Bangladesh Nationalist Party Rome Italy

Bangladesh Nationalist Party  Rome Italy Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Bangladesh Nationalist Party Rome Italy, Partito politico, Boscoreale.

21/06/2017
বিএনপি মহাসচিবের গাড়ী বহরে হামলার প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিবৃতি ...
18/06/2017

বিএনপি মহাসচিবের গাড়ী বহরে হামলার প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিবৃতি

পাহাড় ধ্বসে রাঙ্গামাটির বিধ্বস্ত জনপদ ও মাটিচাপায় হতাহতদের পাশে দাঁড়াতে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপি’র কেন্দ্রীয় টিম রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় ইসাখালী নামক স্থানে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা নেতৃবৃন্দের গাড়ী বহরের ওপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাঁর সফরসঙ্গী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব:) রুহুল আলম চৌধুরী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মীর ফাওয়াজ হোসেন শুভ, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। এধরণের ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলায় ধিক্কার জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এক বিবৃতিতে বিএনপি চেয়ারপার্সন বলেন, আজ রাঙ্গুনিয়ায় আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় বিএনপি মহাসচিবসহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের গাড়ীবহরে হামলা ও শারীরিকভাবে আক্রমণ করে আহত করার যে নজীর সৃষ্টি করা হলো তা গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে সরকারের একটি দুর্বিনীত উদ্যোগ। এই ঘটনা বর্তমান বিনা ভোটের সরকারের আরেকটি হিংসাশ্রয়ী অসুস্থ রাজনীতিরই বহি:প্রকাশ। আওয়ামী লীগ গুন্ডামীকেই আশ্রয় করেছে টিকে থাকার অবলম্বন হিসেবে। তাই শান্তি, স্বস্তি ও জননিরাপত্তাকে বিসর্জন দিয়ে নৈরাজ্যকেই বেছে নিয়েছে। এভাবে ভয়ভীতি, শঙ্কা ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে গণপ্রতিবাদকে চাপা দিয়ে রাখাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। সরকার ভক্ষকের ভূমিকা গ্রহণ করার জন্যই বাংলাদেশে মানুষের জীবন-জীবিকা এখন ভয়ংকর নিরাপত্তাহীনতায় বিপন্ন। জনসমর্থনহীন ক্ষমতা আঁকড়ে রাখতেই অপরাধ ও অপরাধীদের সহযোগী হিসেবে বেছে নিয়েছে এই সরকার। তাই জনসমাজে সন্ত্রাসীদের শাসনই সর্বত্র বিরাজমান।

চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজারে পাহাড় ধ্বসে অসংখ্য মানুষের মৃত্যুতে ঐ এলাকাগুলোর বিপন্ন মানুষগুলো এখন শোকে-দু:খে ¤্রয়িমান। হাজার হাজার আহত মানুষের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। উপদ্রুত মানুষ বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসার জন্য পর্যাপ্ত সহযোগিতা না থাকায় অভুক্ত ও অসুস্থতায় মানবেতর জীবন-যাপন করছে। বিদ্যূৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারনে ঐ এলাকাগুলোয় ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। উপদ্রুত এলাকায় অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার প্রধান বিদেশ সফরেই সময় কাটিয়েছেন। দুর্গত এলাকার অসহায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি নিয়ে ভ্রুক্ষেপহীন থেকেছেন সরকার প্রধান। বাংলাদেশের জনগণকেই আওয়ামী লীগ সবচেয়ে বড় দুশমন মনে করে। সেজন্য বারবার প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগে নিপতিত মানুষের পাশে আওয়ামী সরকার কোন সময়ই দাঁড়ায়নি। এরা জনগণের বিপদে ও কষ্টে আনন্দ লাভ করে। তাই বৃহত্তর চট্টগ্রামে যেসব এলাকায় পাহাড় ধ্বসে মানববিধ্বংসী মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে সেসমস্ত এলাকায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল-বিএনপি’র উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ সমন্বয়ে গঠিত টিমকে ঢুকতে না দিয়ে নেতৃবৃন্দের গাড়ীবহরে হামলা, উপদ্রুত এলাকায় যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকারের ব্যর্থতা ঢাকারই কৌশল। পাহাড় ধ্বসে উপদ্রুত এলাকায় সরকারের তাচ্ছিল্যপূর্ণ ব্যবস্থাপনায় দেশব্যাপী ক্ষমতাসীনদের বিরুদ্ধে যে ধিক্কার উঠেছে সেখান থেকে জনগণের চোখ অন্যত্র সরিয়ে দেয়ার জন্যই বিএনপি মহাসচিব এর গাড়ীবহরে হামলা করা হয়েছে। আওয়ামী পান্ডাদের দিয়ে বিএনপি’র গাড়ীবহরে আক্রমণ সরকারের পতনের আগে শেষ মরণকামড়। তবে বর্তমান শাসকগোষ্ঠীর সকল অপকর্মের হিসেব নিতে জনগণ অপেক্ষা করছে। আর এই অপেক্ষা বেশী দীর্ঘ হবে না।
আজ বিএনপি মহাসচিব এর গাড়ীবহরে বর্বরোচিত হামলা চালিয়ে নেতৃবৃন্দকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আমি বিএনপি মহাসচিবসহ আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করছি।

(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উপর আওয়ামী এর যুবলীগ  ছাএলীগ  সন্ত্রাসী  নজিরবিহীন হামলার প্রতিবাদে দেশব্যাপ...
18/06/2017

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উপর আওয়ামী এর যুবলীগ ছাএলীগ সন্ত্রাসী নজিরবিহীন হামলার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের কিছু খন্ডচিত্র ।
সাব্বির হোসেন
বিএনপি ইতালি রোম

এ আঘাত ব্যক্তিগত নয়, এ আঘাত গণতন্ত্রের উপর আঘাত : মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাহাড় ধবসের দুর্গতদের দেখতে রাঙামাটি যাওয়ার ...
18/06/2017

এ আঘাত ব্যক্তিগত নয়, এ আঘাত গণতন্ত্রের উপর আঘাত : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাহাড় ধবসের দুর্গতদের দেখতে রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হামলার শিকার হওয়ার বিষয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম প্রেসক্লাবে রবিবার বেলা ১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রক্তাক্ত হয়েছেন। আমি আঘাত পেয়েছি, আরও কয়েকজন আঘাত পেয়েছেন। কিন্তু এটা ব্যক্তিগত আঘাত নয়। এই আঘাত গণতন্ত্রের উপর আঘাত। যারা মুক্ত চিন্তা করেন, সরকারের বিরোধিতা করেন তাদের প্রতি আঘাত।’

তিনি বলেন, ‘এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের চরিত্র উন্মোচিত হয়েছে। আমাদের এই অবস্থা হলে সাধারণ মানুষের অবস্থা কী হয়েছে?’ তিনি আরও বলেন, ‘এটা একটা ভয়াবহ ঘটনা। জনগণকে ঐক্যবদ্ধ করে এটা প্রতিরোধ করতে হবে।’

হামলার বর্ণনা দিয়ে মির্জা ফখরুল ইসলাম ইসলাম বলেন, ‘তখন মুশলধারে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন লাটিসোটা ও পাথর নিয়ে আক্রমণ করলো। প্রথমেই গাড়ির উইন্ডস্ক্রিন বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেললো। এরপর হামলা চালালো।’

উল্লেখ্য এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার (১৮ জুন) বেলা সাড়ে ১০টার দিকে পাহাড় ধসের দুর্গতদের দেখতে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় শান্তিরহাট এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তিনি বলেন, ‘রাস্তা আটকে রড নিয়ে হামলা চালায় আমাদের ওপর। পাথরও নিক্ষেপ করে। দুটি গাড়ি ম্যাসাকার হয়ে গেছে।’

তিনি আরও জানান, তিনিসহ হামলার শিকার হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে ব্যথা পেয়েছেন। দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীমও আঘাত পেয়েছেন। একজনের মাথা ফেটে গেছে।

সরকারের অদক্ষতার কারনেই খাদ্য মজুদ অ্যলার্মিং সিচুয়েশনে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘আজকে অত্যন্ত অ্যালার্মিং সিচুয়েশন। ...
17/06/2017

সরকারের অদক্ষতার কারনেই খাদ্য মজুদ অ্যলার্মিং সিচুয়েশনে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘আজকে অত্যন্ত অ্যালার্মিং সিচুয়েশন। আমাদের খাদ্য মজুদ যেটা সেটা কমতে কমতে আজকের পত্রিকাতেই আছে এক লাখ ৯১ হাজার টনে এসেছে। কেন? দূরদৃষ্টির অভাব, সরকারের দুর্নীতি এবং সরকারের অদক্ষতার কারণেই আজকে এই অবস্থায় চলে এসেছে। খাদ্যের দাম যেভাবে বেড়েছে অশনি সংকেত। সরকার এর জন্য দায়ী এবং খাদ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করে নতুন খাদ্যমন্ত্রীর ব্যবস্থা করা' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনায় বিএনপির মহাসচিব এই মন্তব্য করেন।

সম্প্রতি চালের দাম বাড়ার কারণ নিয়ে খাদ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'চালের মূল্যবৃদ্ধির জন্য বিএনপিপন্থী চাল ব্যবসায়ী দায়ী নয়। সরকারের দুর্নীতি, অদক্ষতা ও দূরদৃষ্টির অভাবই এর জন্য দায়ী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। সরকারি দলের লাগামহীন দুর্নীতির কারণে খাদ্যের দাম বেড়ে গেছে। দেশের মানুষ আজ খাবার নিয়ে বিপাকে পড়ছে। দেশের খাদ্যের অভাব দেখা দিয়েছে। কিন্তু সরকার তা স্বীকার করতে চায় না। তারা নিজেদের অযোগ্যতা ও দুর্নীতি অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। তারা এখন বলে বেড়াচ্ছে চালের দাম বৃদ্ধির সাথে বিএনপির ব্যবসায়ীরা জড়িত। এমন সঙ্কটময় পরিস্থিতি তৈরি করার দায়ে খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দুর্নীতি ও দখলদারিত্ব মনোভাব নিয়ে ক্ষমতায় টিকে আছে। তাই আগামী দিনে সকলের অংশ গ্রহণে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এদেরকে (সরকার) বাধ্য করতে হবে। আর এজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ সকলের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে জনগণের মধ্যে ঐক্যসৃষ্টি করতে হবে।

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এবং সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, শওকত মাহমুদ, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দেবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন এবং সা...
17/06/2017

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দেবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে উপস্থিত হন।

মহেশপুরের ফতেপুরে আজ (১৬/০৬/১৭) একটি ইফতার ও দোয়া মাহফিলে সারাদিন প্রচন্ড বৃষ্টির মাঝে উপস্থিত ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচ...
17/06/2017

মহেশপুরের ফতেপুরে আজ (১৬/০৬/১৭) একটি ইফতার ও দোয়া মাহফিলে সারাদিন প্রচন্ড বৃষ্টির মাঝে উপস্থিত ঝিনাইদহ-৩ (মহেশপুর ও কোটচাঁদপুর) বিএনপির প্রাণ পুরুষ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক জনাব মনির খান সহ মহেশপুর উপজেলা, পৌর, ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির

Hossensabbir93

Bangladesh Nationalist Party Rome Italy

আন্দোলনের স্থান থেকে আবারও আপনাদের মাঝে সরাসরি লাইভ নিয়ে আসবো আমি ডালিয়া !Demonstration শুরু হবে  আজকে বাংলাদেশ সময় সন্ধ...
14/06/2017

আন্দোলনের স্থান থেকে আবারও আপনাদের মাঝে সরাসরি লাইভ নিয়ে আসবো আমি ডালিয়া !
Demonstration শুরু হবে আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায়।
অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা লন্ডন সফর প্রতিহত করতে আন্দোলনে একত্রিত হবেন সর্ব বিএনপি নেতৃবৃন্দ ।
# আপনারা আমাদের সাথে থাকুন
বাংলাদেশ জিন্দবাদ...

অভিন্দন :বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় তানিসা চৌধরী নাতাশা আপুকে অভি...
13/06/2017

অভিন্দন :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় তানিসা চৌধরী নাতাশা আপুকে অভিন্দন ও শুভেচ্ছা

® তিতুমীর কলেজ ছাত্রদলের সুপরিচিত সুপরিক্ষিত রাজপথের দূর সময়ের সাহসী যোদ্ধা ® জাতীয়তাবাদী ছাত্রদলের নিবেদিত প্রাণ ® আন্দোলন সংগ্রামে রাজপথেই যার পরিচয় ® প্রতিটি মিটিং মিছিলে সবার সাথে ঐক্যবদ্ধ ভাবে বাকশালী অবৈধ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করে যাচ্ছেন ® আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ® দেশনেত্রী দেশমাতা মা জননী বেগম খালেদা জিয়ার রাজপথের অতন্দ্র প্রহরী ® আগামীর রাষ্ট্র নায়ক ® তারুন্যের অহংকার ® দেশনায়ক জননেতা তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার ন্যায়-নীতি-নিষ্ঠা-সততা-সৎ- যোগ্য-পরিক্ষিত-দক্ষ-শিক্ষিত-মেধাবী-সাহসী- পরিশ্রমী ছাত্রীনেত্রী ::::::::::::::::

""সাব্বির হোসেন ""
ইতালি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য

ভাত দে হারামজাদা = ভাত দে মুহিত“ভাত দে”   “ভাত দে” কাটাকাটিথাকল হারামজাদা = মুহিত
13/06/2017

ভাত দে হারামজাদা = ভাত দে মুহিত
“ভাত দে” “ভাত দে” কাটাকাটি
থাকল হারামজাদা = মুহিত

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা।
11/06/2017

আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শনিবার রাজধানীর হো...
11/06/2017

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ২০ জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) উদ্যোগে আয়োজিত ।

Indirizzo

Boscoreale
80041

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Bangladesh Nationalist Party Rome Italy pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi