16/12/2023
চেনা এই ঝলমলে জায়গাটাও আজ কেমন আবছা হয়ে আসছে না!!
মনে আছে, তোমার আমার একসাথে সময় কাটানো সেই মূহুর্তটা??
নাকি সেটা আজ আমাদের সম্পর্কের মতোই আবছা??
নাকি সেটাও আজ পুরোপুরি অস্তিত্ববিহীন??
চেয়ে দেখো নিয়নের আলোগুলো আজও জ্বলছে একইভাবে;
হয়তো বা আমাদের সেই জায়গায়,
এসেছে অন্য নূতন একজুটি!!
আমি চাই, ওরা যেন অপূর্ণতায় না মরে!!
ওদের ভালোবাসা যেন পূর্ণতা পায়!!
আবার যেন এই আবছা নিয়নের আলোগুলো ঝলমল করে ওঠে!!
তোমার আমার করা গল্পগুলো,
আমাদের সাজানো স্বপ্নগুলো যেন,
ওদের মধ্যে দিয়ে সত্যি হয়!!
সত্য হউক প্রত্যেক ভালোবাসার গল্প!
পূর্ণতা পাক প্রত্যেক ভালোবাসা!!
বছরের পর বছর সাক্ষী থাকুক তাদের,
"এই দীপ্তমান আলোর স্তম্ভ"!!
বেঁচে থাকুক ভালোবাসা!!