16/06/2026
শ্রদ্ধাঞ্জলি-
আজ শ্রদ্ধেয় শ্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ১৫তম মৃত্যু বার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম 🙏🙏...সত্যি কথা বলতে মৃত্যু হয় দেহের , আত্মার মৃত্যু হয়না , একটি মৃত্যু আসলে দেহ ছেড়ে আত্মার উত্তরণ । একটি মৃত্যুতে জীবন বোধ , চেতনাবোধ কিছুটা ধাপ এগিয়ে যায় , ছাপ রেখে যায় আদর্শ ,জীবনদর্শন ,মূল্যবোধ তাঁর অনুগামীদের মধ্যে ,পরের প্রজন্মের মধ্যে । সেটাই পরের প্রজন্মের পাথেয়। আমাদের প্রিয় চাঁদু বাবু ছিলেন সেই খ্যাতনামা ব্যক্তিত্বের মধ্যে একজন... যিনি একাধারে তাঁর কর্মের ছাপ ফেলে গেছেন তাঁর বহুমুখী প্রতিভার বিকাশসাধনের মধ্যে দিয়ে সেটা কখনো আদর্শ শিক্ষকের ভূমিকায়, কখনো বিশিষ্ট সমাজসেবক হিসেবে আবার কখনো বা এই কয়লা খনি অঞ্চলের অগ্রগতির ধারক হিসেবে সে কথা আপনারা সকলেই জানেন। তাঁর খনি অঞ্চলের শ্রমিকদের জন্য আমরণ যে লড়াই তথা এই অঞ্চলের বিকাসসাধন বিশেষত তাঁরই এক অভূতপূর্ব অবদান...সে কথা একমুখে বলা সম্ভব নয়। অন্যদিকে তাঁর প্রয়াণ দিবসের সেই ২০১১ সাল থেকে তাঁর স্বপ্নের এই চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ফাউণ্ডেশনের পথ চলা শুরু হয় কয়েকজন ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মিলে... আজ সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০০ জনের অধিক...এই সেই ফাউন্ডেশন যেখানে বর্তমানে বহু প্রান্ত থেকে অত্যন্ত গরীব পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসে ও তাদের মধ্যে এখন অনেক প্রাক্তন ছাত্রছাত্রী আজ নামজাদা জায়গায় সুপ্রতিষ্ঠিত... এই বিশেষ অবদান তাঁরই........