14/01/2026
12/01/2026সে কোচবিহার শহরের একটি জলজ্যান্ত ও বহু প্রতীক্ষিত জনসমস্যা—ফাঁসির ঘাট সেতু নির্মাণ—এই দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর পক্ষ থেকে ফাঁসির ঘাট প্রাঙ্গণে একটি শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, উক্ত কর্মসূচি চলাকালীন আমরা অপ্রত্যাশিত বাধার সম্মুখীন হই। এক ব্যক্তি নিজেকে সেতু নির্মাণের একমাত্র দাবিদার হিসেবে পরিচয় দিয়ে বলেন—“আপনাদের দরকার নেই, আমরা সেতু করে দেব।” এরপর তিনি হুমকিমূলক ও অশালীন ভাষায় কথা বলেন এবং আইএসএফ দলের ব্যানার ও প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন।
এই ধরনের আচরণ সম্পূর্ণ গণতন্ত্র-বিরোধী ও নিন্দনীয়। জনস্বার্থমূলক একটি দাবিকে কেন্দ্র করে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া এবং দলীয় সম্পত্তি নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আইএসএফ স্পষ্ট করে বলতে চায়—ফাঁসির ঘাট সেতু কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্বের বিষয় নয়; এটি কোচবিহার শহরের সাধারণ মানুষের জরুরি ও ন্যায্য দাবি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আইএসএফ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।
আমরা প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং সাধারণ মানুষের কাছে আবেদন—এই ন্যায্য আন্দোলনে আমাদের পাশে থাকুন।