সাধনা পাঠাগার

সাধনা পাঠাগার This is the oldest library in Serampore, Hooghly. It was established in 1924 to create patriotism among the youths. Join here & make your knowledge vast.

24/01/2026

আসছে বছর আবার হবে।।
নিরঞ্জন। 🙏🤍

সাধনা পাঠাগার ১৪৩২।। বীণাপাণি বন্দনা ।।
22/01/2026

সাধনা পাঠাগার ১৪৩২
।। বীণাপাণি বন্দনা ।।

প্রতি বছরের মতো এই বছরে দুর্গা সপ্তমীতে পাঠাগারের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের কিছু টুকরো ছবি।
29/09/2025

প্রতি বছরের মতো এই বছরে দুর্গা সপ্তমীতে পাঠাগারের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের কিছু টুকরো ছবি।

প্রতি বছরের ন্যায় এই বছরেও পাঠাগার ভবনের দ্বিতলে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কুমারী মেঘা মজুমদা...
28/07/2024

প্রতি বছরের ন্যায় এই বছরেও পাঠাগার ভবনের দ্বিতলে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কুমারী মেঘা মজুমদার লাভ করলেন সাধনা পুরস্কার ২০২৪। পাশাপাশি শঙ্করীপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার, চিত্তরঞ্জন দাস স্মৃতি পুরস্কার, পায়েল দত্ত স্মৃতি পুরস্কার এবং সুনীত কুমার নন্দী স্মৃতি পুরস্কার পেলেন যথাক্রমে কুমারী শ্রেয়সী বসু, কুমারী কৃতিকা পাল, কুমারী সুধা কোলে এবং শ্রীমান শুভজিৎ দাশগুপ্ত। রৌপ্যপদকের সাথে পুস্তক এবং মিষ্টান্ন সহযোগে তাদের পাঠাগার থেকে সম্মানিত করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের সভাপতি শ্রী আশীষ কুমার শালুই, যুগ্ম সহ সভাপতি সর্বশ্রী দীপেন্দ্রনাথ ঘটক এবং শ্যামলকান্তি কর, পাঠাগারের সাধারণ সম্পাদক শ্রী রাজেন্দ্রনাথ কর্মকার। পাঠাগারের সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান ছিল নিটোল, অনিন্দ্যসুন্দর।

আজ ১৪ই জুলাই, ২০২৪ পাঠাগারের বার্ষিক সাধারণ সভার কিছু টুকরো!
14/07/2024

আজ ১৪ই জুলাই, ২০২৪ পাঠাগারের বার্ষিক সাধারণ সভার কিছু টুকরো!

গত বুধবার ২৫শে বৈশাখ পাঠাগার ভবনের দ্বিতলে সাড়ম্বরে পালিত হলো পাঠাগারের শতবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠান। রবীন্দ্রসন্ধ্যার আ...
11/05/2024

গত বুধবার ২৫শে বৈশাখ পাঠাগার ভবনের দ্বিতলে সাড়ম্বরে পালিত হলো পাঠাগারের শতবার্ষিকী সমাপ্তি অনুষ্ঠান। রবীন্দ্রসন্ধ্যার আসরে পাঠাগার ভবন ছিল জাঁকজমকপূর্ণ।

সরস্বতী পূজা 2024
14/02/2024

সরস্বতী পূজা 2024

গত শুক্রবার ১২/০১/২০২৪ সন্ধ্যায় শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল পাঠাগারের শতবার্ষিকী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেব...
14/01/2024

গত শুক্রবার ১২/০১/২০২৪ সন্ধ্যায় শ্রীরামপুর টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল পাঠাগারের শতবার্ষিকী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কার প্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক শ্রী গৌরব চক্রবর্তী মহাশয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী শ্রবণা রায়চৌধুরী। সবশেষে ছিল নান্দীরঙ্গ প্রযোজিত নাটক উড়ো মেঘ।
পাঠক-দর্শক নৈপুণ্যে এই প্রাণোচ্ছল উৎসব যে সফল, তা বলার অপেক্ষা রাখে না।

আজ ২৪/১২/২০২৩ শ্রীরামপুর আটের পল্লী ক্লাবঘরে পাঠাগার কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ২১ ক্যুইজ প্রতিযোগিতার কিছু মুহূর্ত।‌ সকল প...
24/12/2023

আজ ২৪/১২/২০২৩ শ্রীরামপুর আটের পল্লী ক্লাবঘরে পাঠাগার কর্তৃক আয়োজিত অনূর্ধ্ব ২১ ক্যুইজ প্রতিযোগিতার কিছু মুহূর্ত।‌ সকল প্রতিযোগী এবং ক্যুইজ মাস্টার শ্রী সব্যসাচী রায় মহাশয়কে পাঠাগারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

19/12/2023
আগ্রহীদের পাঠাগারে যোগাযোগ করতে জানানো হচ্ছে।
03/12/2023

আগ্রহীদের পাঠাগারে যোগাযোগ করতে জানানো হচ্ছে।

গত ১লা অক্টোবর, ২০২৩ তারিখে পাঠাগার ভবনে প্রতি বছরের মতো সম্মানিত করা হলো মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শহরের কৃতি ছাত্রছা...
09/10/2023

গত ১লা অক্টোবর, ২০২৩ তারিখে পাঠাগার ভবনে প্রতি বছরের মতো সম্মানিত করা হলো মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শহরের কৃতি ছাত্রছাত্রীদের। অনুষ্ঠানে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়, শ্রীরামপুর ইউনিয়ন ইনষ্টিটিউশন, চাতরা নন্দলাল ইনস্টিটিউশন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীরা পুরস্কার গ্রহণ করলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও কবি শ্রী রামকিশোর ভট্টাচার্য, শিক্ষক শ্রী গৌতম গোস্বামী এবং শ্রী শ্যামলকান্তি কর মহাশয়। পাঠাগার প্রত্যেকের আগামী জীবনের শ্রীবৃদ্ধি কামনা করে।

Address

NABO KRISHNA GUIN Lane
Serampore
712201

Opening Hours

Monday 4:30pm - 6pm
Tuesday 7:30pm - 9pm
Wednesday 7:30pm - 9pm
Thursday 4:30pm - 6pm
Friday 7:30pm - 9pm
Sunday 9am - 10:30am

Telephone

9748885562

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাধনা পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সাধনা পাঠাগার:

Share

Category