Aurangabad, Murshidabad

Aurangabad, Murshidabad পশ্চিমবঙ্গ রাজ্যের ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক অরঙ্গাবাদ শহর।
Please Like and Share

28/07/2025
একটি বিশেষ ঘোষণা  📢 📢📢📢⚠️⚠️⚠️রেল লাইনে মেরামতের জন্য, আগামী কাল ২৭/০৯/২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে ৩ টা পর্ষন্ত  নিমতিতা ...
26/09/2024

একটি বিশেষ ঘোষণা 📢 📢📢📢⚠️⚠️⚠️
রেল লাইনে মেরামতের জন্য, আগামী কাল ২৭/০৯/২০২৪ তারিখ দুপুর ১২ টা থেকে ৩ টা পর্ষন্ত নিমতিতা রেল গেট বন্ধ থাকবে । বিকল্প রাস্তা ব্যবহার করুন।
রেল কর্তৃপক্ষ

26/09/2024

সামশেরগঞ্জের সিকদারপুরে পড়ছে বাড়ী।। গঙ্গা ভাঙন।।
#গঙ্গা_ভাঙন #সিকদারপুর

20/06/2024

অরঙ্গাবাদ C.J প্যাটেল ময়দানে চলছে মিলনমেলা।

02/06/2024

এবার অরঙ্গাবাদ এর মানুষকে একজোট হয়ে পৌরসভার দাবী করতে হবে।

02/06/2024

আপনি কি অরঙ্গাবাদ বাসী হিসেবে গর্বিত?

আগামীকাল অরঙ্গাবাদে এই প্রথম শুরু হচ্ছে বিজ্ঞান মেলা।
07/03/2024

আগামীকাল অরঙ্গাবাদে এই প্রথম শুরু হচ্ছে বিজ্ঞান মেলা।

*অরঙ্গাবাদ বিজ্ঞান মেলা 2024*-------------------------------------চলো নতুন কিছু করি এই ভাবনা থেকে এই বিজ্ঞান মেলার সৃষ্ট...
20/02/2024

*অরঙ্গাবাদ বিজ্ঞান মেলা 2024*
-------------------------------------

চলো নতুন কিছু করি এই ভাবনা থেকে এই বিজ্ঞান মেলার সৃষ্টি|
আগামী মার্চ মাসের আট নয় দশ( *8th to 10 th march* ) তিন দিনব্যাপী মেগা বিজ্ঞান মেলা উপহার দিতে যাচ্ছি শুধু অরঙ্গাবাদ নয় পুরো মুর্শিদাবাদকে|

ভাবছেন তো বিজ্ঞান মেলায় কি এমন থাকবে?
তবে বিশ্বাস রাখুন এটা বৃহত্তর উপস্থাপনা পুরো মুর্শিদাবাদ উপহার পেতে চলেছে |
হয়তো তা ভবিষ্যতে মুর্শিদাবাদের নতুন প্রজন্ম কে নব দিশা দেবে |
এই বিজ্ঞান মেলায় প্রতি স্তরে নতুন নতুন চমক দেখতে পাবেন|

এবার আসি মেলায় কি কি থাকবে? আর কাদের জন্যই বা এই বিজ্ঞান মেলা?

কি কি থাকছে
1. *পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিক কলেজ মিলে প্রায় ১০০ এর উপরে মডেল*

2. *বর্ধমান সাইন্স সিটি টিম তাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে উপস্থিত থাকবে*
3. *পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ* উপস্থিত থাকবেন উনাদের বিশেষ কিছু ইভেন্ট নিয়ে যেমন বিজ্ঞানভিত্তিক জাদু শো, টেলিস্কোপ, খাদ্যে ভেজাল সনাক্তকরণ ইত্যাদি

4. আমাদের *অরঙ্গাবাদে জলের একটা সমস্যা আছে* তাই অরঙ্গাবাদবাসীর কথা ভেবে আমরা *পানীয় জলের আর্সেনিক সনাক্তকরণের* ব্যবস্থা করেছি
5. *কৃষক ভাইদের* কথা মাথায় রেখে আমরা *মাটি পরীক্ষা ও বিভিন্ন রকম কৃষি সহায়ক মেশিন* দেখানোর ব্যবস্থা রেখেছি |
6. * *মেডিকেল জোন** থেকে বিশেষ কিছু মডেল এবং তার সাথে দুটো *ওপেন সেমিনার*
a) *সাপ কামড়ালে কি কি সর্তকতা অবলম্বন করা উচিত*
b) *হঠাৎ খেতে খেতে শ্বাসনালীতে খাবার চলে গেলে কি করা উচিত*

এবার আসি ছাত্রছাত্রীদের কথায়

বিজ্ঞান মেলা কর্মসূচিতে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি
1) *প্রাইমারি স্কুলের বাচ্চাদের* জন্য আবৃত্তি ( stagephobia কাটাবার জন্য) ও ড্রয়িং প্রতিযোগিতা রাখা হয়েছে
2) *পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী* পর্যন্ত আন্ত স্কুল প্রতিযোগিতা যেমন *সায়েন্স মডেল এক্সিবিশন, কুইজ, ড্রয়িং, প্রবন্ধ রচনা, ও ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতর্ক সভা*
3) *কলেজ পড়ুয়াদের* জন্য ওপেন কুইজ ও ড্রয়িং প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম সাইন্স এক্সিবিশন|

*এই বছরের থিম আদিম মানব।*
পাথর ঘসে আগুন জ্বালানো,
জীবিকার জন্য পশু শিকার লাইভ মডেল দেখানো হবে |

এই বিজ্ঞান মেলাতে আরো অনেক কিছু নতুন জিনিস আনা হয়েছে যেমন *শিক্ষামূলক open theater show*
*2D* সবার জন্য
*3D* ( সীমিত সংখ্যক ছাত্র ছাত্রীদের জন্য )
যেমন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি, স্টিম ইঞ্জিন আবিষ্কার, মানুষের রূপান্তর ইত্যাদি বাকি টা রহস্যে থাক সেদিন গিয়ে দেখবেন |

*সেলফি জোনে বিশেষ আকর্ষণ* রাখা হয়েছে সেটা গিয়েই দেখবেন

পুরো অরঙ্গবাদবাসীকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতি ভালোবাসা ও আশীর্বাদের জন্য|
আপনারা সবাই আসুন |
নিজে আসবেন সঙ্গে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসবেন| আমরা *শিক্ষাকে প্রমোট* করার জন্যই এই বিজ্ঞান মেলার আয়োজন করেছি এই মেলা *ছাত্র-ছাত্রী ছাড়া অসম্পূর্ণ*
সবাই এসে মেলাকে উপভোগ করুন |

সৌজন্যে:- পথের দাবী ট্রাস্ট

Address

Aurangabad Road
Suti
742201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aurangabad, Murshidabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share