Embassy of Bangladesh, Tokyo

Embassy of Bangladesh, Tokyo Embassy of Bangladesh in Tokyo, Japan. This is the official page of the Embassy of the People's Republic of Bangladesh in Tokyo.
(3)

The Embassy is located at - 3-29 Kioicho, Chiyoda-ku, Tokyo. It is in between Nagatacho (Exit: 9a/9b) and Kojimachi (Exit1) Station.

02/06/2026
বাংলাদেশ দূতাবাস, টোকিও-এর পক্ষ থেকে জাপানে বসবাসরত সকলকে জানাই  ঈদ মোবারক।আজকের এই পবিত্র দিনে আমরা মহান আল্লাহর কাছে দ...
26/05/2026

বাংলাদেশ দূতাবাস, টোকিও-এর পক্ষ থেকে জাপানে বসবাসরত সকলকে জানাই ঈদ মোবারক।

আজকের এই পবিত্র দিনে আমরা মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ, বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধি, এবংবিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনা করি। একই সঙ্গে জাপানে বসবাসরত সকল প্রবাসী ও তাদের পরিবারের জন্য সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

মহান আল্লাহ তায়ালা আমাদের কোরবানি, ইবাদত ও দোয়াকবুল করুন এবং আমাদের সকলকে ন্যায়, সত্য ও মানব কল্যাণের পথে পরিচালিত করুন।

দূতাবাসের রিসিপশনে ভুলক্রমে কোন একজন সেবা প্রার্থী এই ব্যাগটি ফেলে গিয়েছেন। ব্যাগটির ভিতরে বিভিন্ন ধরনের কসমেটিকস আইটেম ...
26/05/2026

দূতাবাসের রিসিপশনে ভুলক্রমে কোন একজন সেবা প্রার্থী এই ব্যাগটি ফেলে গিয়েছেন। ব্যাগটির ভিতরে বিভিন্ন ধরনের কসমেটিকস আইটেম রয়েছে। উপযুক্ত প্রমান প্রদান সাপেক্ষে ব্যাগটির মালিককে তা দূতাবাস থেকে সংগ্রহ করার জন‍্য অনুরোধ করা যাচ্ছে।

আগামী ২৬ - ৩০ মে ২০২৬ তারিখ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ‍্যে দূতাবাস বন্ধ থাকবে। এ সময় জরুরী কোন কনস্যুলার সেবার প্রয়োজনে নিম...
25/05/2026

আগামী ২৬ - ৩০ মে ২০২৬ তারিখ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ‍্যে দূতাবাস বন্ধ থাকবে। এ সময় জরুরী কোন কনস্যুলার সেবার প্রয়োজনে নিম্নোক্ত নম্বরে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে (The Embassy will remain closed from 26–30 May 2026 on the occasion of the holy Eid-ul-Azha. During this period, for any urgent consular services, you are requested to contact the following number directly):

+81 90 3558 1968

বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশী (NRB)-দের অভিজ্ঞতা প্রয়োজনে কাজে লাগানোর লক্ষ‍্যে জাপানে ...
25/05/2026

বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে বিদেশে বসবাসরত অনাবাসী বাংলাদেশী (NRB)-দের অভিজ্ঞতা প্রয়োজনে কাজে লাগানোর লক্ষ‍্যে জাপানে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত বিশেষজ্ঞ/ বিজ্ঞানী/ গবেষক ও বিশেষায়িত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের তথ‍্য সংগ্রহ করা হচ্ছে। স্বেচ্ছায় তথ‍্য প্রদানে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশীদের নিম্নোক্ত রেজিষ্ট্রেশন ফরমে বর্ণিত তথ‍্য প্রদানের জন‍্য অনুরোধ করা যাচ্ছেঃ

Information of Bangladesh Dispora

The Embassy of Bangladesh in Tokyo expresses its deepest condolences at the passing of Tadateru Konoe, former President ...
25/05/2026

The Embassy of Bangladesh in Tokyo expresses its deepest condolences at the passing of Tadateru Konoe, former President of the Japan Red Cross Society and the International Federation of Red Cross and Red Crescent Societies (IFRC), who passed away at the age of 87.

On behalf of the Government and the people of Bangladesh, His Excellency the Ambassador extends his heartfelt condolences to the bereaved family, colleagues, and the people of Japan during this time of profound loss.

Mr. Tadateru Konoe was a true and distinguished friend of Bangladesh. His invaluable support during our historic Liberation War in 1971 remains deeply etched in our hearts. As a passionate humanitarian activist, he played a significant role in raising public awareness, mobilizing support, and collecting funds for refugees and freedom fighters, which helped shape public opinion in Japan in favour of Bangladesh.

Throughout his exemplary life and leadership at the Japan Red Cross Society and the IFRC, he dedicated himself to global humanitarian service and further strengthening the bonds of friendship between Bangladesh and Japan. His legacy of compassion and selfless service to humanity will continue to inspire generations to come.

We pray for the eternal peace of his departed soul.

আজ ২১ মে ২০২৬, জাপানের বিখ্যাত হোম সেন্টার চেইন কোম্পানি 'কোমেরি কো. লিমিটেড'-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ টোকিওস্থ বাংলাদ...
21/05/2026

আজ ২১ মে ২০২৬, জাপানের বিখ্যাত হোম সেন্টার চেইন কোম্পানি 'কোমেরি কো. লিমিটেড'-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সাথে বিজনেস মিটিং করেন। বৈঠকে জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি পাটজাত পণ‍্য, প্লাস্টিক ও রাবারজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

​কোমেরি কোম্পানির পক্ষে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্সেন্ডাইজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার জনাব ওসামু মিয়াজাকি (Mr. Osamu Miyazaki) এবং জুনিয়র মার্চেন্ট জনাব রহমান শোভন। বৈঠকে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​বৈঠককালে কোমেরি কোম্পানির প্রতিনিধিদল বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি নতুন নতুন ক্যাটাগরির পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে তারা বাংলাদেশ থেকে বিশ্বমানের পাটজাত পণ্য (Jute products) আমদানির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।কোম্পানিটি মূলত জাপানের গ্রামীণ ও কৃষিপ্রধান এলাকাগুলোকে লক্ষ্য করে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে এবং সমগ্র জাপানে তাদের ১,২৩৪টি শপিং সেন্টার ও ১২টি বিশাল ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে।

​মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলী কোমেরি কোম্পানির বাংলাদেশ থেকে পণ‍্য আমদানির আগ্রহকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বাংলাদেশ থেকে পাটজাত পণ্য, প্লাস্টিক আইটেম এবং বিভিন্ন রাবারজাত পণ্য আমদানির উদ্দেশ্যে জাপানি প্রতিনিধিদলকে বাংলাদেশের কারখানাগুলো পরিদর্শনের আহ্বান জানান। এ সময় তিনি বিদেশি আমদানিকারক ও বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিদ্যমান আকর্ষণীয় সুযোগ-সুবিধা এবং দেশীয় পণ্যের গুণগত মানের বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

​কোম্পানির জেনারেল ম্যানেজার জনাব ওসামু মিয়াজাকি জানান, তারা প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে স্বল্প পরিমাণে পাটজাত, প্লাস্টিক ও রাবার পণ্য আমদানি করতে চান এবং পরবর্তীতে বড় পরিসরে অর্ডার প্রদান করবেন।

​মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলী কোমেরি কোম্পানিকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং প্রতি বছর টোকিও বিগ সাইটে (Tokyo Big Sight) অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্যাভিলিয়ন এবং ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

অচিরেই ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট হচ্ছে জেনে কোম্পানিটির একটি প্রতিনিধিদল শিঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে জানান ।

21/05/2026
As part of the outreach efforts of the Embassy, Ambassador Md. Daud Ali delivered a lecture at the Shizenkan University ...
21/05/2026

As part of the outreach efforts of the Embassy, Ambassador Md. Daud Ali delivered a lecture at the Shizenkan University in Tokyo yesterday as special guest. In his presentation, the Ambassador highlighted success stories and prospects of Bangladesh, as well as her longstanding friendship with Japan.

The lecture detailed Bangladesh’s remarkable socio-economic transformation, investment opportunities and capacities, demographic dividend, and growing leadership in global engagement, among others. He then participated in interactive sessions with faculty members and students of the university to exchange ideas and perspectives. The event was moderated by Vice President of the University, Professor Katsuhiko Yoshikawa.

Mentionable, Shizenkan University is an innovative graduate university that focuses on leadership, management, and social innovation and widely known for its internationally recognized MBA program.

দূতাবাসের জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে রাষ্ট্রদূত মো. দাউদ আলী গতকাল টোকিওর Shizenkan University-তে বিশেষ অতিথি হিসেবে একটি বক্তৃতা প্রদান করেন। তার উপস্থাপনায় রাষ্ট্রদূত বাংলাদেশের সাফল্য ও সম্ভাবনা এবং জাপানের সঙ্গে এর দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা বিশেষভাবে তুলে ধরেন।

বক্তৃতায় তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন, জনমিতিক লভ্যাংশ, বিনিয়োগ সম্ভাবনা ও সক্ষমতা, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে ক্রমবর্ধমান নেতৃস্থানীয় ভূমিকাসহ অন্যান্য বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও ডীন, Professor Katsuhiko Yoshikawa.

উল্লেখ্য, Shizenkan University হলো একটি স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় যার কার্যক্রম নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং সামাজিক উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে এবং এর আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমবিএ প্রোগ্রামের জন্য ব্যাপকভাবে পরিচিত।

জাপানের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান Mamiya-OP-এর একটি প্রতিনিধিদল গতকাল (১৯ মে) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ম...
20/05/2026

জাপানের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান Mamiya-OP-এর একটি প্রতিনিধিদল গতকাল (১৯ মে) টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ অফিসার জনাব আকিরা ইসুতানি (Mr. Akira Isutani), ম্যানেজার জনাব শিংগো রিওনো (Mr. Shingo Ryono) এবং তাদের অন্যান্য সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

​বৈঠককালে প্রতিনিধিদলটি বাংলাদেশে ক্রীড়াসামগ্রী ও ইলেকট্রনিক্স উৎপাদন এবং মানবসম্পদ উন্নয়ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও তারা বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন এবং এই লক্ষ্যে তারা ইতোমধ্যে বাংলাদেশে একটি জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছেন।

​রাষ্ট্রদূত মো. দাউদ আলী বাংলাদেশে বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি তৈরির এই চমৎকার প্রস্তাবসমূহকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বাংলাদেশের বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (EPZ) কথা উল্লেখ করে জানান যে, জাপানি বিনিয়োগকারীরা সেখানে অত্যন্ত সহজে ও নির্বিঘ্নে কারখানা স্থাপন ও বিনিয়োগ করতে পারেন। এ সময় তিনি বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিদ্যমান আকর্ষণীয় সুযোগ-সুবিধা, সরকারের বিভিন্ন প্রণোদনা এবং ব‍্যবসায়িক সম্ভাবনার বিষয়গুলো বিস্তারিতভাবে প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন।

A delegation from Japanese business company, Mamiya-OP, met with Ambassador Md. Daud Ali at the Bangladesh Embassy in Tokyo yesterday (19 May). The delegation included Executive Officer Mr. Akira Isutani, Manager Mr. Shingo Ryono, and their colleagues. During the meeting, the delegation expressed interest in investing in the sectors of sports items and electronics manufacturing, as well as human resources development in Bangladesh.

Welcoming their interest in Bangladesh, the Ambassador informed that Bangladesh is going to be a prospective ground for setting up manufacturing factories and investments smoothly, citing the examples of various Export Processing Zones (EPZs) in the country. He also appraised the delegation in detail about the attractive facilities, government incentives, and vast business opportunities available for foreign investors.

The delegation also emphasized the recruitment of skilled human resources from Bangladesh to Japan, mentioning that they have already established a Japanese Language Training Center in Bangladesh to achieve this objective. Welcoming this excellent initiative, the Ambassador suggested the delegation to leverage the advantage of a huge pool of young, energetic workforce.

住所

3-29 Kioicho
Chiyoda-ku, Tokyo
102-0094

営業時間

月曜日 09:00 - 17:00
火曜日 09:00 - 17:00
水曜日 09:00 - 17:00
木曜日 09:00 - 17:00
金曜日 09:00 - 17:00

電話番号

+81332345801

ウェブサイト

アラート

Embassy of Bangladesh, Tokyoがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

その団体に問い合わせをする

Embassy of Bangladesh, Tokyoにメッセージを送信:

共有する

カテゴリー