মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar

মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar An initiative to motivate people as per path way led by Pandit Iswarchandra Vidyasagar.

বিদ্যাসাগর মহাশয় কে সমাজ জীবনে মুছে ফেলে বাঙালি জাতি তোমরা কি পেলে? ঘটা করে মায়ের পুজো করে  একলা অসহায় নারীদের শরীর নিয়ে...
25/10/2025

বিদ্যাসাগর মহাশয় কে সমাজ জীবনে মুছে ফেলে বাঙালি জাতি তোমরা কি পেলে? ঘটা করে মায়ের পুজো করে একলা অসহায় নারীদের শরীর নিয়ে অত্যাচার করলে সমবেত ভাবে ।নারীদের প্রতি অত্যাচার কে অনেক অর্থ দিয়ে বিচার পেতে দিলে না পরিকল্পনা করে I বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে পারলে আর কলকাতা শহরে একটি মেট্রো স্টেশনের নাম বিদ্যাসাগর রাখতে পারলে না I বিদ্যাসাগর জন্ম দিন বাংলা শিক্ষা দিবস করতে পারলে না I বীর সিংহ গ্রামে রেল পথে যোগাযোগ করাতে পারলে না I ভাই ফোঁটা উৎসব করলে কিন্তু নির্যাতিত বোন দের সু বিচার দিতে পারলে না I বিদ্যাসাগর মহাশয় এর তৈরী করা শিক্ষা ব্যবস্থার সত্য ন্যশ করে নতুন প্রজন্মকে অন্ধকারে ডুবে যেতে বাধ্য করে কি দেখানোর চেষ্টা করছেন? বাঙালি জনগণের কাছে আবেদন বিদ্যাসাগর জীবনের কাহিনী থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন I জয় বিদ্যাসাগর

নারী জাতির প্রতি সম্মান কি করে করতে হয় শিখিয়ে ছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর I আজ নারী নির্যাতনের ঘটনা হতো না যদি ওনার আদ...
15/10/2025

নারী জাতির প্রতি সম্মান কি করে করতে হয় শিখিয়ে ছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর I আজ নারী নির্যাতনের ঘটনা হতো না যদি ওনার আদর্শে সমাজ গড়ে তোলা যেতো I জন্মের দুই শতাধিক বছর পেরিয়ে আজও তিনি কত প্রাসঙ্গিক I আসুন ওনাকে যোগ্য সম্মান প্রদান করতে জয় বিদ্যাসাগর আন্দোলনের সাথে থাকুন I

কেউ ভেবেছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর জীবনের আলোকিত কাহিনী পুজোর থিম করা যায়? দুই হাজার আঠারো সালে শুরু করা আমা...
13/10/2025

কেউ ভেবেছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর জীবনের আলোকিত কাহিনী পুজোর থিম করা যায়? দুই হাজার আঠারো সালে শুরু করা আমাদের জয় বিদ্যাসাগর আন্দোলনের এটাই সেরা প্রাপ্তি I আমরা কাজ করি নীরবে আর মানুষের ভালোবাসা ও সহযোগিতা পাই সর্বত্র I

বাঙালি ছেলে মেয়েরা চলেছে বিদেশে। তাদের বাবা মা লুকিয়ে চোখের জল মুছে বিদায় জানাচ্ছেন I তাহলে এখানে যারা করে খাচ্ছেন দিব্য...
03/10/2025

বাঙালি ছেলে মেয়েরা চলেছে বিদেশে। তাদের বাবা মা লুকিয়ে চোখের জল মুছে বিদায় জানাচ্ছেন I তাহলে এখানে যারা করে খাচ্ছেন দিব্য আছেন তারা কারা? তারাও মানুষ শুধুমাত্র বিশ্বাস করেন যে এখানেই রাজত্ব করবো I নিজের বাড়ি ছেড়ে বাইরে থাকলে একদিন নিজের অস্তিত্ব থাকবে না এটা বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না I মিশন বিদ্যাসাগর এর পক্ষ থেকে সবাই কে জানাই প্রীতি ও শুভেচ্ছা I

25/09/2025

শ্রদ্ধার্ঘ্য - পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
জয়দীপ চট্টোপাধ্যায়
---------------------------------------------

বীরসিংহের সিংহশিশু—
দরিদ্র ঘরে জন্মেও, অমোঘ আলো নিয়ে এসেছিলেন তিনি।

অতি দরিদ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবার,
পিতা ঠাকুরদাসের তেজ, মাতা ভগবতীর সততা ও প্রজ্ঞা।

ছেলেবেলা থেকেই মেধার দীপ্তি।
গ্রামের পাঠশালায় প্রথম,
তারপর হাঁটাপথে মাইল ফলক চিনতে চিনতে কলকাতায় আসা।

ভোরবেলা বাজার, রান্না, বাসন মাজা,
তারপর কলেজ, রাত জেগে পড়াশোনা।
পিতার কঠিন শাসনও ভাঙতে পারেনি তাঁর অদম্য জেদ।
বাবার প্রহার সহ্য করেও বারবার উঠে দাঁড়িয়েছেন—
বই হাতে, দুচোখে স্বপ্ন নিয়ে।

সংস্কৃত কলেজের ছাত্র,
প্রতিটি পরীক্ষায় প্রথম,
তীক্ষ্ণ স্মৃতি আর অপরিসীম অধ্যবসায়ে
একদিন অর্জন করলেন "বিদ্যাসাগর" উপাধি।
বাংলা, সংস্কৃত, ফারসি, ইংরেজি, উর্দু—
যে ভাষা ছুঁলেন, সেখানেই দীপ্তি।

কর্মজীবনে তিনি ছিলেন গুরুদায়িত্বে আসীন,
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক,
সংস্কৃত কলেজের অধ্যক্ষ।
কিন্তু তাঁর আসল লক্ষ্য ছিল—
শিক্ষার আলো সর্বত্র পৌঁছে দেওয়া। বিশেষ করে মেয়েদের শিক্ষিত করা।

তিনি গড়লেন ৩৫টি বালিকা বিদ্যালয়,
রাত্রিকালীন বিদ্যালয় সাধারণের জন্য,
সকলের কাছে নিয়ে গেলেন অক্ষর পাঠের আলোকবর্তিকা - বর্ণপরিচয়।

“শ্রম না করলে শিক্ষা নয়”—
তাঁর কণ্ঠে এই বাণী আজও পথপ্রদর্শক।

বিদ্যাসাগর ছিলেন শুধু শিক্ষক নন,
তিনি ছিলেন সমাজ সংস্কারক।
বিধবা বিবাহ আন্দোলনে তিনি ছিলেন একাই এক যোদ্ধা।
গোঁড়া সমাজের বহুমাত্রিক আঘাত, ষড়যন্ত্র, হত্যার হুমকি—
সত্বেও তিনি, কিন্তু থামেননি।
বরং ইচ্ছাশক্তিকে করেছেন প্রবলতর।

এক বিধবার সঙ্গে নিজের ছেলের বিবাহ দিয়ে
প্রমাণ করেছিলেন সত্যকে।
বাল্যবিবাহ, বহুবিবাহ রোধে তাঁর সংগ্রাম
আজও অনুপ্রেরণা আমাদের।

তিনি ছিলেন মাতৃভক্ত, দানবীর, দয়ার সাগর—
অসহায় ছাত্রের পড়াশোনার খরচ,
দরিদ্রের ওষুধ, ক্ষুধার্তের আহার
নিজের শেষ কপর্দক দিতেন নিঃশব্দে।

খাঁটি বাঙালি জীবন,
ধুতি, চাদর, চটি জুতোতে সরল অঙ্গীকার।
কিন্তু সরলতার আড়ালে ছিল দুরন্ত অগ্নিশিখা।

ভাষা আন্দোলনের অগ্রদূত,
বাংলা গদ্যের নির্মাতা।
“বর্ণপরিচয়” হাতে নিয়ে হাজারো শিশু শিখেছে বাংলা ভাষা।
তাঁর সৃষ্টিতে বাংলা সাহিত্য পেল নতুন পথ। এক বন্ধুর সহায়তায় ছাপাখানা প্রতিষ্ঠা করে প্রকাশ করে চললেন অসংখ্য পুস্তক।

শেষ জীবনে শহর কোলকাতার স্বার্থপরতা, কোলাহল থেকে
বিদায় নিয়ে আশ্রয় নিলেন সাঁওতাল অধ্যুষিত কর্মাডারে।

আঠারো বছর কাটালেন সহজ সরল মানুষগুলোর সেবায়, তাদের বান্ধব হয়ে। ভুট্টা কিনে আবার তাদেরই দিতেন বিলিয়ে।

বিদ্যাসাগর বলেছিলেন—
“পিতা-মাতাই জীবন্ত দেবতা,
তাঁদের অবমাননা ঘোরতর অধর্ম।”
বলেছিলেন—
“সরল জীবনই সুখের মূল,
শ্রমই শিক্ষার পথ।”

আজও তাঁর কণ্ঠ প্রতিধ্বনিত হয় -
এক নির্ভীক, তেজস্বী, দৃঢ়চেতা মানুষের কণ্ঠস্বর।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর—
তিনি কেবল এক মানুষ নন,
তিনি শিক্ষার আলো, মানবতার মশাল,
সমাজ সংস্কারের অগ্রদূত।

কৃতজ্ঞ বঙ্গভূমি
কৃতজ্ঞ আজকের নারী প্রগতি
কৃতজ্ঞ শিক্ষা ও বাঙালি সংস্কৃতি।
এই এক মানবের প্রতি।
যিনি দয়ার সাগর, বিদ্যার সাগর।

অমলিন বাতিঘর হয়ে যিনি আজও বেঁচে আছেন, থাকবেন।
আমাদের সত্তায়, প্রগতির অগ্রযাত্রায়।

আমি মনে প্রাণে বিশ্বাস করি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় না থাকলে বাঙালি জাতির অস্তিত্ব থাকতো না I অথচ সবাই ওনাকে সম্মান...
25/09/2025

আমি মনে প্রাণে বিশ্বাস করি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয় না থাকলে বাঙালি জাতির অস্তিত্ব থাকতো না I অথচ সবাই ওনাকে সম্মান জানাতে ভীষণ রকম উদাসীন I আগামী কাল মহামানব এর জন্মদিনে আসুন আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করি I

নিজের দেশের সব বাজে বিদেশে সবই ভালো I আমার ছেলে মেয়েরা বিদেশে settled বলতে গর্বিত অনুভব করে I আমেরিকায় যা হচ্ছে এবারে কি...
20/09/2025

নিজের দেশের সব বাজে বিদেশে সবই ভালো I আমার ছেলে মেয়েরা বিদেশে settled বলতে গর্বিত অনুভব করে I আমেরিকায় যা হচ্ছে এবারে কি বলবেন I নিজের দেশে রোজগার ও সম্মান আছে শুধুমাত্র ইচ্ছে টা দরকার I ভাবলেন কিছু I

মঞ্চে মঞ্চে সেরা বাঙালি পুরস্কার, ভালো ভালো কথা, ছবি এবং ফেসবুক পোস্ট I সত্যিই সামাজিক কাজে কতটা অংশগ্রহণ করা হয়? পুজোর ...
31/08/2025

মঞ্চে মঞ্চে সেরা বাঙালি পুরস্কার, ভালো ভালো কথা, ছবি এবং ফেসবুক পোস্ট I সত্যিই সামাজিক কাজে কতটা অংশগ্রহণ করা হয়? পুজোর মরসুমে কলকাতা প্রেস ক্লাব এবং মিশন বিদ্যাসাগর আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দিয়ে ধন্য হব I এই কর্মসূচি তে আপনাদেরকে জানাই আন্তরিক আমন্ত্রণ I

বাংলা মতে আজ তেরো শ্রাবণ বিদ্যাসাগর মহাশয় এর দেহ ত্যাগ করার দিন কিন্ত কি আশ্চর্য তিনি আজকের দিনেও সমান প্রাসঙ্গিক I শ্রদ...
30/07/2025

বাংলা মতে আজ তেরো শ্রাবণ বিদ্যাসাগর মহাশয় এর দেহ ত্যাগ করার দিন কিন্ত কি আশ্চর্য তিনি আজকের দিনেও সমান প্রাসঙ্গিক I শ্রদ্ধা জানাই মহামানব চরণে আর অনুরোধ শুধুমাত্র মালা দিয়ে নয় ওনার দেখানো পথে সামাজিক উন্নয়ন করে শ্রদ্ধা নিবেদন হোক I

বাংলার সবচেয়ে বড় বিদ্যাসাগর উৎসবের আয়োজন কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে আগামী  বাইশ জুলাই মঙ্গলবার I বিদ্যাসাগর মহাশয় না...
17/07/2025

বাংলার সবচেয়ে বড় বিদ্যাসাগর উৎসবের আয়োজন কলকাতা প্রেস ক্লাব প্রাঙ্গণে আগামী বাইশ জুলাই মঙ্গলবার I বিদ্যাসাগর মহাশয় না থাকলে বাঙালি জাতির অস্তিত্ব থাকতো না I আজ বাংলা তে কথা বলার জন্যে বাংলাদেশের মানুষ বলে বলা হচ্ছে I প্রতিবাদ করার প্রয়োজন। বাংলা বাঁচাতে এই জয় বিদ্যাসাগর আন্দোলনের সাথে থাকুন I ওই অনুষ্ঠানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই I অমিতাভ বন্দ্যোপাধ্যায় কর্ণধার মিশন বিদ্যাসাগর I

বাঙালি কেন নিজের বাড়ি, দেশ ও আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে  অবাঙালি হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন? নিজের রাজ্যে প্রচুর সুযোগ ...
08/07/2025

বাঙালি কেন নিজের বাড়ি, দেশ ও আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে অবাঙালি হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন? নিজের রাজ্যে প্রচুর সুযোগ আছে কিন্তু খাটতে হবে I পরের দালাল হয়ে না থেকে আসুন নিজের সংস্থা তৈরী করি I Alo Eco Village সেই চেষ্টা করছে I

কুসংস্কারের ও কু শিক্ষার অন্ধকারে নিমজ্জিত একটি জাতির যখন মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তখন মাথা উঁচু করে বাঁচার পথ ...
27/06/2025

কুসংস্কারের ও কু শিক্ষার অন্ধকারে নিমজ্জিত একটি জাতির যখন মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তখন মাথা উঁচু করে বাঁচার পথ দেখিয়ে ছিলেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর I নারীদের প্রতি সম্মান এবং নারী শিক্ষা ও উন্নয়নে তার মতো কাউকে দেখিনি আজ পর্যন্ত I এখন দিকে দিকে নারীদের প্রতি অসম্মান ও শারীরিক নির্যাতনের ঘটনা দেখে বেশী করে বিদ্যাসাগর মহাশয় এর কথা মনে হচ্ছে I এই রকম সমাজের অবস্থা কিন্তু একদম কাম্য নয় I বিদ্যাসাগর আদর্শ সামনে রেখেই সামাজিক ও নারীদের উন্নয়ন হোক I

Address

Serampore

Telephone

+919331239167

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মিশন বিদ্যাসাগর - Misson Vidyasagar:

Share

Category