখপ্রকাশ করুন এবং তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন।আল্লাহ যেন আপনাদের কে হেদায়েত দান করেন।
সবাইকে জাজাকুমুল্লাহ খইরান।

Road to Jannah-RTJ
কেন্দ্রীয় মিডিয়া & প্রচার বিভাগ

আলহামদুলিল্লাহ।প্রতিবছরের মত এবছর ও কর্মসূচি হিসেবে আজকে জাপান প্রবাসীদের কবর (ইবারাকি কবরস্থান) জিয়ারত করেছে Road to Ja...
07/02/2026

আলহামদুলিল্লাহ।
প্রতিবছরের মত এবছর ও কর্মসূচি হিসেবে আজকে জাপান প্রবাসীদের কবর (ইবারাকি কবরস্থান) জিয়ারত করেছে Road to Jannah-RTJ এর সদস্যবৃন্দ।
মহান আল্লাহ তাআলা এই কবরবাসীদের কে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।আর আমাদেরকে ও পরকালীন প্রস্তুতি গ্রহন করার তৌফিক দান করুন।
আমিন।

আলহামদুলিল্লাহ।Road to Jannah-RTJ এর আয়োজনে & Red Cross Society Japan এর সহযোগিতায় আজকে পূর্বঘোষিত ব্লাড ডোনেশন প্রোগ্র...
14/12/2025

আলহামদুলিল্লাহ।
Road to Jannah-RTJ এর আয়োজনে & Red Cross Society Japan এর সহযোগিতায় আজকে পূর্বঘোষিত ব্লাড ডোনেশন প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন হয়েছে।

(মানুষ মানুষের জন‍্য,জীবন জীবনের জন্য)

আজ টোকিওর ওৎসুকা স্টেশনে সকাল ১০ঃ০০ টা থেকে বিকেল ৪ঃ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ জনের মত অতিথি এই ব্লাড ডোনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।ব্লাড দেওয়ার পরে সবাই ছিলেন অনেক আনন্দিত।

আজকের প্রোগ্রামে এসে প্রোগ্রাম কে সফল করায় RTJ সকল অতিথিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া জাপানে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশী দেরকে এই ধরনের ভাল ভাল কর্মসূচি গুলোতে অংশগ্রহণ করে জাপানের বুকে বাংলাদেশের ইমেজ উজ্জ্বল করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সবাইকে জাজাকুমুল্লাহ খইরান।

মাআসসালাম
কেন্দ্রীয় মিডিয়া & প্রচার বিভাগ
Road to Jannah-RTJ

#献血活動  #献血

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আগামীকাল RTJ কতৃক ব্লাড ডোনেশন করার জন‍্য প্রয়োজনীয় কাজ সমূহ,১।পাসপোর্ট/জাইরিউ কার্ড অথ...
13/12/2025

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আগামীকাল RTJ কতৃক ব্লাড ডোনেশন করার জন‍্য প্রয়োজনীয় কাজ সমূহ,

১।পাসপোর্ট/জাইরিউ কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোন একটা সাথে রাখবেন।
২।ব্লাড দেওয়ার আগ পর্যন্ত ১.৫ লিটার পানি খাবেন।
৩।ব্লাড দেওয়ার পরে ২০/৩০ মিনিট বিশ্রাম নিবেন।

সময়ঃ আগামীকাল ১৪ ই ডিসেম্বর,রবিবার,সকাল ১০ঃ০০ টা থেকে ১১ঃ৩০ & দুপুর ১ঃ০০ টা থেকে ৪ঃ০০ টা পর্যন্ত।
স্হানঃ ওৎসুকা স্টেশন থেকে বের হয়ে হাতের বাম পাশে।

আশা করি ভুলে যাবেন না।
Road to Jannah-RTJ এর সাথে থেকে ভাল ভাল কাজ গুলোতে আপনি ও অংশগ্রহণ করুন।
অগ্রিম জাজাকাল্লাহ খইরান।

জাপানে যারা ব্লাড ডোনেট করতে আগ্রহী আর মাত্র ২ দিন বাকী।এখন ই রেজিস্ট্রেশন করুন।আসসালামুআলাইকুমওয়া রহমাতুল্লাহ।জাপানে প্...
11/12/2025

জাপানে যারা ব্লাড ডোনেট করতে আগ্রহী আর মাত্র ২ দিন বাকী।এখন ই রেজিস্ট্রেশন করুন।

আসসালামুআলাইকুম
ওয়া রহমাতুল্লাহ।
জাপানে প্রথমবারের মত ব্লাড ডোনেশন কর্মসূচি পালন করতে যাচ্ছে Road to Jannah-RTJ।
এ ব‍্যাপারে Road to Jannah কে পূর্ণ সহযোগিতা করবে Red Cross Society Japan.
প্রথমবার আমরা মোট ৫০ জন কে নিয়ে এই আয়োজন করতে চাই।তাই যারা জাপানে ব্লাড ডোনেশন করতে ইচ্ছুক তারা নিচের লিংক টি পূরন করে জমা দিন।
লিংক-https://forms.gle/rpEuQZ2La1Dzxgo69

সময়ঃ আগামী ১৪ ই ডিসেম্বর,রবিবার
সকাল ১০ঃ০০~১১ঃ৩০ এবং দুপুর ১ঃ০০~৪ঃ০০ টা।
স্হানঃ JR ওৎসুকা স্টেশনের সামনে।

শর্ত সমূহ-
১।জাপানে ৩ বছরের মত বসবাস করতেছেন এরকম হতে হবে।
২।বয়স ১৬ থেকে ৬৪ বছর পর্যন্ত হতে হবে।
৩।জাপান থেকে কোন দেশে ঘুরতে গেলে জাপানে ফিরে আসার ৪ সপ্তাহ পরে ডোনেট করতে পারবেন।

তাই,
যারা আগ্রহী তারা এখন ই লিংক পূরণ করে জমা দিন।
লিংক-https://forms.gle/rpEuQZ2La1Dzxgo69

সবাইকে অগ্রিম ধন্যবাদ।
মাআসসালাম,
ROAD TO JANNAH-RTJ
কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগ।

10/12/2025

それこそは、疑いの余地のない啓典であ る。その中には、主を畏れる者たちへの導 きがある
(コーラン 2-2)

住所

Tokyo
Toshima, Tokyo
170-0005

ウェブサイト

アラート

Road To Jannah-RTJ Japanがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

その団体に問い合わせをする

Road To Jannah-RTJ Japanにメッセージを送信:

共有する

カテゴリー