Dihigram Youth Power

Dihigram Youth Power Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dihigram Youth Power, Social service, Suti.

30/03/2022
সুতি থানার ওসি শ্রী বিপ্লব কর্মকার মহাশয় বরাবরই যে  মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেন সেটা আমরা করোনা নামক মহা...
09/01/2021

সুতি থানার ওসি শ্রী বিপ্লব কর্মকার মহাশয় বরাবরই যে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেন সেটা আমরা করোনা নামক মহামারীর সময় দুঃস্থ মানুষের সাহায্যের মধ্য দিয়ে লক্ষ্য করেছি।এবার সুতি থানার ওসি শ্রী বিপ্লব কর্মকার মহাশয় সূতির খেলা প্রেমী যুবকদের উদ্বুদ্ধ করতে এগিয়ে এলেন। গত কাল সুতি 2 ব্লক কৃষি মাণ্ডি মাঠে ডিহিগ্রাম ইয়ুথ পাওয়ার সহ বেশ কয়েকটি ক্লাবের হাতে 1 টি ব্যাট এবং 2 টি ফুটবল তুলেদেন। তিনি ক্লাব গুলিকে ভবিষ্যতে ও পাশে থাকার অঙ্গীকার করেন।

অতিমারীর প্রভাবে মানুষ যখন দুশ্চিন্তা আর দুর্দশার মাঝে বিরাজমান তখন ডিহিগ্রামের কিছু যুবক  আবু তাহেরের প্রচেষ্টায় হাত বা...
23/08/2020

অতিমারীর প্রভাবে মানুষ যখন দুশ্চিন্তা আর দুর্দশার মাঝে বিরাজমান তখন ডিহিগ্রামের কিছু যুবক আবু তাহেরের প্রচেষ্টায় হাত বাড়ালো আর্তের সেবায়। আবু তাহেরের নেতৃত্বে ডিহিগ্রাম যুব শক্তি নামক সংগঠন গত বেশ কিছুদিন থেকেই ডিহিগ্রামের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। আজ ডিহিগ্রাম যুব শক্তির পক্ষ থেকে সুতি 57 বিধানসভার জগতাই 2 অঞ্চলের 90 নম্বর বুথে সাধারণ মানুষের মাঝে মাস্ক,সাবান বিতরণ এবং কিছু দুস্থ অসহায় মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে এক পিতৃহারা ছাত্রীকে স্থানীয় Apex কোচিং সেন্টারে ভর্তি এবং কিছু বই-পুস্তকও তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যগন ভবিষ্যতে ছাত্রীর শিক্ষা সংক্রান্ত যাবতীয় খরচ বহনের অঙ্গীকার করে ।এছাড়াও এক অসুস্থ এক বৃদ্ধের হাতে কিছু ফল মূল, ঔষুধ এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে বৃদ্ধ ব্যক্তিকে আশ্বস্ত করা হয় যে ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সব সময়ের পাশে থাকার চেষ্টা করা হবে।আজকের কর্মসূচির অঙ্গ হিসেবে দু বছরের একটি প্রতিবন্ধী শিশুর মায়ের হাতে দুধের প্যাকেট তুলে দেওয়া হয় এবং মানবিক ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশস্ত করা হয়। স্বভাবতই এই কর্মসূচি ডিহিগ্রামের জনসাধারণের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে।

ডিহিগ্রাম যুব শক্তির পরিচালনায় গ্রামের মানুষকে মাস্ক বিতরণ করার কিছু খন্ড চিত্র।।
23/08/2020

ডিহিগ্রাম যুব শক্তির পরিচালনায় গ্রামের মানুষকে মাস্ক বিতরণ করার কিছু খন্ড চিত্র।।

23/08/2020

এটি ডিহিগ্রাম যুব শক্তির অফিসিয়াল ফেসবুক পেজ।

Address

Suti

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dihigram Youth Power posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category