05/08/2026
জাপান প্রবাসীদের পরিচিত মুখ বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সভাপতি, বিসিসিআইএর সাবেক পরিচালক ও শুনামধন্য গার্মেন্টস ব্যাবসায়ী জনাব রফিক উল্যাহ ফরাজী সাহেব আজ ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি নোয়াখালী যাবার পথে কুমিল্লার চান্দিনায় এক মর্মান্তিক সড্ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন॥ রাফিক উল্যাহ ফরাজী ভাইয়ের এই অকাল প্রয়ানে, বৃহত্তর নোয়াখালী সোসাইটি (জাপান) এর সকল সদস্যদের পক্ষ হতে গভীর শোক ও সমবেধনা জানাই সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।।
মাজহারুল ইসলাম লিটন
আহবায়ক
বৃহত্তর নোয়াখালী সোসাইটি (জাপান)
কাজী সাদেকুল হায়দার বাবলু
সদস্য সচিব
বৃহত্তর নোয়াখালী সোসাইটি (জাপান)