18/06/2026
" শিলিগুড়ি 24 নং ওয়ার্ডের দেবাশীষ কলোনী, রায় কলোনিতে আজকের বর্ষণে বাড়ি ঘর, রাস্তায় কোমর সমান জল উঠে যায় । সাধারণ মানুষরা আতঙ্কে আছেন রাতে বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরোও খারাপের দিকে যাবে ।বিজেপি, কার্য্যকর্তারা সাধারণ মানুষের পাশে সর্বদা বিপদে আপদে আমরা থাকি, ভবিষ্যতেও থাকবো । কিন্তু ওয়ার্ড কাউন্সিলর তথা পৌর নিগমের চেয়ারম্যান বা তার প্রতিনিধিদের কোন দর্শন পাওয়া যাচ্ছে না। এই এলাকার মানুষেরা আমাদের জানালো জল ওঠার সমস্যার সমাধান কাউন্সিলরকে বলা হয়েছিল, কিন্তু কাউন্সিলর বা তার প্রতিনিধিরা কোনরূপ কর্ণপাত করেন নি, তার ফল আজকে এলাকার মানুষকে ভুগতে হচ্ছে । তাই সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। কাউন্সিলর মহাশয় আমাদের পাড়ার অভিভাবক এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে, পালিয়ে গেলে চলবে না "- Sushanta Basak