31/05/2026
আমাদের প্রত্যেকের জীবনেই আসে নানা আনন্দের মুহূর্ত, আসে শুভদিন। সেই আনন্দ আরো বহুগুন বেড়ে যায়, যখন আমরা সেই আনন্দ কে সবার সঙ্গে ভাগ করে নিই। অনেক সময় অনেক মানুষ তাদের আনন্দঘন দিনগুলিতে "সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা"কে তাদের সঙ্গী করে নেয়। আজ ছিল এরকমই একটি দিন।
"সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার" শুভাকাঙ্ক্ষী হুগলী জেলার শেওড়াফুলি এলাকার বাসিন্দা সঞ্জয় ভদ্র ও সীমা ভদ্র তাদের কন্যা সৌমী ভদ্র এর শুভ জন্মদিন ছিল আজ। সৌমী ভদ্র চেয়েছিলেন তার শুভ জন্মদিন উপলক্ষে একবেলা দুঃস্থ শিশুদের সকালে একটু খাবারের ব্যবস্থা করাতে চান। ওনারা কাছ থেকে এই আনন্দ আরও অনেকের সাথে ভাগ করে নিলেন। দায়িত্বে ছিল টিম "সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা"। ওনাদের ইচ্ছা অনুসারে বেশ কিছু দুঃস্থ শিশুদের খাবার বিতরণ করা হলো যাদের কাছে একদিন ভালো-মন্দ খাওয়াটা প্রায় স্বপ্নের মতো। আজ খাদ্য তালিকায় ছিল কেক, লুচি, আলুরদম, ছোলার ডাল ও কলা। সেখানে সকলে পরম তৃপ্তির সাথে ধৈর্য্য ধারণ করে গ্রহন করে খাবার। সকলের মুখের হাসিতেই ধরা পড়লো তাদের মনের তৃপ্তি। তাদের মুখে সামান্য খাবার তুলে দিতে পেরে আমরাও আপ্লুত।
"সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা" পরিবারের পক্ষ থেকে সৌমী ভদ্র এর জন্য রইল শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মহান কাজটির দায়িত্ব "সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা"কে দেওয়ার জন্য। এভাবেই আপনারা "সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার" পাশে থাকবেন।
ধন্যবাদান্তে টিম "সিঙ্গুর জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থা" 🙏🙏
প্রত্যেকে একটু চেষ্টা করলেই এই মহৎ কাজ করা সম্ভব।
🔸️বি: দ্র: আপনি/আপনারাও যুক্ত হতে পারেন অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে "সিঙ্গুর জাগরণ" এর মাধ্যমে যেকোন দিন যেকোন অনুষ্ঠানে। আপনার সহযোগিতায় অসহায় দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটবে। আপনার মূল্যবান বক্তব্য জানাতে অথবা যে কোন প্রকার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
☎️ "সিঙ্গুর জাগরণ" Call/WhatsApp 8584860022
☎️ Soumadeep Call 8420252691
🔸️️আমাদের পাশে থাকার জন্য ও সব সময় দেখার জন্য "সিঙ্গুর জাগরণ" এর YouTube চ্যানেলটি Subscribe করে রাখুন। 🙏🏻
"সিঙ্গুর জাগরণ" এর YouTube চ্যানেল লিঙ্ক 👇
https://www.youtube.com/