Siliguri Jiban Sarathi Welfare Society - জীবন সারথি ওয়েলফেয়ার NGO

  • Home
  • India
  • Siliguri
  • Siliguri Jiban Sarathi Welfare Society - জীবন সারথি ওয়েলফেয়ার NGO

Siliguri Jiban Sarathi Welfare Society - জীবন সারথি ওয়েলফেয়ার NGO "মানুষ মানুষের জন্য"
"চলো হাত বাড়াই ওদের পাশে দাড়াই"�

17/03/2026

এক অসহায় মায়ের আর্তি… 🙏
এই বোনটি একজন স্পেশাল চাইল্ড, শারীরিক দিক থেকে খুবই অসুস্থ। তাকে আমরা ডা. এম. এম. সামিম স্যারের কাছে দেখিয়েছি। স্যার বলেছেন, আগে কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করাতে হবে।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেন ভালোভাবে পরীক্ষা হয়—সেজন্য শিলিগুড়ির আনন্দলোক নার্সিংহোম থেকে টেস্টগুলো করানো হবে। কিন্তু সেই টেস্টগুলোর জন্য অনেক টাকার প্রয়োজন।
তাই আপনাদের কাছে আমার আন্তরিক আবেদন— আপনারা যে যেমন পারবেন, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য সাহায্য হয়তো এই বোনটির জীবনে নতুন আশার আলো এনে দিতে পারে এবং তাকে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনতে পারে।
Online Transaction:
Google Pay / PhonePe / Paytm
📞 9883214831
মানবতার ডাকে যদি একটু সাড়া দেন, হয়তো একটি অসহায় মায়ের চোখের জল হাসিতে বদলে যেতে পারে।🙏 🤍

আমাদের প্রিয় দাদা তুষার দত্ত তাঁর স্বর্গীয় বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সুন্দর ও মানবিক উদ্যোগ নিয়েছেন। বাবার স্মৃ...
27/02/2026

আমাদের প্রিয় দাদা তুষার দত্ত তাঁর স্বর্গীয় বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সুন্দর ও মানবিক উদ্যোগ নিয়েছেন। বাবার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তিনি আমাদের চা-বাগানের ছোট ছোট বাচ্চাদের জন্য সকালের টিফিনের ব্যবস্থা করে দিয়েছেন।
বাচ্চাদের মুখের সেই নিষ্পাপ হাসিই ছিল আজকের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের আনন্দের মধ্যেই যেন একজন সন্তানের পক্ষ থেকে বাবার প্রতি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পেল।
আমরা সকলেই তাঁর বাবার আত্মার চিরশান্তি কামনা করি এবং তুষার দত্ত দাদার এই মহান উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। 🤍🙏

19/02/2026

কিছুদিন আগে এই ছোট্ট বোনটির জন্য একটি হুইলচেয়ারের আবেদন জানিয়েছিলাম। আজ ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় সেই স্বপ্ন পূরণ হয়েছে। 🤍
যারা যারা এই বোনটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন, প্রত্যেকের প্রতি রইলো অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে আমার প্রিয় ম্যামকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা—আপনার সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না।
হুইলচেয়ারটি পেয়ে বাচ্চাটির মুখের যে হাসি, সেই হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ছোট্ট আনন্দই প্রমাণ করে—মানুষ মানুষের জন্য। 🤍✨

এই বিশেষ দিনটি শুধু নিজের জন্য নয়, ছিল সবার জন্য।আজ তা পরিণত হয়েছে ভালোবাসার উৎসবে।চা-বাগান এলাকার বহু মানুষ আজ পেট ভর...
15/02/2026

এই বিশেষ দিনটি শুধু নিজের জন্য নয়, ছিল সবার জন্য।
আজ তা পরিণত হয়েছে ভালোবাসার উৎসবে।
চা-বাগান এলাকার বহু মানুষ আজ পেট ভরে খাবার পেয়ে যে হাসি উপহার দিয়েছেন,
সেই হাসিই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।
এই মানবিক উদ্যোগের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা।
কামনা করি, এভাবেই সবসময় মানুষের পাশে থেকো, ভালোবাসা বিলিয়ে যাও।
তোমাদের পথচলা হোক আশীর্বাদে ভরা, আর জীবন থাকুক আলো ও আনন্দে পূর্ণ। 🤍🌿✨

12/02/2026

সবাইকে বিনীত অনুরোধ 🙏
এই শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী। আমরা তার জন্য একটি নতুন হুইলচেয়ার দিতে চাই, যাতে সে একটু স্বাধীনভাবে চলতে পারে।
হুইলচেয়ার কেনার জন্য কিছু অর্থের প্রয়োজন। আপনার সামান্য সহযোগিতাই পারে তার জীবনে নতুন গতি ও আত্মবিশ্বাস এনে দিতে।
সম্ভব হলে পোস্টটি শেয়ার করবেন।
অনলাইনে (UPI) সাহায্য করতে চাইলে নিচের নম্বরে পাঠাতে পারেন:
Google Pay / PhonePe / Paytm – 9883214831 🤍🙏

12/01/2026

আজকের দিনটা আবারও প্রমাণ করে দিল—আনন্দ তখনই সত্যিকারের হয়ে ওঠে, যখন তা ভালোবাসার সাথে ভাগ করে নেওয়া যায়।
ছোট্ট সোনার জন্মদিন উপলক্ষে জীবন সারথি ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে দুস্থ শিশুদের পেট ভরে খাবার ও অসহায় বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া এক অনন্য মানবিক দৃষ্টান্ত হয়ে রইল।
এই সুন্দর উদ্যোগের জন্য ছোট্ট সোনার পরিবারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা—তাঁরা যেন এভাবেই সবসময় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা হয়ে থাকেন।
শুভ জন্মদিন ছোট্ট সোনা—তুমি সুস্থ থাকো, সুখী থাকো, আর বড় হয়ে আজকের এই ভালোবাসাকেই জীবনের পথ বানাও। 🎂✨
#জীবন_সারথি_ওয়েলফেয়ার_সোসাইটি

03/01/2026

চা-বাগানের দরিদ্র আদিবাসী শিশুদের জন্য আমাদের ফ্রি টিউশন সেন্টারে জার্মানি থেকে আগত আমাদের প্রিয় দিদি প্রিয়া দাস–এর উপস্থিতি ছিল সত্যিই বিশেষ। শিশুদের জন্য দুপুরের খাবারের আয়োজন, পড়াশোনার সামগ্রী ও চকলেট দিয়ে তিনি বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছেন এবং লেখাপড়ার প্রতি আরও উৎসাহিত করেছেন।
এই ভালোবাসা ও পাশে থাকার অনুভূতিই আমাদের কাজের সবচেয়ে বড় শক্তি। দিদিকে ও তার পরিবারকে জানাই হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।🙏

#জীবন_সারথি_ওয়েলফেয়ার_সোসাইটি

Address

Siliguri, East Majhabari, Near/Jermel's Academy School
Siliguri
734006

Telephone

+919883214831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siliguri Jiban Sarathi Welfare Society - জীবন সারথি ওয়েলফেয়ার NGO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Siliguri Jiban Sarathi Welfare Society - জীবন সারথি ওয়েলফেয়ার NGO:

Share

Category