23/09/2025
"বাউল" গান বাংলার ঐতিহ্যবাহী লোকায়ত সংগীতের একটি অনন্য ধারা। এটি বাউল সম্প্রদায়ের নিজস্ব সাধনগীত। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে বাউল গানে। আরো ফুটে ওঠে সাম্য ও মানবতার বাণী।
বাউল গান যেহেতু লোকগীতি ও ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ, এটি সহজে গ্রামীণ ও শহুরে মানুষের মধ্যে পৌঁছাতে পারে। আর এই হাতিয়ারকে কাজে লাগিয়ে বাউল শিল্পীরা তাদের গানের মাধ্যমে জল সংরক্ষণ, পানীয় জলের বিশুদ্ধতা রক্ষা এবং জলবাহিত রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করার এক অনন্য প্রচেষ্ঠা লক্ষ করা গেল বীরভূম জেলার রামপুর হাট ২ নং ব্লকের পাবাইপারা গ্রামে।
ছবি সৌজন্যে: রামপুর হাট ২ নং ব্লক, বীরভূম জেলা।