Minu

Minu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Minu, Nature Preserve, Siliguri.

20/07/2026

বুনু

খুব ভালোবাসি তোকে
নইলে কি আর
বামপাশটা মোচড় দিয়ে ওঠে!

সবকিছুতে আমার পিছু
ছিল তোর স্বভাব
হঠাৎ একদিন বড় হয়ে
অনুভূত হল অভাব

তারপর চলে গেল দিন
কিছুটা হল মলিন
তবুও জেগে উঠি
আরোগ্য কামনা করি
সুস্থতায় ভরুক তোর দিন

19/07/26 (1:37pm)

অন্ধকার শুধু সূর্যের অবর্তমানে আসে তা নয় অন্ধকার আসে মানুষের মস্তিষ্কে কিন্তু স্থায়িত্ব নির্ভর করে মানসিকতার উপর। সূর্য ...
20/07/2026

অন্ধকার শুধু সূর্যের অবর্তমানে আসে তা নয় অন্ধকার আসে মানুষের মস্তিষ্কে কিন্তু স্থায়িত্ব নির্ভর করে মানসিকতার উপর। সূর্য তার ধর্ম প্রতি সেকেন্ডে পালন করে চললেও মানুষ তা প্রতি সেকেন্ডেই ভুলে যাচ্ছে। এই ছবি যেন মানুষের সেই অবস্থার কথাই বলতে চাচ্ছে। এই ছায়া যেন মানুষের হৃদয়কেও গ্রাস করে চলেছে খুবই দ্রুততার সঙ্গে।

ছায়া নিমজ্জিত সমাজও কিন্তু রুখে দাঁড়ায় তবে তা নিজ স্বার্থে, আর যারা নিঃস্বার্থভাবে লড়ে তারা বাড়ন্ত গাছের মতোই কৃত্রিম ঝড়ে ঝরে পড়ে।

আজকে রাত্রিবেলায় তুললাম ছবিটা। ফুলটার কাছে যেতে পারিনি, অনেক জঙ্গল ছিল। দূর থেকেই তাই তুলতে হলো। নাম জানি না তোমার জানি ...
18/07/2026

আজকে রাত্রিবেলায় তুললাম ছবিটা। ফুলটার কাছে যেতে পারিনি, অনেক জঙ্গল ছিল। দূর থেকেই তাই তুলতে হলো।

নাম জানি না তোমার
জানি না পরিচয়
শুধু জানি
অন্ধকারের সাহস তুমি
এই পৃথিবীর রানী।

সুন্দরী রাস্তার ধারে ফুটেছে, প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে দেখি কিন্তু ছবি তুলি না কিন্তু গতকাল তুলেই ফেললাম আর আজকে পোস...
28/06/2026

সুন্দরী
রাস্তার ধারে ফুটেছে, প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে দেখি কিন্তু ছবি তুলি না কিন্তু গতকাল তুলেই ফেললাম আর আজকে পোস্ট

20/06/2026

কিছু মানুষ নিজেও করবে না তোমাকেও করতে দিবে না,
তখন ভালো-মন্দ যাই ঘটুক সেটা তো তোমার ঘাড়েও পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয় সেটা নয় আশ্চর্যের ব্যাপার হলো সে/তারা স্বাভাবিক ভাবেই ভালো হয়ে যায় আর তুমি অন্ধকারে ঢাকা পড়ে যাবে, অথচ তাতে তোমার বিন্দুমাত্র দোষ নেই। তোমার দোষ এটুকুই যে তুমি তখন তাকে সম্মান করেছিলে, আর অপর একটা দোষ হলো তখন তোমার সাহস হয়ে ওঠেনি তাদের বিরুদ্ধে/তাদের কথা না শুনে উঠে দাঁড়ানোর।
শান্তিপ্রিয় মানুষরাই বেশি অত্যাচারের সম্মুখীন হয় কারণ যাদের জীবনে অশান্তি তারা তো ব্যস্ত থাকে সবসময়, তারা ঘুমোতে পর্যন্ত পারে না কারণ তুমি শান্তিতে আছো।

তবে যাই হউক, শান্তিপ্রিয় মানুষরা ঠিক শান্তি খুঁজে নেয় আর অন্যদিকে জ্বলন চলতেই থাকে

13/06/2026

আমি হলাম আবর্জনা, কিছুটা সময় মালিকের ইচ্ছে মতো তার ঘরের ডাস্টবিনে থাকার সূযোগ মেলে তারপর ঠাঁই হয় চিরন্তন ডাস্টবিনে। সেখানে কখনো শুকাই, কখনো ভিজে যাই, কখনো আবার পচে যাই, দুর্গন্ধও ছড়ায় তারপর মিশে যাই। একেবারে অস্তিত্বহীন হয়ে পড়ি।
এটাই আমার জার্নি ...

31/05/2026

চারদিকের অমানবিক কাণ্ড কারখানায় মনে হয় মানুষ হয়ে না জন্মানো টাই ভালো ছিলো।
যারা অনায়াসে মিথ্যে কে সত্য বলে আর সত্যকে মিথ্যে, যারা প্রতিনিয়ত অন্যকে অপমান করে, খোঁচা মেরে কথা বলে আনন্দ নেয়, ব্যঙ্গ করে, নিজে করা দোষ অন্যের ঘাড়ে এমনভাবে বসিয়ে দেয় যে উপস্থিত সকলেই বিশ্বাস করতে বাধ্য হয় কিন্তু তারপরেও আমি বলবো একটু সময় নিয়ে যদি calculation করা যায় তাহলে সহজেই সবটা পরিস্কার হয় কিন্ত ক'জনেরেই বা মানুষের মাথা আছে ...
এইসব অমানুষদের popularity বেশি, সমর্থন বেশি (কিন্ত without বিশ্বাস, আন্তরিকতা), প্রত্যেকেই নিজ নিজ স্বার্থেই support করে। আর তা দেখে পা চেটে চেটে আরো ভিড় জমে।
এবার একটা কথা আছে - সবাই তো আর মিথ্যে কথা বলতে পারে না, এতো মানুষ (অমানুষ) কি মিথ্যে বলে, এটাই সত্যি।
ব্যাস হয়ে গেল আর কিছু করতেই হল না। সত্য চাপা পড়ে গেল চিরতরে।
আর যে দু-একজন সত্যের পথে দাঁড়ালো তারা পঙ্গু আর বোবা হয়ে গেল কিন্তু তবু মানবিকতা কে ত্যাগ করতে পারল না।

কাহিনি এভাবেই খতম।

07/05/2026

মনে রাখা উচিৎ ভারতবর্ষ
আমাদের দেশ,
আমার দেশ নয়

গোড়ামি, সংকীর্ণতা বরাবর বর্জনীয়।

24/04/2026
Pleasure
24/04/2026

Pleasure

Address

Siliguri

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share