CPIM Purba Medinipur

CPIM Purba Medinipur Official page of CPI(M) Purba Medinipur District Committee

খেজুরির কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন ঘোলাবাড় বাসস্ট্যান্ড দীর্ঘ ৩৪ বছরের সি,পি,আইএমের  কমরেড আলফাজুদ্দিন স্...
31/05/2026

খেজুরির কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের অফিস সংলগ্ন ঘোলাবাড় বাসস্ট্যান্ড দীর্ঘ ৩৪ বছরের সি,পি,আইএমের কমরেড আলফাজুদ্দিন স্মৃতি ভবন ঘোলাবাড় শাখা অফিস টি তৃণমূল ২০০৯ সাল থেকে সন্ত্রাস খুন ভয় দেখিয়ে,ঘরছাড়া করে দখলে রেখেছিল।
সুযোগ বুঝে তা গতকাল রাত্রে বিজেপির ঝাণ্ডা ফেস্টুন টানিয়ে দিয়ে দখল করার চেষ্টা করে।
কিন্তু খেজুরির ঘোলাবাড়ের লড়াকু কমরেডগন পুনরায় লাল ঝান্ডা দিয়ে সাজিয়ে তুলে অফিস খুললো।
সিপিএমের আন্দোলনের চাপে রাতের অন্ধকারে লাগানো ফ্লাগ,ঝান্ডা, ফেস্টুন বিজেপিকে দিনের আলোয় জনগণের সামনে খুলে নিতে বাধ্য হল।
নেতৃত্ব দেন--- এরিয়া কমিটির সদস্য, কৃষক সভার ব্লক সভাপতি-- শেখ মুস্তক, শেখ মনি, আজিজুর রহমান, শেখ আক্রাম মল্লিক সহ নেতৃত্ব গন।
বুকের পাটা আছে কমরেড।
শহীদের রক্তে রাঙানো লাল ঝান্ডা শেষ করা যাবে না। খেজুরির সংগ্রামী কমরেডদের জানাই লাল সেলাম।

সারা ভারত খেতমজুর ও শ্রমজীবী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার ৫ ম অধিবেশন চলছে তমলুকের নিমতৌড়ীস্থিত সুকুমার সেন গুপ্ত ভব...
30/05/2026

সারা ভারত খেতমজুর ও শ্রমজীবী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার ৫ ম অধিবেশন চলছে তমলুকের নিমতৌড়ীস্থিত সুকুমার সেন গুপ্ত ভবনে। বিধানসভা নির্বাচনের পর ফল প্রকাশের সাথে সাথে শ্রমজীবী মানুষের রুটি - রুজির উপর আক্রমণ নামিয়ে এনেছে বর্তমান কেন্দ্র-- রাজ্য সরকার।
খেতমজুরের হাতে কাজ নেই, মজুরি নেই, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, ডিজেল- পেট্রোল -গ্লাসের দাম আকাশ ছোঁয়া । প্রতিশ্রুতি সার। কোন কার্যকর হয়নি। সব রকম ভাতা সহ বাংলা আবাসের টাকা বন্ধ।
তাই সভায় আলোচনার ভিত্তিতে খেতমজুর সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে----
-অবিলম্বে ভি,বি,জি,রাম জি প্রকল্প নয় এম,জি,এন,আর জি,এ প্রকল্প চালু করতে হবে।

২০০ দিন কাজ ৬০০ টাকা মজুরি দিতে হবে।

গ্রামীন অর্থনীতি টিকিয়ে রাখতে গবাদি পশু পালন বন্ধ রাখা যাবে না।
পুনর্বাসন ছাড়া কোন উচ্ছেদ চলবে না।

রাজনৈতিক হিংসা বিদ্বেষ বন্ধ করতে হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।

৫ই জুন পরিবার পরিবেশ দিবস পালন করতে হবে।
শ্রমিক -কৃষক ও খেতমজুর সংগঠন গুলির ডাকে ১০ই আগস্ট সারাদেশের সঙ্গে জেল ভরো আন্দোলন কর্মসূচি গড়ে তুলতে হবে।
জুন মাস জুড়ে ব্লকে ব্লকে ডেপুটেশন আন্দোলন কর্মসূচি গড়ে তুলতে হবে।

30/05/2026

গত ২৮শে মে মধ্য রাতে নন্দীগ্রাম-১ নং ব্লকের তেখালি বাজারে ৮টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়, ঘটনাস্থল আজ পরিদর্শন করেন CPI(M) পূর্ব জেলার প্রতিনিধিগণ।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে কথা বলেন ও পার্টির পক্ষ থেকে সাধ্যমত আর্থিক ও আইনিভাবে পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে ফরেনসিক রিপোর্ট এবং দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবি জানিয়ে আসেন জেলার প্রতিনিধিরা।
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমঃ নিরঞ্জন সিহি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমঃ সুব্রত পন্ডা,কমঃ পরিতোষ পট্টনায়ক, কমঃ ভরত মাইতি সহ জেলার কমিটির সদস্যগন ও সংশ্লিষ্ট এরিয়া কমিটির সম্পাদক ও স্থানীয় কর্মী সমর্থক এবং নেতৃত্বরা।

সিআইটিউ - র ৫৭ তম  প্রতিষ্ঠা দিবস  আজ ৩০ শে মে,  পালন করা  হল পূর্ব মেদিনীপুর citu জেলা কেন্দ্রে
30/05/2026

সিআইটিউ - র ৫৭ তম প্রতিষ্ঠা দিবস আজ ৩০ শে মে, পালন করা হল পূর্ব মেদিনীপুর citu জেলা কেন্দ্রে

খেজুরির নিজ কসবা গ্রাম পঞ্চায়েতে অফিসে আগুন এবং ভষ্মীভূত হয়ে গেল বহু গুরুত্বপূর্ণ নথি এবং কাগজপত্র। ইদানিং কালে খেজুরি...
27/05/2026

খেজুরির নিজ কসবা গ্রাম পঞ্চায়েতে অফিসে আগুন এবং ভষ্মীভূত হয়ে গেল বহু গুরুত্বপূর্ণ নথি এবং কাগজপত্র।
ইদানিং কালে খেজুরিতে নাশকতমূলক কাজগুলো গভীর রাত্রেই হয়।
যেমন গত ৯ ই মে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার দিন রাতেই নিজ কসবা অঞ্চলের হিজলি মসনদী আলার সাইডের ছোট ছোট দোকানগুলো পুড়িয়ে দেওয়া হলো।
১০ ই মে অজান বাড়ি কল মোড়ে রাস্তার উপর দোকানগুলো পুড়িয়ে দেওয়া হলো সেও রাত্রে।
গতকাল রাত প্রায় ১১'১৫ মিনিট নাগাদ কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দেয়।
তৃণমূলের জমানায় বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে র বহু খবরাখবর পাওয়া যেত।
কখনো টেন্ডার নিয়ে ঠিকাদারের সঙ্গে ঝামেলা। কখনো প্রধান বনাম বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মকর্তার সঙ্গে ঝামেলা।
যা নিয়ে থানা পুলিশ, আইন আদালত এমনকি জেল যাত্রা ও হয়ে গেছে।
এখন আবার সারা রাজ্যের মূখ্য দায়িত্বে বিজেপি। তাহলে হচ্ছেটা কি।
উন্নয়নের মডেল তৈরি হচ্ছে। অবশ্য সারা দেশের সঙ্গে তুলনা করলে এখানে তার কোন আলাদা বিশেষত্ব নেই।
একই মডেল একই উন্নয়ন চলছে।
তবে অডিট করার আর প্রয়োজন নেই। কে কি কাজ করেছে।বা কাজ না করে কি ঝেড়ে নিয়েছে তারও দেখার দরকার নেই।
এই একইভাবে খেজুরির উন্নয়ন চলছে চলবে। এখন দেখে যেতে হবে---- সিদ্ধান্তটা পরে নিবেন।
পারলে জোরসে বলুন-------- ।

27/05/2026

পাঁশকুড়ার শান্তি সম্প্রীতি বজায় রাখতে, গরীব অংশের প্রান্তিক অংশের মানুষ যাতে গবাদিপশু নির্বিঘ্নে কেনা বেঁচা করতে পারে।হকার উচ্ছেদের বিরুদ্ধে, বুলডোজার রাজনীতির বিরুদ্ধে পাঁশকুড়া থানায় ডেপুটেশন উপস্থিত ছিলেন নিরঞ্জন সিহি ইব্রাহিম আলি নাজির হোসেন নিতাই সান্নিগ্রাহী সেক সাহাজুদ্দিন.....২৬/০৫/২৬

পাঁশকুড়ার শান্তি সম্প্রীতি বজায় রাখতে, গরীব অংশের প্রান্তিক অংশের মানুষ যাতে গবাদিপশু নির্বিঘ্নে কেনা বেঁচা করতে পারে।...
26/05/2026

পাঁশকুড়ার শান্তি সম্প্রীতি বজায় রাখতে, গরীব অংশের প্রান্তিক অংশের মানুষ যাতে গবাদিপশু নির্বিঘ্নে কেনা বেঁচা করতে পারে।হকার উচ্ছেদের বিরুদ্ধে, বুলডোজার রাজনীতির বিরুদ্ধে পাঁশকুড়া থানায় ডেপুটেশন উপস্থিত ছিলেন নিরঞ্জন সিহি ইব্রাহিম আলি নাজির হোসেন নিতাই সান্নিগ্রাহী সেক সাহাজুদ্দিন.....২৬/০৫/২৬

25/05/2026
পূর্ব মেদিনীপুর জেলার সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে সংগীত, নৃত্য, আবৃতি সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত...
24/05/2026

পূর্ব মেদিনীপুর জেলার সুকুমার সেনগুপ্ত জনকল্যাণ সমিতির উদ্যোগে সংগীত, নৃত্য, আবৃতি সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও সুকুমার সেনগুপ্ত স্মারক বক্তৃতা -
আলোচ্য বিষয় - বর্তমান সময়ে বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা।
আলোচক - বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সুদিন চট্টোপাধ্যায়

Address

Tamluk-Srirampur Road
Tamluk
721648

Telephone

03228-262275

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Purba Medinipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Purba Medinipur:

Share