30/05/2026
আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তমলুকের শঙ্খদীপ।
১৭তম কেআইআইটি ইন্টারন্যাশনাল দাবা প্রতিযোগিতায় বড় সাফল্য পেল তমলুকের ছাত্র শঙ্খদীপ মাইতি। ক্যাটাগরি-বি-তে ৯ রাউন্ড খেলে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
ওডিশার ভুবনেশ্বরে এই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারত, নেপাল, বাংলাদেশ, উগান্ডা-সহ মোট কুড়িটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। শুধু ক্যাটাগরি-বি-তেই প্রায় ৭০০ দাবাড়ু অংশ নিয়েছিলেন।