susruta health club GMCB

susruta health club GMCB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from susruta health club GMCB, Social service, Silchar.

সুশ্রুত হেলথ ক্লাবের পক্ষ থেকে    সবাইকে জানাই দীপাবলির আন্তরীক প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন 💫💖---@@ অসংখ্য ধন্যবাদ জানা...
20/10/2025

সুশ্রুত হেলথ ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই দীপাবলির আন্তরীক প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন 💫💖

---@@ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক সুশ্রুত হেলথ ক্লাব - এর সদস্য দেরকে --
যাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ আজ আমরা শত শত পরিবারে খুশির প্রদীপ পৌঁছে দিতে পেরেছি 💫🪔

আমাদের প্রচেষ্টা ছিল যে নবপ্রজনমকে পলিউশন মুক্ত করে আমাদের সংস্কৃতি কে আবারো আঁকড়ে ধরার জন্য উৎসাহিত করা ।

আবারো সবাইকে জানাই ধন্যবাদ
ধন্যবাদান্তে
সুশ্রুত হেলথ ক্লাব
সরকারি আদর্শ মহাবিদ্যালয় ,বড়খলা

Govt. Model College, Borkhola, Cachar
Joydeep Goswami
Subhapriya Raha Choudhury
Nehar Begum
Priyangshu Deb
Mønti Sarkar
Suman Nayek
Rina Deb
Pritam Das
Sanchita Das
Moumita Deb
Moumita Chanda


*দীপাবলীর আলো সকলের জীবনকে আলোকিত করুক*, সুশ্রুত হেলথ ক্লাবের সদস্যরা প্রতিটি ঘরে ভালোবাসার প্রদীপ পৌঁছে দিচ্ছে। আমাদের ...
13/10/2025

*দীপাবলীর আলো সকলের জীবনকে আলোকিত করুক*
, সুশ্রুত হেলথ ক্লাবের সদস্যরা প্রতিটি ঘরে ভালোবাসার প্রদীপ পৌঁছে দিচ্ছে।
আমাদের বার্তা - মাটির সঙ্গে সম্পর্ক জীবনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যায়।
স্বদেশী পণ্য গ্রহণ ও বিদেশী পণ্য বর্জনের মাধ্যমে নতুন সূচনা হোক।


Govt. Model College, Borkhola, Cachar
Joydeep Goswami
Subhapriya Raha Choudhury
Jasmine Dewry
Nehar Begum
Suman Nayek
Rina Deb
Priyangshu Deb
Sanchita Das
Moumita Deb
Sanjana Das
Mønti Sarkar
Pritam Das
Moumita Chanda
@

''Mission mati '' ছড়িয়ে দাও ভালোবাসা এই দীপাবলি  হয়ে উঠুক সবার  আলোময় 🪔সুশ্রুত হেলথ ক্লাব -এর সদস্যরা প্রতিটি ঘরে ঘর...
10/10/2025

''Mission mati ''
ছড়িয়ে দাও ভালোবাসা
এই দীপাবলি হয়ে উঠুক সবার আলোময় 🪔
সুশ্রুত হেলথ ক্লাব -এর সদস্যরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ভালোবাসা
সাথে সুন্দর সুন্দর ম্যাসেজ যেমন ----
“ মাটির ছোঁয়ায় গড়ে উঠুক নতুন জীবনের আলো ” 🪔
“From the soil we rise, for the soil we strive.”
“এক মুঠো মাটিতে গড়ে তুলি আলোর পৃথিবী"

চলুন আমরা সবাই পলিউশন কে বর্জন করে
বেছে নেয় মাটির প্রদীপ 🪔
Govt. Model College, Borkhola, Cachar Joydeep Goswami
Medhi Chanda
Subhapriya Raha Choudhury
Nehar Begum
Suman Nayek
Mønti Sarkar
Moumita Chanda
Priyangshu Deb
Moumita Deb
Milon Bhattacharjee
Sanchita Das
Pritam Das

মাটির গন্ধে, তেলের আলোয়,প্রদীপটা যেন বলে—“অন্ধকার যত গভীর হোক, আলো জ্বালানোর শক্তি আমাদের মধ্যেই আছে।” 🪔✨"মিশন মাটির প্...
08/10/2025

মাটির গন্ধে, তেলের আলোয়,
প্রদীপটা যেন বলে—
“অন্ধকার যত গভীর হোক, আলো জ্বালানোর শক্তি আমাদের মধ্যেই আছে।” 🪔✨

"মিশন মাটির প্রদীপ"- শুধু একটা প্রদীপ নয়, এটা আমাদের মাটির গন্ধে ভেজা ঐতিহ্যের প্রতীক।
যেখানে প্রতিটি প্রদীপে মিশে থাকে মা-মাটির স্পর্শ, কারিগরের ভালবাসা, আর আগুনের উষ্ণ আলো।
যখন এই প্রদীপে আগুন জ্বলে, তখন তা শুধু অন্ধকার দূর করে না - মানুষের হৃদয়ে ও জ্বালিয়ে তোলে আশার আলো।। ✨

🙏🏻আজ থেকে শুরু হলো আমাদের এই "mission mati' র পথ চলা 🙏
Govt. Model College, Borkhola, Cachar
Joydeep Goswami
Subhapriya Raha Choudhury
Nehar Begum
Priyangshu Deb
Pritam Das
Sanchita Das
Rina Deb
Mønti Sarkar
Suman Nayek
Moumita Deb

চন্দ্রনাথপুর এম.ই.স্কুলে সুশ্রুতের চক্ষু শিবির, ছানি সনাক্তকরণ এবং প্রতিকার৯ এপ্রিল ২০২৫ তারিখে চন্দ্রনাথপুর এম.ই. স্কুল...
11/04/2025

চন্দ্রনাথপুর এম.ই.স্কুলে সুশ্রুতের চক্ষু শিবির, ছানি সনাক্তকরণ এবং প্রতিকার
৯ এপ্রিল ২০২৫ তারিখে চন্দ্রনাথপুর এম.ই. স্কুলে সরকারি মডেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 'সুশ্রুত হেলথ ক্লাব' কর্তৃক লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের সহযোগিতায় এবং লায়ন্স আই হাসপাতাল শিলচর ও পি, এম, শ্রী চন্দ্রনাথপুর এমইএস-এর সহায়তায় চন্দ্রনাথপুর এম.ই. স্কুলে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরের মুখ্য উদ্দেশ্য ছিল চন্দ্রনাথপুর এবং পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনগণের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা, বিশেষ করে চোখে ছানি থাকা রোগীদের সনাক্তকরণ এবং সু-চিকিৎসার ব্যবস্থা করা।
সকাল সাড়ে ন'টায় গ্রামবাসীদের টোকেন বিতরণের মাধ্যমে শিবিরটি শুরু হয়। ১৭১ জন গ্রামবাসী নাম নথিভুক্ত করান। লায়ন্স চক্ষু হাসপাতাল এবং লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তের ১০ জন সদস্যের একটি দল এদিন শিবিরে এসেছিলেন। 'অনন্তের' সভাপতি শ্রীমতি কিঙ্কিনী দে দত্তের নেতৃত্বে এই দলটি উপস্থিত হয়। শিবিরটি সফল করার জন্য লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্ত এবং সুশ্রুত হেলথ ক্লাবের দল সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। শিলচরের লায়ন্স চক্ষু হাসপাতাল থেকে চক্ষু বিশেষজ্ঞ শান্তনু শর্মা চৌধুরী, প্রিয়াঙ্কা পণ্ডিত এবং শিউলি ভট্টাচার্যের একটি দল রোগীদের পরীক্ষা করে। বিভিন্ন গ্রামের ১৭১ জনকে পরীক্ষা করা হয় যার মধ্যে ৪৪ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং ১৬ জন রোগীর ছানি সনাক্ত হয়। শিলচর লায়ন্স ক্লাবের অনন্ত, ছানি সনাক্ত রোগীদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করেছে। শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে সেই ১৬ জন ব্যক্তির বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। সরকারি আদর্শ মহাবিদ্যালয় বড়খলার সমাজবিজ্ঞান বিভাগের 'সুশ্রুত হেলথ ক্লাব'-এর ছাত্র সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচি সম্ভব হয়েছে। সুশ্রুত হেলথ ক্লাবের সভাপতি নেহার বেগম এবং সম্পাদক শুভপ্রিয়া রাহা চৌধুরী বলেন, ক্লাব এ বছর জেনারেল মেডিসিন, ইএনটি, গাইনোকোলজি ইত্যাদি বিষয়ে আরও দুটি ক্যাম্প আয়োজন করবে। সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ডঃ জয়দীপ গোস্বামী উল্লেখ করেন যে হেলথ ক্লাবের ছাত্র সদস্যদের অক্লান্ত পরিশ্রম আয়োজনটি সফল হয়েছে। তিনি পড়ুয়াদের সুন্দর ও সাফল্যমন্ডিত ভবিষ্যতের কামনা করে তাদের এরকম সামাজিক সেবামূলক কাজে এভাবেই অংশীদার হতে বলেন। শিবিরের সমন্বয়কারী এবং সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ আয়েশা আফসানা বলেন যে এই শিবির সুশ্রুতের প্রথম এবং সার্থক প্রয়াস।
সুশ্রুত হেল্থ ক্লাবের পৃষ্ঠপোষক ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সাহাবুদ্দিন আহমেদ এই উদ্যোগ এবং আয়োজনের প্রশংসা করেন। মহাবিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকেরাও এদিনের অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করেন। সুশীল সমাজ এটিকে অঞ্চলের স্বাস্থ্য ও কল্যাণের দিকে একটি সফল পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
অত্যন্ত খুশির খবর এই যে যেইসব রোগীদের ছানি সনাক্ত করা হয়ছিল রোগীদের সেইদিনই সফল ভাবে অপারেশন করতে সক্ষম হয় । রোগীদের সথে কথা বলতে গিয়ে জানা যায় যে ওদের থাকা খাওয়া ও সমস্ত কিছুই ছিল বিনামূল্যে ওরা মডেল কলেজের সুশ্রুত হেলথ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই চক্ষু শিবির এর সমস্ত কর্মকর্তা দের সাধুবাদ জানাই ওদের চোখে এক নতুন খুশির ঝলক দেখা যায় ।

সুশ্রুত হেলথ ক্লাবের মিডিয়া সেলের সমন্বয়ক শ্রী সুমন নায়েক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত তথ্যগুলো জানিয়েছেন ।

EYE CAMP on 9th April 2025 Organised by `SUSHRUTA HEALTH CLUB`Department of Sociology Government model college, Borkhola...
03/04/2025

EYE CAMP on 9th April 2025
Organised by
`SUSHRUTA HEALTH CLUB`
Department of Sociology
Government model college, Borkhola
In collaboration with
LIONS CLUB OF SILCHAR ANANT
Supported by
LIONS EYE HOSPITAL,SILCHAR
Venue -Chandranathpur ME school
Date - 9th April 2025
Time - 10 AM onwards

01/05/2024

Welcome to our page susruta health club GMCB .. we are here for conducting some Health campaigns
Stay tuned guys

Address

Silchar

Website

Alerts

Be the first to know and let us send you an email when susruta health club GMCB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category