25/05/2024
Osteoarthritis
অস্টিওআর্থারাইটিস কি?
অস্থি সন্ধিস্থলে গড়ে ওঠা ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত একটি রোগ হল অস্টিওআর্থারাইটিস যার ফলে অস্থি সন্ধিস্থানগুলি বেদনাদায়ক ও শক্ত হয়ে যায়, এবং এই রোগে সাধারণত মাঝবয়সী থেকে বয়স্ক ব্যক্তিরাই বেশি আক্রান্ত হন(তবে বর্তমানে কম বয়সেও এই রোগ দেখা যাচ্ছে )। বাইরে থেকে পড়া চাপ এবং জৈব রাসায়নিক পরিবর্তনের কারণে ভার বহনকারী অস্থি সন্ধিস্থলগুলি আক্রান্ত হলে তরুণাস্থিতে ভাঙন দেখা যায়। এটি কখনও কখনও অন্য ধরনের আর্থারাইটিসের সাথেও লক্ষ্য করা যায়। শরীরের যে কোনো অস্থি সন্ধিস্থলকে অস্টিওআর্থারাইটিস আক্রান্ত করতে পারে, তবে, সাধারণত হাতের, হাঁটু্র, নিতম্বের ছোট অস্থি সন্ধিস্থলগুলি বেশি আক্রান্ত হয়।
এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি ?
উপসর্গগুলি পর্যায়ক্রমিক, তার মধ্যে অন্যতম হল:-
অস্থি সন্ধিস্থলে ব্যথা ও শক্তভাব।
পেশীর ভরের ক্ষয়ের সাথে সাথে পেশীর দুর্বলতাও দেখা যায়।
ক্ষতিগ্রস্থ অস্থি সন্ধিস্থলগুলি সঞ্চালনে সমস্যা, সীমিত দূরত্ব পর্যন্ত সঞ্চালনই সম্ভব হয়।
অস্থি সন্ধিস্থলগুলিতে সংবেদনশীলতা বা ফোলাভাব পরিলক্ষিত হয় ফলে সন্ধিগুলি স্বাভাবিকের চেয়ে বেশি স্থুল দেখায়।
অস্থি সন্ধিস্থলগুলিতে করকর শব্দ বা ভাব লক্ষ করা যায় ।
আঙ্গুলগুলি বেঁকে যায়।
আক্রান্তস্থানে ব্যথাদায়ক ফোড়া বা তরলপূর্ণ ফোস্কা হতে পারে।
এর প্রধান কারণগুলি কি কি ?
অস্টিওআর্থারাইটিসের কারণ ইডিওপ্যাথিক বা অজানা , তবে নিম্নলিখিত কারণগুলির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়:-
আঘাত লাগার পরেও অস্থি সন্ধিস্থলগুলির অনবরত ব্যবহার।
অস্থি সন্ধিস্থলগুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়া রিউমেটয়েড আর্থারাইটিস অথবা গেঁটেবাতের মতো অবস্থার কারণে।
ব্যক্তিবিশেষের ওজন বৃদ্ধি বা বয়স বৃদ্ধির কারণে অথবা পারিবারিকভাবে উপসর্গগুলি থাকার কারণেও এটি হতে পারে।
কিভাবে এই রোগ নির্ণয় করা যায় ?
চিকিৎসক সর্বপ্রথম উপসর্গের সাথে জড়িত সম্পূর্ণ ইতিহাস জানার মাধ্যমে,আহত অস্থি সন্ধিগুলির পূর্বাবস্থা অথবা লক্ষণগুলির সাথে আক্রান্ত স্থানের সম্পূর্ণ পরীক্ষা দ্বারা পর্যবেক্ষণ করা। তাছাড়া চিকিৎসক নিম্নলিখিত পরীক্ষাগুলির পরামর্শ দিতে পারেন:
কিছু প্রকারের রক্ত পরীক্ষা।
আক্রান্ত স্থানের এক্স-রে দ্বারা ফ্র্যাকচার বা হাড়ে ফাটল ও রিউমেটয়েড আর্থারাইটিসের অস্তিত্ব খুঁজে দেখা হয়।