29/06/2026
কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিসির একতা এসএইচজি-এর সদস্যা শ্রীমতী প্রণতি দে পাল রবিবার গভীর রাত প্রায় ২:৩০ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হন। আগুনে তাঁর বসতবাড়ির দুটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং ঘরের সমস্ত আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। সৌভাগ্যবশত তিনি প্রাণে রক্ষা পান, তবে এই দুর্ঘটনায় তিনি চরম ক্ষতির সম্মুখীন হন।
উল্লেখ্য, প্রায় এক মাস পূর্বেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামীর মৃত্যু ঘটে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনা তাঁর পরিবারের ওপর আরও বড় সংকট ডেকে আনে।
এই দুঃসময়ে স্বপ্নময় সিএলএফ-এর অধীনস্থ সকল স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) দিদিদের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতায় একটি ত্রাণ তহবিল গঠন করা হয়। আজ স্বপ্নময় সিএলএফ-এর প্রতিনিধিরা তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংগৃহীত তহবিল থেকে নগদ ₹১৫,০০০ (পনেরো হাজার) টাকা, পাশাপাশি কিছু শাড়ি ও বস্ত্রসামগ্রী তাঁর হাতে তুলে দেন।
স্বপ্নময় সিএলএফ এবং সকল এসএইচজি সদস্যাদের এই মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। পরিবারের এই কঠিন সময়ে সকলের সহযোগিতা, সহমর্মিতা ও আশীর্বাদ কামনা করা হচ্ছে, যাতে তাঁরা দ্রুত এই সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
স্বপ্নময় সিএলএফ
কাঠালিয়া আর.ডি. ব্লক
ত্রিপুরা@কাঠালিয়া ব্লকের অন্তর্গত থলিবাড়ি ভিসির একতা এসএইচজি-এর সদস্যা শ্রীমতী প্রণতি দে পাল রবিবার গভীর রাত প্রায় ২:৩০ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হন। আগুনে তাঁর বসতবাড়ির দুটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং ঘরের সমস্ত আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। সৌভাগ্যবশত তিনি প্রাণে রক্ষা পান, তবে এই দুর্ঘটনায় তিনি চরম ক্ষতির সম্মুখীন হন।

ত্রিপুরা