Bcs Exam & Admission Test

Bcs Exam & Admission Test a helping hand to go confidently in the direction of
your dream

02/04/2021




আধ্যাত্মিক শক্তির অধিকারী হযরত শাহজালাল রহঃ মাজারের ভয়ংকর বিশাল বড় বড় গজার মাছ সত্যি দেখতে ভয়ানক। লক্ষাধিক জালা....

24/02/2021

Shillong town views from Sky. this video recorded during lockdown.very hard lockdown bcz of covid-19 danger in shillong.Again lockdown in shillong, Meghalaya...

24/02/2021

কিছু word এর শেষে "S" থাকলে তার অর্থ change হয় তেমন কিছু word দেখি।।।।।

📷Time (সময়) – Times (বার)
📷 New (নতুন) - News(খবর)
📷 Food (খাদ্য) – Foods (খাবারের তালিকা)
📷wood (কাঠ) – Woods (বন )
📷 good ( ভাল) – Goods (পন্য)
📷 crop (শস্য) – Crops (শস্যের প্রকারভেদ)
📷 Manner ( পদ্ধতি) Manners (অাচার-অাচরন)
📷 Custom (প্রথা) Customs (শুল্ক)
📷 Return (ফিরে দেখা) – Returns ( বিবরণী)
📷Colour (রঙ) – Colours ( পতাকা)
📷 Iron (লোহা) Irons (লোহার শিকল)
📷 Sand (বালু) Sands ( মরুভূমি)
📷 Arm ( বাহু) Arms (অস্ত্র)
📷 corn (ভূট্রা) – Corns (পায়ের শিকল)
📷 Water (পানি) – Waters (জলাশয়)
📷 Beside (পাশে / নিকটে)- Besides (অধিকন্তু / তাছাড়া)
📷 Corps (সৈন্যদল) - Co**se (মূতদেহ)
📷 Sometime (একদা) - Sometimes (কখনও কখনও)
পড়াশেষে Done লিখে যাবেন।।।।

31/01/2021

প্রাইভেট ও সরকারী জবে ইন্টারভিউ থেকে বাদ পড়ার ৫০টি কারণ!
আমরা অনেকেই একের পর এক ইন্টারভিউ দেই কিন্তু জব হয় না। নিশ্চয়ই আমরা কোন না কোন কারণে রিক্রুটারের দৃষ্টি আকর্ষণ করতে পারি নি যেই কারণে ইন্টারভিউ বোর্ড থেকে বাদ পড়ে যাই।
ইন্টারভিউ থেকে বাদ পড়ার এরকম অর্ধশত কারণ এখানে উল্লেখ করা হলো :
১/ সার্কুলারে উল্লেখিত জব ডেসক্রিপশনের সাথে সামঞ্জস্য রেখে উত্তর দিতে না পারা।
২/ অল্পতে ঘাবড়ে যাওয়া বা মানসিক চাপ গ্রহণ করতে না পারা। সাধারণত বহুদিন পর ইন্টারভিউ দিতে গেলে এরকম হয়।
৩/ শুধু একটি জব পাওয়ার জন্য যেকোন নৈতিক ও অনৈতিক কাজ করতে অনাপত্তি প্রকাশ।
৪/ কাজের চেয়ে বেতন, সুযোগ-সুবিধা, ছুটি ইত্যাদি বিষয়ে বেশি আলাপ করা।
৫/ সিদ্ধান্ত নিতে না পারা অথবা সিদ্ধান্ত নেওয়ার জন্য অপরের উপরে নির্ভরশীলতা প্রকাশ করা।
৬/ পূর্ববর্তী জবের ব্যাপারে নেতিবাচক মনোভাব প্রকাশ।
৭/ উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে কোন প্রকারের ধারণা না নিয়ে ইন্টারভিউ দিতে যাওয়া।
৮/ সার্কুলারে উল্লেখিত কার্যাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ বা অতিরিক্ত কথা বলা।
৯/ যেকোন বিষয়ে অজুহাত দাঁড় করানো ও তর্কে জড়ানো।
১০/ অসামঞ্জস্যপূর্ণ আর্থিক চাহিদা প্রকাশ।
১১/ গুরুগম্ভীর, সবজান্তা সুলভ আঁতেল ভাব প্রকাশ করা ।
১২/ ক্যারিয়ারের ব্যাপারে পরিকল্পনার অভাব।
১৩/ সৌজন্যবোধ ও টিম ওয়ার্কের অভাব।
১৪/ নিজের কর্মক্ষেত্রের বিষয়ে জ্ঞানের অভাব।
১৫/ সিভিতে অতিরঞ্জিত ও মিথ্যা তথ্য প্রদান করা।
১৬/ দুর্বল করমর্দন, অযথা হাত-পা নড়াচড়া করা, হাই তোলা বা কোন শব্দ করা।
১৭/ আবেদনপত্র ভুলভাবে পূরণ করা।
১৮/ নিজের যোগ্যতার পরিবর্তে অন্য কোন বিশেষ ব্যক্তির পরিচয়কে কাজে লাগানোর চেষ্টা করা।
১৯/ কঠিন পরিবেশে কাজ করতে অনীহা প্রকাশ করা।
২০/ পূর্বের কোন বাজে রেকর্ড (অনৈতিক কাজের জন্য চাকরি চলে যাওয়া)।
২১/ শিক্ষা জীবনে বাজে রেজাল্ট।
২২/ উচ্চাভিলাষী ও অহংকারী মনোভাব প্রকাশ করা।
২৩/ দেরিতে ইন্টারভিউ দিতে যাওয়া এবং ইন্টারভিউ দিতে যাবার সময় কলম কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বহন না করা।
২৪/ একটি মিথ্যা তথ্যকে সত্য করার জন্য একের পর এক মিথ্যা বলা।
২৫/ বয়স ও শিক্ষা অনুযায়ী পরিপক্কতার অভাব।
২৬/ সিদ্ধান্ত গ্রহণে একরোখা মনোভাব প্রকাশ।
২৭/ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভাব।
২৮/ প্রশ্ন ঠিকভাবে না শুনে উত্তর করা।
এসেসমেন্ট সেন্টারের রিকয়ারমেন্টগুলো মিট করতে না পারার কারণে অনেকে বাদ পড়ে যায়।
২৯/ কোম্পানির নিয়ম বিরোধী চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ।
৩০/ সঠিক উত্তর জানা না থাকলেও ভুল উত্তর দিয়ে ইন্টারভিউ বোর্ডের উপস্থিত সকলকে ইম্প্রেস করার ব্যর্থ চেষ্টা।
৩১/ কাজের ধরণ না জেনে ইন্টারভিউ দিতে চলে আসা।
৩২/ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক বিষয়বস্তু টেনে আনা।
৩৩/ নিম্নমানের শব্দচয়ন, ব্যাকরণের ভুল প্রয়োগ ও কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিকতা প্রকাশ।
৩৪/ আত্মবিশ্বাসের অভাব, চ্যালেঞ্জ নিতে না পারা, ভীতি প্রকাশ এবং কমফোর্টের বাইরে বেরিয়ে এসে কাজ করতে না চাওয়ার মনোভাব।
৩৫/ আগ্রহ এবং কৌতূহলের অভাব।
৩৬/ কম্পিটিশনে ভয় থাকা।
৩৭/ কৌশল, প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনার অভাব।
৩৮/ নিয়োগকর্তার দিকে না তাকিয়ে উত্তর দেওয়া।
৩৯/ নিয়োগকর্তাকে অতিরিক্ত সম্মান প্রদর্শন করা অথবা পূর্ববর্তী বসের ব্যাপারে নেগেটিভ কথা বলা।
৪০/ স্বল্প সময়ের জন্য কাজ করার মনোভাব প্রকাশ।
৪১/ মুখ গোমড়া করে থাকা। সত্যি বলতে কি, হাসিমুখে কথা বলতে না পারলে ইন্টারভিউ দিতে যাবারই কোন দরকার নেই।
৪২/ প্র্যাক্টিকাল ও জেনারেল নলেজের অভাব।
৪৩/ ইন্টারভিউ দিতে গিয়েছেন কিন্তু আপনার পোশাক-আশাক যদি উদ্ভট বেমানান অথবা নিম্নমানের হয় তাহলে তা আপনার নিম্নমানের ব্যক্তিত্ব প্রকাশ করে।
৪৪/ কোন কাজ সহজে করার জন্য কূটকৌশল ইন্টারভিউয়ারদের সামনে বলা।
৪৫/ এসেসমেন্ট সেন্টারের রিকোয়ারমেন্টগুলো মিট করতে না পারার কারণে অনেকে বাদ পড়ে যায়।
৪৬/ প্রশ্ন করার পর উত্তর দিতে অতিরিক্ত সময় নেওয়া।
৪৭/ ইন্টারভিউ দিতে গিয়ে বার বার ফোন চেক করা, কল করা বা উচ্চ স্বরে কথা বলা।
৪৮/ নিজের দুর্বলতাকে প্রকাশ করা।
৪৯/ আমার একটি চাকরি দরকার বা আমাকে নিন এ ধরনের কথা বলা।
৫০/ চুপ-চাপ থাকা, প্রশ্ন করলে উত্তর দিতে দেরি করা, জড়তা।

Collected

https://youtu.be/RTkCGTcR6cE
18/09/2020

https://youtu.be/RTkCGTcR6cE

Shillong town views from Sky. this video recorded during lockdown.very hard lockdown bcz of covid-19 danger in shillong.Again lockdown in shillong, Meghalaya...

13/08/2020
31/07/2020

May Allah grant all your wishes and sacrifices during this holy occasion of Eid-ul-Azha. Stay safe from COVID-19.
Eid mubarak.

24/07/2020

শিখে নেই কিছু প্রবাদ---
ইংরেজি প্রবাদ বাক্য (Proverbs)
A bad workman quarrels with his tools
= নাচতে না জানলে উঠান বাঁকা
A burnt child always fears fire.
= ন্যাড়া একবারই বেলতলায় যায়।/ ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ
দেখলে ভয় পায় ।
A cat has nine lives.
= কই মাছের প্রাণ।
A cat loves fish but is loath to wet her feet.
= ধরি মাছ না ছুঁই পানি
A drowning man catches at a straw
= ডুবন্ত মানুষ খড়কুটো পেলেও আঁকড়ে ধরে ।
A little learning is a dangerous thing
=অল্পবিদ্যা ভয়ঙ্করী ।
A stitch in time saves nine.
= সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়
After cloud comes fair weather.
= দুঃখের পর সুখ আসে
After death comes the doctor
= চোর পালালে বুদ্ধি বাড়ে
After meat comes mustard
= নুন আনতে পান্তা ফুরায় ।
After sweetmeat comes sauce.
= যত হাসি তত কান্না।
All covet , all lost
= অতি লোভে তাঁতি নষ্ট ।
All that glitters is not gold
= চক্ চক্ করলেই সোনা হয় না ।
All's well that ends well.
= শেষ ভাল যার সব ভাল তার।
As is the evil , so is the remedy.
= যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। / যেমন কুকুর তেমন
মুগুর ।
As you sow, so shall you reap
= যেমন কর্ম তেমন ফল ।
Bachelor's wife and maid's children are always
well taught.
= মাথা নেই তার মাথা ব্যাথা।
Barking dogs seldom bite
= যত গর্জে তত বর্ষে না ।
Before you marry , be sure of a house where in to
tarry.
= বিয়ে করতে কড়ি আর ঘর বাধতে ছড়ি
Beggar may sing before a pick-pocket.
= ন্যাংটার নেই বাটপারের ভয়।
Beggars must not be choosers.
= ভিক্ষার চাল কাঁড়া আর আকাড়াঁ।
Better alone than in bad company.
= কু সঙ্গে থাকার চেয়ে একা থাকা ভাল।
Better an empty house than an ill tenant.
= দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল
Birds of a same feather flock together.
= চোরে চোরে মাসতুতো ভাই
Black will take no other hue
= কয়লা ধুলেও ময়লা যায় না ।
= Build castle in the air.
আকাশ কুসুম রচনা করা।
Carry coal to Newcastle.
= তেলে মাথায় তেল দেওয়া।
Cast pearls before swine.
= উলু বনে মুক্তা ছড়ানো।
Charity begins at home
= আগে ঘর , তবে তো পর ।
Cheap goods are dear in the long run
= সস্তার তিন অবস্থা
Cut off one's nose to spite one's face.
= নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
Cut your coat according to your cloth.
= আয় বুঝে ব্যয় কর।
Devil would not listen to the scripture. / You can't
reform a rogue.
= চোরে না শুনে ধর্মের কাহিনী।
Diligence is the mother of good luck/ Industry is
the mother of success.
= পরিশ্রমই সৌভাগ্যের মূল ।
Do or die / Risk all to win.
= মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
Empty vessels sound much
= শুণ্য কলসী বাজে বেশী ।
Empty vessels sound much. / Too much talk ends
nothing.
= অসারের তর্জন গর্জনই সার / শুন্য কলসী বাজে বেশি।
Every man is for himself.
= চাচা আপন প্রাণ বাঁচা।
Everybody's business is nobody's business.
= ভাগের মা গঙ্গায় পায় না।
Example is better than precept
= উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভাল ।
Familiarity breeds contempt.
= বেশি মাখামাখি করলে মান থাকে না।
Faults are thick where love is thin.
= যাকে দেখতে নারি , তার চলন বাঁকা
Fine words butter no parsnips.
= কথায় চিড়ে ভিজে না।
Fools rush in where angels fear to tread.
= হাতী ঘোড়া গেল তল , গাধা বলে কত জল / বিজ্ঞ যেথা ভয়
পায় , অজ্ঞ সেথা আগে ধায়।
Give him an inch and he'll take an ell.
= লাই দিলে কুকুর মাথায় ওঠে / বসতে পেলে শুতে চায়।
Give me roast meat and beat with the spit.
= পেটে খেলে পিঠে সয়।

23/07/2020

মাস্টার্স পাশ করা ২৬, ২৭ বছর বয়সী একজন যুবক-যুবতীকে ১০ থেকে ১২ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করতে হয়। আর পড়ালেখা না জানা ১০, ১২ বছর বয়সী একজন বাস হেল্পার এর দৈনিক হাজিরা প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা, যা মাস শেষে ১৪, ১৫ হাজার টাকা হয়।
কেউ কোন ফ্যাক্টরীতে ২০ বছর কাজ করলে তার বেতন হয় লক্ষ টাকা, আর ২০ বছর পড়ালেখা করে যখন চাকরির জন্য যায়, তখন তার বেতন হয় ১০ হাজার টাকা। তাহলে আমরা কোথায় যাবো? স্কুলে না ফ্যাক্টরীতে?
হাজার হাজার - লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালেখা করে আজ শিক্ষিত মানুষগুলো পরিবারের, সমাজের এবং সবার কাছে অবহেলিত। রাষ্ট্র পড়ালেখা করার জন্য টাকা নিতে পারে। কিন্তু পড়ালেখা শেষ করার পর টাকা ফিরিয়ে দিতে পারেনা!
অনেকেই বলবে ভাল করে পড়ালেখা করলে, ভাল রেজাল্ট করলে ভাল চাকুরী পাওয়া যায়। আসলেই কি পাওয়া যায়? নাকি মোটা অংকের Donation দিতে হয়?
ভাল রেজাল্ট না করলে পাশ দেওয়া হয় কেন? রাষ্ট্র যদি শিক্ষিত মানুষের চাকুরী দিতে না পারে তাহলে রাষ্ট্রের উচিত স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া। তাহলে সন্তানদের পড়ালেখার জন্য বাবা মায়ের এতো কষ্ট করতে হতো না। টাকা গুলো সঞ্চয় হতো।
চাকরির অভাবে পরিপক্ক হওয়া ছেলেটা ২৮ বছরেও বিয়ে করতে পারে না।অন্যদিকে বয়স বাড়তে থাকা অবিবাহিত মেয়েটাও মুখ ফুটে কিছু বলতে পারে না। না পারছে তারা উপযুক্ত ছেলেকে বিয়ে করতে, না পারছে পাড়া-পড়শির খোটা সহ্য করতে। শুধু এক বুক নিঃশ্বাস ফেলে আফসোস করছে- এ দেশে জন্ম নেয়ার জন্য।
আমাদের অবস্থা আজ এমন দাঁড়িয়েছে যে, যেন গাধার দিকে তাকালে দেখতে পাই নিজের প্রতিচ্ছবি.....
Collected

Address

Shillong
793 001 – 793 100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bcs Exam & Admission Test posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category