Manas Panja

Manas Panja অন্ধকারেও একটা আলো আছে, চোখ সয়ে গেলে সেটা বোঝা যায় ❤

জাতীয় পরাক্রম দিবস
23/01/2022

জাতীয় পরাক্রম দিবস

পদ্মার ইলিশের লোভে বাংলাদেশের দূর্গা মন্ডপ ভাঙচুরের ঘটনা আমরা যেনো ভুলে না যাই।
28/10/2021

পদ্মার ইলিশের লোভে বাংলাদেশের দূর্গা মন্ডপ ভাঙচুরের ঘটনা আমরা যেনো ভুলে না যাই।

বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছিলেন বাংলাদেশের তথ্য ও সংস্কৃ....

27/10/2021

পেট্রল ১০৮/-
ডিজেল ১০০/-
কেন্দ্র - রাজ্য তরজা বন্ধ করে,,GST লাগু করা হোক। আম পাবলিকের কথাও কেউ ভাবুক।

-ইতি চারানার ফেসবুক বিপ্লবী

08/10/2021
অবাক হওয়ার কিছু নেই। জগদীশচন্দ্র বসু যখন বলেছিলেন গাছের প্রাণ আছে তখন তাকেও খিল্লি করা হয়েছিলো। গবেষণা চলুক, সত্যি বা ...
04/10/2021

অবাক হওয়ার কিছু নেই। জগদীশচন্দ্র বসু যখন বলেছিলেন গাছের প্রাণ আছে তখন তাকেও খিল্লি করা হয়েছিলো। গবেষণা চলুক, সত্যি বা মিথ্যে সেটা ঠিক সময়েই জানা যাবে।

সদিচ্ছা থাকলে সবটাই হয়।
03/10/2021

সদিচ্ছা থাকলে সবটাই হয়।

এঁরা পড়াশোনা করেন দল বেঁধে। একে অন্যের সঙ্গে নোট্‌স বিনিময় করেন। এঁদের পড়ানোর জন্য রয়েছেন এক ঝাঁক দক্ষ শিক্ষকও...

পৃথিবীর সবথেকে বড় এক্সপ্রেসওয়ে-- বানাচ্ছে ভারত।। 1380 কিমির এই এক্সপ্রেসওয়ে 2019 সালে বানানো শুরু হয় এবং 2023 সালের ...
01/10/2021

পৃথিবীর সবথেকে বড় এক্সপ্রেসওয়ে-- বানাচ্ছে ভারত।। 1380 কিমির এই এক্সপ্রেসওয়ে 2019 সালে বানানো শুরু হয় এবং 2023 সালের মার্চ মাসে এটি বানানো সম্পূর্ণ হবে।। বর্তমানে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে যাতায়াত করতে হলে সময় লাগে প্রায় 24.5 ঘন্টা কিন্তু এই রাস্তাটি তৈরি হয়ে যাওয়ার পর দিল্লি থেকে মুম্বাই যেতে সময় লাগবে মাত্র ১২ ঘন্টা।। বর্তমানে এই এক্সপ্রেসওয়ে টি ৮টি লেনের তৈরি করা হচ্ছে কিন্তু এর আশেপাশে এত পরিমান জায়গা রাখা হয়েছে যাতে করে আরও চারটি লেন বাড়ানো সম্ভব হয়।। মজার বিষয় এই যে ১২ লেন এর মধ্যে দুটো ভবিষ্যৎ প্রযুক্তির কথা মাথায় রেখে ইলেকট্রিক বাহনের জন্য তৈরি হচ্ছে। যেখানে বাহন গুলি অটোমেটিক চার্জের মাধ্যমে চলতে পারবে।। এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে ভারত সরকারের খরচ হচ্ছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা।। চারটি রাজ্য দিয়ে যাবে এই এক্সপ্রেসওয়ে।। হরিয়ানা -৮০কিমি, রাজস্থান-৩৮০ কিমি, মধ্যপ্রদেশ-৩৭০ কিমি, গুজরাট-৩০০ কিমি, মহারাষ্ট্র -১২০ কিমি।।
এর বিশেষত্ব গুলি:-
১. এক্সপ্রেসওয়ের মাঝে কোন টোলপ্লাজা নেই।। শুরুতে এবং শেষে আপনি নির্দিষ্ট টোল কেটে যেতে পারবেন ,মাঝে কোথাও থামতে হবেনা।।
২. এক্সপ্রেসওয়েটির দুপাশে প্লাজা নির্মিত হবে।। যেখানে থাকবে অত্যাধুনিক ফুড কোর্ট থেকে শুরু করে ট্রাক এবং বিভিন্ন গাড়ি পার্কিংয়ের অত্যাধুনিক ব্যবস্থা।। এছাড়াও থাকবে রিসর্ট,রেস্টুরেন্ট।।
৩. থাকছে বিপদের কথা মাথায় রেখে হেলিপোর্ট এম্বুলেন্স সার্ভিস এর ব্যবস্থা। ড্রোনের মাধ্যমে পুরো এক্সপ্রেস ওয়েটি নজরদারির মধ্যে থাকবে এবং কোথাও কেউ বিপদগ্রস্ত হলে তাকে হেলিপোর্ট এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।।
৪. প্রায় কুড়ি লক্ষ গাছ লাগানো হচ্ছে এই পুরো এক্স প্রেসওয়েটির দুপাশে এবং মাঝে।
৫. এটি এশিয়ার প্রথম এক্সপ্রেসওয়ে যেখানে পশুদের জন্য দুটি পুল নির্মিত করা হয়েছে। একটি রাজস্থানের মুকুন্দরা ও অন্যটি মহারাষ্ট্রের মাথেরণ।। এই স্থান গুলির অভয়ারণ্য থেকে যখন পশুরা বের হবে তখন যেন তারা এমন ভাবেই পুলটি কে অতিক্রম করতে পারে যেন তাদের কোনো কৃত্রিমতা উপলব্ধ না হয় ঠিক এই কথা মাথায় রেখে পুল নির্মাণ করা হয়েছে।। এশিয়ার মধ্যে পশুদের জন্য এই ধরনের ফুট ওভারব্রীজ প্রথম এবং এইস্থানে এক্সপ্রেস ওয়েটি মাটির নিচ থেকে এমনভাবে নিয়ে যাওয়া হয়েছে যাতে পরিবেশ এবং পশুদের ব্যালেন্স কোন ভাবে ক্ষতিগ্রস্থ না হয়।।
৬. এটি তৈরির ফলে ভারতে প্রতি বছরে প্রায় 300 মিলিয়ন লিটার জ্বালানি তেলের ব্যবহার কমবে।। যার ফলে পরিবেশ দূষণ ও কমবে।।
৭. এই এক্সপ্রেসওয়েটির কাজে প্রায় 50 লাখ man days work এরকম এম্প্লয়মেন্ট সৃষ্টি হয়েছে।।

 #প্রেক্ষাপট_১উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,- তুমি কোথায় চাকরি করো?- একটা কোম্পানিতে ।- স্য...
29/09/2021

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০,০০০ টাকা।
- মোটে দশ হাজার?
চলো কিভাবে?
তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে।
তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো।
নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো।
পরদিন গিয়ে সরাসরি বসকে জুলুমের কথা জানালো।
কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার..!!

#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- হ্যা।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি?
উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না ।
কেন দেবে? এ তো আমাদেরই সন্তান!
উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে।
তার কাছে কি তোমার কোনও মূল্য নেই?
তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো।
সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না!
রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো।
লেগে গেলো দু’জনে।
কথা কাটাকাটি। ঝগড়া-ঝাটি। পরে হাতাহাতি। শেষ পর্যন্ত ডিভোর্সে গিয়ে দাঁড়ালো।

#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন?
ছেলে বড় শহরে থাকে, অনেক বড় চাকরি করে শুনেছি।
মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে।
আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত।
টাকা পাঠায় তো।
ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-ঘর করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে বড় শহরে বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
-তুমি ভুল শুনেছো।
সে আসলেই ব্যস্ত।
- নাহ, সেকি কি মিথ্যা বলতে পারে?
আহা রে! কাকে বুকের রক্ত জল করে বড় করলাম?
এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দেবেনা।
কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।

#গল্পের_হিতোপদেশঃ
--- নিজেদের জীবনে কখনই ৩য় ব্যাক্তিকে প্রবেশ করার সুযোগ দেবেন না। নইলে গান্ধাররাজ শকুনি কৌরবদের যে অবস্থা করেছিল আপনার সেই অবস্থা করে ছাড়বে।
আর যদিও কোনও ভাবে ঢুকে যায় তাহলে তার কোনো কথা কানে নেবেন না।
যতটা সম্ভব কম কথা বলুন এবং তার থেকে দূরে থাকুন ।।

৩য় ব্যাক্তি হতে সাবধান...!!

বেড়াতে গিয়ে হোটেলের ঘরের ভাড়া শুনে অনেকেই মুষড়ে পড়েন। ভাবতেই পারেননি এই লাগাম ছাড়া ভাড়া হতে পারে। অথচ ঘুরতে গেলে থাকতে হ...
23/09/2021

বেড়াতে গিয়ে হোটেলের ঘরের ভাড়া শুনে অনেকেই মুষড়ে পড়েন। ভাবতেই পারেননি এই লাগাম ছাড়া ভাড়া হতে পারে। অথচ ঘুরতে গেলে থাকতে হবে, সেই কারণে অনেক জায়গাতেই আপনার বাজেটের থেকে অনেক বেশি ভাড়া দিয়ে ঘর নিতে হয়। তাতে দিন সংখ্যা কমাতে হয় নয়ত অন্যান্ন দিকে খরচ কমাতে হয়। তাই আপনাদের সকলের সুবিধার্থে ভারত সেবাশ্রম সংঘ খুব নামমাত্র টাকায় ঘর ভাড়া দিয়ে থাকেন। এটাকে তাঁরা ভাড়া বলেন না, ডোনেশন হিসেবে স্লিপ দেন। বেশিরভাগ আশ্রমে ভোগ রান্না করা হয়, আপনি অমৃতসম ভোগ খেয়েও দিন কাটাতে পারেন, কিছু কিছু আশ্রমে ভোগের জন্যে সামান্য ডোনেশন দিতে হয়। অনেক জায়গাতেই তা আবার বিনা মুল্যে। নানা রকমের ঘর আছে, (ডবল থেকে চার পাঁচজন থাকার) আগে থাকতে যাতে বুক করে নিতে পারেন তাঁর জন্যে যোগাযোগ নম্বর দিলাম। আপনাদের কাজে লাগলে খুশী হব। নীচের ছবিটি সাগর দ্বীপে ভারত সেবাশ্রম সংঘের।

ভারত সেবাশ্রম সংঘের আবাস ও যোগাযোগ নম্বর

১- স্বরাজপুরী রোড, গয়া, বিহার- ০৬৩১-২২২০৫৭৯/২২২০৯২৯/২৪২৩৬৬৩ ২- বারাণসী ১০, সিগ্রা ----০৫৪২-২২২১৬৩৯/২২২০৭৪৬/৫৫৩০২০৮ ৩- স্বর্গদ্বার, পুরী উড়িষ্যা ---------------------০৬৭৫২-২২৩২২৭

৪- ৯৩, তুলারাম বাগ, এলাহাবাদ (ইউ পি) ------০৫৩২-২৪৩৪৮৯৭/২১০০৬৩৪

৫- বৃন্দাবন মথুরা, ২৮১১২১ (ইউ পি) --------০৫৬৫-২৪৪৩৩২৪

৬- শ্রীনিবাসপুরী,নিউ দিল্লী ৬৫------০১১-২৬৩১৬৫৬৬/২৬৮৪৮১৮১

৭- কুরুক্ষেত্র হরিয়ানা,---------------------------০১৭৪৪-২২৯৫১১

৮- হরিদ্বার ----------------------০১৩৩৪-২২৬৩৬৩/২২৩৪৫৬ ৯- কেদারনাথ, রুদ্রপ্রয়াগ} --------------০১৩৮১২২২২৪২. ১০- বদ্রীনাথ চামোলী উত্তরাঞ্চল –} ১১- উখিমঠ, রুদ্রপ্রয়াগ, উত্ত্রাঞ্চল-------------০১৩৬৪-২৬৪২৭৪

১২- হায়দ্রাবাদ ---------------------- -০৪০-২৭৬১২২৮৪

১৩- আশ্রম রোড আমেদাবাদ, গুজরাট (সেল ট্যাক্স অফিসের কাছে) ------০৭৯-২৬৫৮ ১৪- কাতারগাম সুরাট-------------------------০২৬১-২৪৮০০১৬

১৫- ভাসিগাও, ভাসি মুম্বাই-----০২২-২৭৮১-১৩২৭/৬৫১৯-১৩২৬ ১৬- রিভার্স মিট রোড, জামসেদপুর, ০৬৫৭-২৩০৪০০০/৬৫৪৪৬৭৪

১৭- কাট্টু পিল্লাই ইয়ার, রামেশ্বরম ----------০৪৫৭৩-২২১২১৫. ১৮- আঞ্জু কাট্টু ভিল্লাই রোড, কন্যাকুমারী-----------------------------০৪৬৫২-২৪৬১৬৪. ১৯- টি এইচ রোড কেশবপুরম,মিঞ্জুর চেন্নাই--০৪৪-২৭৯৯৫১০৬.

২০- বাঙ্গালর, আম্রুথাহালি, জাক্কুর রোড,----০৮০-২৩৬২০০৩৪. ২১- দ্বারকা, ষ্টেশন রোড ------------------০২৮৯২-২৩৪১৫৭. ২২- চৈতন্য এভিনিউ, দূর্গাপুর ---------------০৩৪৩-২৫৬২১২১. ২৩- বরাজুরি,ঘাটশিলা --------------------০৬৫৮৫-২৮১০১২. ২৪- ভুপাল,৪২৪/৩ শক্তিনগর, ভেল- ---- ০৭৫৫-২৪৭২৫১৪ ২৫- জবালপুর। ১৫২১ বি, রাইট টাউন---------- -০৭৬১-২৩১৩৬৬১/২৪০৫৮৪০ ২৬- ফাফাডিহি, শাস্তিনগর, রায়পুর------------০৭৭১-২৫৮৩৭৭৭ ২৭- ডিমাপুর, নাগাল্যান্ড, কালিবাড়ি রোড ---০৩৮৬২-২৩২৮০২ ২৮- সুভাষ পল্লী, শিলিগুড়ি, ------------------০৩৫৩-২৪৩৬২৩২. ২৯- লাখ্রা রোড, গৌহাটি, ----------------------০৩৬১-২৪৭১৩২৯ ৩০- পান্ডু কলনী গৌহাটি, ---------------------০৩৬১-২৫৭২৭০৭ ৩১- মহিষাদল, মেদিনীপুর, -------------------০৩২২৪-২৪০৩৬১ ৩২- পুকুরিয়াম,মেদিনীপুর, ---------০৩২২১-২৫৭৩৫১/২৫৫৭৬৩ ৩৩- কর্ণেলগোলা, মেদিনীপুর, ---------------০৩২২২-২৬৩৩৬৪ ৩৪- সাহাপুর, মালদা, -----------------------০৩৫১২-৬৪৫৩১২ ৩৫- রায়গঞ্জ, দিনাজপুর, ----------------------০৩৫২৩-২২৩২৬০ ৩৬- গঙ্গাসাগর, সাগরদ্বীপ, ------------------০৩২১০-২৪০২০৫ ৩৭- বালুরঘাট, ---------------------------------০৩৫১১-২৫৫৮৮৩ ৩৮- বেলডাঙ্গা ----------------------------------০৩৪৮২-২৬৪২৫৩ ৩৯- ফরাক্কা -------------------------------------০৩৪৮৫-২৫৩৫৪৬ ৪০- লামডিং, আসাম,-------------------------০৩৬৭৪-২৬৩৩৪৬

৪১- নাসিক, তপবন পঞ্চবটী, ----------------০২৫৩-২৫১৯৮৪৪ ৪২- গোরক্ষপুর, ১৮,কাসিয়া রোড, -------------০৫৫১-২২০১৩২৬ ৪৩- ডোকরা,পশ্চিম মেদিনীপুর, -------------৯৭৩৩৯-৭৩৩০০ ৪৪- পায়রাডাঙ্গা, রাণাঘাট, ---------------------০৩৪৭৩-২৩৬৬০০ ৪৫- খাতরা, বাঁকুড়া, ---------------------------০৩২৪৩-২৫৫৬৪০ ৪৬- শিলং, জেল রোড, মেঘালয়া---------------০৩৬৪-২২২৫২৬৪ ৪৭- জলপাইগুড়ি, ডিবিসি রোড পঃবঃ -------০৩৫৬১-২২৪২৪০ ৪৮- কালাপাত্থর, সিপ্পীঘাট পোর্ট ব্লেয়ার, ------০৩১৯২-২৫০১৫৬ ৪৯- বরোদা, ৯, দীপকুঞ্জ সোসাইটি, মাকারপুরা রোড, ----------০২৬৫-২৬৪৫১৮০ ৫০- কাল্লোল, বজরঙ্গবলী, ভিমশালা, গান্ধীনগর, গুজরাট, --------------০২৭৬৪-২২৭৮৫৭ ৫১- অমরকন্টক, সোনামুরা রোড, অনুপপুর, ----- ০৭৬২৯- ২৬৯৬৪১/০৯৪০৬-৪৩৬৮৫০. ৫২- নাগপুর, ২৪২, প্রণবনগর, ----------------০৭১২-২০২১৪৩৯ ৫৩- জম্মু, পাঞ্জগ্রীণ নাগ্রোতা, এন, এইচ, বাইপাস রোড, -------------০৯৪৩২-৩৩৯২৯৯

Address

Tarakeswar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manas Panja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Manas Panja:

Share

Category