Aakna, a small Village

Aakna, a small Village Akna, a small village. Situated on the left bank of river Mayurakshi. On Sainthia - Kotasur-Berhampur road. Known for Cultivation and Sand Dealing.

আজ আনন্দবাজার পত্রিকার বীরভূম সংস্করণে 'কড়চা'-য় প্রকাশিত হয়েছে আমার সদ‍্য-প্রকাশিত ব‌ইটির পরিচিতি। ব‌ইটি এখন লাভপুর ছাড়া...
07/09/2024

আজ আনন্দবাজার পত্রিকার বীরভূম সংস্করণে 'কড়চা'-য় প্রকাশিত হয়েছে আমার সদ‍্য-প্রকাশিত ব‌ইটির পরিচিতি। ব‌ইটি এখন লাভপুর ছাড়াও পাওয়া যাবে কীর্ণাহারের 'ইউনাইটেড ট্রেডার্স'-এ , এবং বোলপুরের মিশন কম্পাউন্ডে 'ব‌ইঘর'-এ, ও শান্তিনিকেতনে পোস্ট অফিস মোড়ে 'আর. কে. স্টোর্স'-এ।

আমার 'তারাশঙ্কর, লাভপুর এবং অন্যান্য' ব‌ইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হবে আগামী ৮ই শ্রাবণ (২৪ জুলাই, ২০২৪) লাভপুরের ধাত্র...
08/07/2024

আমার 'তারাশঙ্কর, লাভপুর এবং অন্যান্য' ব‌ইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হবে আগামী ৮ই শ্রাবণ (২৪ জুলাই, ২০২৪) লাভপুরের ধাত্রীদেবতায়।
কলকাতায় প্রকাশকের (ইউনাইটেড বুক এজেন্সি, ২৯/১ কলেজ রো, কলকাতা - ৭০০০০৯) নিকটে ছাড়াও লাভপুরে কলেজ মোড়ে 'ব‌ইপত্র' দোকানে এবং ধাত্রীদেবতায় ব‌ইটি পাওয়া যাবে।

20/09/2022
১৯শে এপ্রিল বর্তমান পত্রিকায় আকনা গ্রামের খবর।
20/04/2019

১৯শে এপ্রিল বর্তমান পত্রিকায় আকনা গ্রামের খবর।

26/10/2017

আকনা -- পুরনো দিনের কথা (৩)
তাছাড়া আকনার দুর্গাপুজোর প্রাচীনত্ব বোঝা যায় আর দুটো প্রথা থেকে। এখন বলিদান বন্ধ হয়ে গেছে। কিন্তু আগে সপ্তমীর দিন কুমড়ো ও আখ, অষ্টমীতে ছাগল এবং নবমীতে ভেড়া বলি দেওয়া হত। অষ্টমী ও নবমীর সন্ধিপুজোর বলির সময় পাটকাঠি দিয়ে আগুন জ্বালানো হত। এ প্রথা বলি বন্ধ হওয়ার আগেও চালু ছিল। আর একটি প্রথা ছিল বহু বছর আগে। বলির সময়টা স্থির করা হত দক্ষিণ দিক থেকে আসা ঢাকের শব্দ শুনে। কারণ তখন গ্রামে বা আশেপাশে কারোর কাছে ঘড়ি ছিল না। তাই দক্ষিণ দিকের কোন রাজা বা জমিদারের বাড়ির পুজোর বলিদানের পর ঢাকের শব্দ পর পর অন্য পুজোর বলিদানের শব্দের মাধ্যমে রিলে হয়ে আসত আর সেই শব্দ শুনে আমাদের গ্রামেও বলি হত।
সহজেই অনুমান করা যায় পাটকাঠি জ্বালানোর কারণও। আগে যখন অন্য আলোর ব্যবস্থা ছিল না, প্রদীপই ছিল একমাত্র আলো। কিন্তু রাত্রে তাই দিয়ে মন্দিরের ভিতর পুজোর কাজ চললেও বাইরের উঠোনে বলিদানের জায়গায় কী ব্যবস্থা হবে ? সেখানে প্রদীপ তো যে কোন সময় নিভে যেতে পারে। অথচ সেখানেই দরকার আরও বেশি আলো। তাই এই পাটকাঠি জ্বালানোর ব্যবস্থা। আর প্রথা হিসাবে এটা শুধু রাত্রে নয়, দিনেও জ্বালানো হয়েছে -- অন্য আলো থাকলেও।

22/10/2017

আকনা --পুরোনো দিনের কথা (২)
আকনা গ্রামের দুর্গাপুজোও বহু প্রাচীন। কত প্রাচীন তা বলা মুশকিল। কোন লিখিত প্রমাণ তো নেই। পাশের গ্রাম ভাবঘাটি ও নারায়ণঘাটির পুজো এই তো সেদিনের। বছর ৩০/৩৫ আগেও ওই দুই গ্রামের অনেকে অষ্টমীর পুজো দিতে আসতেন আকনায়। আকোলপুরের পুজো অবশ্য অনেক পুরনো।
আকনার এখনকার পাকা দুর্গামন্দিরের আগে যে মাটির ঘর ছিল সেটি আমার মায়ের বাবা শম্ভুচরণের আমলে তৈরি। অন্তত ১০০ বছর আগে। ভুবনের মা শ্বেতবরণীর পূর্বপুরুষেরা জমি দিয়েছিলেন তার জন্য। খড়ের চাল দেওয়া মাটির ঘর হয়ত পুজোর বারোয়ারি শরিকরা সকলে মিলে তৈরি করেছিলেন। পরে ঘরের বেদি, মেঝে এবং বারান্দা বাঁধানো হয়। তার আগে চালে টিন দেওয়া হয়। টিন দেওয়ার কাজটা করেছিলেন শম্ভুচরণ, তাঁর পুত্রলাভের পর। সে পুত্র (গঙ্গাধর ) কিশোর বয়সে মারা যায়।(ক্রমশ )

আকনা গ্রামের কালীপুজো বহু প্রাচীন এবং এলাকায় বিশেষ  প্রসিদ্ধ। গ্রামে চারটি কালী পুজোর অন্যতম "আদিড়ে কালী ",,,,,,, "আদিড়ে...
19/10/2017

আকনা গ্রামের কালীপুজো বহু প্রাচীন এবং এলাকায় বিশেষ প্রসিদ্ধ। গ্রামে চারটি কালী পুজোর অন্যতম "আদিড়ে কালী ",,,,,,,
"আদিড়ে" কথার উৎপত্তি "আদাড় " থেকে। গ্রাম্য বাংলায় "আদাড়" কথার অর্থ ঝোপঝাড়ে ভর্তি ছোটো জংগল। আদাড় বা জঙ্গলে এই কালীর অধিষ্ঠান, তাই নাম আদিড়ে কালী।
এই কালীর কোন বিগ্রহ নেই। গ্রামের স্কুলের পাশে একটি তেঁতুল গাছের নিচে শিলামূর্তিতে কালীর পুজো হয়। গ্রামের প্ৰবীণদের মুখে শোনা যায় এখানে নাকি একসময় আদাড় বা জঙ্গল ছিল। আর ওই আদাড় থেকেই মায়ের আবির্ভাব। তবে আজ এই জংগল আর নেই। জংগল পরিস্কার করে গড়ে উঠেছে বসতি, স্কুল, রাস্তা। তবে অনেক দিনের পুরনো সেই তেঁতুল গাছটি এখনও আছে আর ওই তেঁতুল গাছের গোড়াতেই পুজো করা হয় মা আদিড়ে কালীর।

খেলার মাঠের সবুজ ঘাস।
11/06/2017

খেলার মাঠের সবুজ ঘাস।

১৪২৪ সনের মনসা মাতা পুজার কিছু মুহূর্ত ..
11/06/2017

১৪২৪ সনের মনসা মাতা পুজার কিছু মুহূর্ত ..

খেলার শেষের কিছু মুহূর্ত
21/12/2016

খেলার শেষের কিছু মুহূর্ত

14/12/2016

Address

State Highway 11
Sainthia
731246

Telephone

9475851064

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aakna, a small Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aakna, a small Village:

Share