TYF Sabroom

TYF Sabroom সমাজতন্ত্রই ভবিষৎ আর ভবিষৎ আমাদের

22/04/2026

চামড়া খুলে দিলে কী সন্ত্রাস কমবে???? এ কেমন ধরনের মিছিল কথায় কথায় মানুষের চামড়া খুলে ফেলার হুমকি দিচ্ছে l

নোবেল পুরস্কার: নাটকের জন্য ত্রিপুরা বিজেপি ও তিপ্রামথা কে নোবেল পুরস্কার দেওয়া হোক।অনবদ্য অভিনয় করছে রাজ্য বিজেপি ও ত...
20/04/2026

নোবেল পুরস্কার: নাটকের জন্য ত্রিপুরা বিজেপি ও তিপ্রামথা কে নোবেল পুরস্কার দেওয়া হোক।

অনবদ্য অভিনয় করছে রাজ্য বিজেপি ও তিপ্রামথা! একসাথে রাজ্য সরকারে, সাথে আবার দুইজন মন্ত্রীও কিন্তু এডিসিতে একে অপরের যেন জাত শত্রু। পৃথিবীর ইতিহাসে এরকম নজির কয়জন দেখেছে তা জানিনা তবে ত্রিপুরাবাসী হিসেবে আমার দেখার সৌভাগ্য হয়েছে যেখানে জোটে থেকেও একে অপরের বিরোধিতা করছে তাও আবার একই রাত্রে।
গত কিছুদিন আগে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হলো। সেখানে তিপ্রামথার ঐতিহাসিক জয়, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস বা অন্যান্য দল গুলোর সম্পূর্ণ ভরাডুবি। মূল্যায়ন করলে দেখা যাবে বামফ্রন্ট বা কংগ্রেস তারা তো আগেই শূন্য ছিল এডিসিতে, নতুন করে হারাবার কিছু নেই। যদি আদতেই কেউ হারিয়ে থাকে সেটা হলো বিজেপি। যাই হোক আমি তাদের দলের বিষয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ এখানে করতে চাই না।
তিপ্রামথার এরকম জয় এদের দলের নেতাকর্মীরাও কি আশা করেছিল? এখন হয়তো অনেক তিপ্রাসা ভাই বা বোন বলতে পারে হ্যাঁ, কিন্তু ভোটের আগে শতকরা ৯৫ ভাগ অংশই বলেছিল না, হয়তো এডিসির ক্ষমতা দখল করতে পারে তাই বলে এরকম পার্সেন্টেজ নিয়ে ক্ষমতা দখল করবে সেটা অলীক স্বপ্ন ছাড়া ওই সময় কিছুই ছিল না। "তিপ্রামথার এই জয়ের পেছনে একমাত্র ভারতীয় জনতা পার্টি গোপনে তাদেরকে সাহায্য করেছে", হ্যাঁ জানি কথাটা শুনতে অনেকটা আজব! কিন্তু এটাই বাস্তব। আমাদের ত্রিপুরা রাজ্যের বিশেষ করে জনজাতি অংশের মধ্যে রাজ পরিবারের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে এবং আমরা ত্রিপুরাবাসী সেটাকে যথাযথ সম্মানও দেই, তবে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ভোটের আগে তাদের ভাবাবেগকে আঘাত করেছে তাতে জনজাতি অংশের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে যারা এই ভাবাবেককে আঘাত করেছে তাদের বিরুদ্ধে এক জায়গায় ভোট করেছে। এবং ভাববেন না যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এ ধরনের আঘাত কোন বিক্ষিপ্ত ঘটনা, এটা একদম দিল্লি বিজেপি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য বিজেপির তাবর তাবর মন্ত্রী, বিধায়ক সবারই জানা।
মনে পড়ে ২০২৩ সালের নির্বাচন? যেখানে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা সরাসরি বিজেপিকে আঘাত করে বিজেপি বিরোধী তৎকালীন সময়ে ৬১ শতাংশ যে ভোট সেখানে ভাগ বসিয়ে অর্থাৎ সংরক্ষিত ২০টি আসন বাদ দিয়ে আরো ২২ টি আসনে প্রার্থী দাঁড় করায়। যেখানে ১ শতাংশ জেতার কোনো সুযোগ ছিল না। এবং এতে বিজেপি মাইলেজ পেয়ে পুনরায় ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসীন হয়। ঠিক তারপর আমরা কি লক্ষ্য করি, এক নাটক মঞ্চস্থ হয় যে তাদের দাবি মানতে হবে! তখন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা মঞ্চে দাঁড়িয়ে বলে দিল্লি থেকে ফোন এসেছে তাকে দিল্লি যেতে হবে। দিল্লি বিজেপি নাকি তাকে তলব করেছে। দিল্লিতে গিয়ে এক কাগজে কিছু সই দেখিয়ে তৎকালীন সময়ে জনজাতিদের ব্রেইন ওয়াশ করে সরকারের সাথে জোটের শরিক হয়। এবং প্রধান বিরোধী দল থেকে জোটের শরিক হিসেবে তকমা পায়। তারপর আসে ২০২৪ সালের লোকসভা নির্বাচন! ত্রিপুরা রাজ্যে এত জন শিক্ষিত জনজাতি নেতৃত্বকে বাদ দিয়ে ছত্রিশগড় থেকে উড়িয়ে এনে নিজের বোনকে অর্থাৎ কৃতি সিং দেব্বর্মা কে পদ্মফুল চিহ্নে দাঁড় করিয়ে এমপি বানিয়ে দিল্লি পাঠায়। যাকে বর্তমানে জনজাতিদের অধিকার নিয়ে কোন লড়াই আন্দোলনে দেখা যায় না, যা অবশ্য বামপন্থীরা আগেই বলেছিল। এরপর ভালোই চলছিল লুটপাট, একদল রাজ্য লুটপাট চালাচ্ছিল আরেকদল এডিসিতে লুটপাট চালাচ্ছিল। কোন সমস্যা তাদের মধ্যে ছিল না। অদ্ভুত এক দৃশ্য পরিলক্ষিত করলো রাজ্যবাসী! কেন অদ্ভুত? কারণ যে প্রদ্যুৎ ২০২৩ সালে নির্বাচনের আগে নিজের মুখে মঞ্চে ওঠে বলেছিল বিজেপি মানে "ঠকাই", বিজেপি কোনদিন জনজাতিদের উন্নয়ন করতে পারে না, বিজেপিকে ভোট না দিয়ে উনাকে ভোট দেওয়ার জন্য, সেই প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মঞ্চে উঠে মানিক সাহা বিপ্লব দেব অমিত শাহ কে পাশে বসিয়ে সিপিআইএমকে গালাগাল দিয়ে বলছেন সিপিআইএম নাকি জনজাতির বিরোধী, অমিত শাহ নাকি জনজাতিদের অনেক কিছু দিয়েছে। তাই সকলে মিলে ওই সময়ের তিপ্রামথা দলের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব্বর্মা কে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য। ২০২৩-এ একে অপরের বিরোধী হঠাৎ ২০২৪ এ এত পরিবর্তন এ সাধারণ জনজাতিদের মধ্যেও প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায়! হঠাৎ দরজায় কড়া নাড়লো ২০২৬ এর এডিসি নির্বাচন। রাজ্য বিজেপি এবং প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা ঠিক আচ করতে পেরেছিল যে যদি বিজেপির সাথে একত্রিত হয়ে এ বছর এবিসি নির্বাচনে আসন ভাগাভাগি করে তিপ্রামথা তাহলে বিরোধী অর্থাৎ বামফ্রন্ট জনজাতিদের আস্থা পুনরায় কুঁড়িয়ে ফেলবে। কারণ এই সময়ের মধ্যে জনজাতি অংশের ভাই বোন রাজ্য বিজেপি দ্বারা মারাত্মকভাবে প্রতারিত। ‌ কারণ প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা যে স্বপ্ন তাদেরকে দেখিয়েছিল তা কোনটাই পূরণ করেনি তিনি এবং বিজেপি। তাই পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নাটক মঞ্চস্থিত হল এবং তা কি? সেটা হল একসাথে জোটের শরিক হয়ে এডিসিতে আলাদাভাবে দাঁড়িয়ে বিজেপিকে গালমন্দ করো। তাতে জনজাতিদের ভোট বিরোধী অর্থাৎ বামফ্রন্টের দিকে না গিয়ে তিপ্রামথা দলেই থেকে যাবে। এতে করে বামফ্রন্ট পাহাড়ে ঢুকতে পারবে না। এবং তাই হলো...
এই পুরো সেটিংটা বিজেপি বা তিপ্রামথা দলের নিচু স্তরের কর্মীদের জানা ছিল না, এবং ছিল না বলেই এই সন্ত্রাস বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকায়। কেন সেটিং বললাম? অনেকের প্রশ্ন থাকতে পারে! ভোট মিটেছে ঠিক করে এক সপ্তাহ হয়নি, প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা পুনরায় তার সুর নরম করে ফেলেছেন, অর্থাৎ ভোটের আগে যাকে এত আগ্রাসী মনোভাবের পরিচয় দিতে মন চায় আমরা দেখলাম এখন আর সরাসরি সেভাবে বিজেপিকে আঘাত করছে না, তার সেই পুনরায় পুরনো নাটক, যে দলের সাথে বসবেন, বিজেপির সাথে বসবেন, যদি তার দাবি-দাওয়া পূরণ হয় তাহলে তিনি জোটে থাকবেন। উনি জনজাতিদের কখনো ঠকাবেন না। এখন এখান থেকে একটি প্রশ্ন জন্ম নেয়। যে বিজেপি রাজ্যে ক্ষমতায়, সারা দেশে ক্ষমতায়, দেশের ১৫ থেকে ২০ খানা রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী, নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম, বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে আখ্যা দিয়ে থাকে, যাদের কাছে নাকি নরেন্দ্র দামোদর দাস মোদির মত এরকম একজন যশস্বী সেই নেতৃত্ব রয়েছে, যার বুকের পাটা ৫৬ ইঞ্চি তাদের দ্বারা গত আট বছরে জনজাতিদের দাবি দেওয়া পূরণ হলো না। তাদের থেকে আবারও দাবি-দাওয়া পূরণ হবে এই আশা রাখা বুদ্ধিমত্তার পরিচয়! নাকি এর অন্তরে রয়েছে তিপ্রামথা সুপ্রিমো এবং বিজেপির এক ঘোর চক্রান্ত? এই প্রশ্নগুলি এমনি এমনিই আজ উঠে আসছে না কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রকাশ্য মঞ্চে উঠে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মাকে সাথে রেগে বলেছিল উনি নাকি তিপ্রামথা দল তৈরি করতে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মাকে বলেছিলেন। এবং প্রশ্নটা ওঠা স্বাভাবিক কারণ ভোট আসলে গরম ভোট গেলে নরম বাস্তবে জনজাতিদের উন্নয়নে হচ্ছে না কোন কাজ? মিলেনি প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার কথা অনুযায়ী এডিসিতে ২৩০০০ চাকরি, হয়নি ৬০০০ পুলিশ নিয়োগ, হয়নি গ্ৰেটার তিপ্রাল্যান্ড, হয়নি ১০৩২৩ এর স্থায়ী সমাধান। এখন অনেকে এখানে এসে বলতে পারেন এডিসিতে বিজেপি টাকা দিচ্ছে না। তর্কের খাতিরে যদি ধরেও নেই টাকা দিচ্ছেনা তাহলে বছরের পর বছর তাদের সাথে জোটে থেকে কি লাভ? তাদেরকে ত্রিপুরা রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রধান শক্তি গুলির সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষমতা ছোট করার জন্য পরিকল্পনা বানানো কি সঠিক নয়!

জনজাতিদের অধিকার, থানসা এসব হচ্ছে মুখের বুলি! যা বিজেপির তৈরি করে দেওয়া নাটকের স্ক্রিপ্টের একটি পাতার অংশটুকু। মূল লক্ষ্য পাহাড়ে যেন লাল ঝান্ডা তাদের জমি পুনরুদ্ধার না করতে পারে। আর সেটা করতে করতে প্রকৃতপক্ষে জনজাতিদের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছেন তার জবাবদিহিতা একদিন না একদিন আপনাকে করতে হবে তথাকথিত মহারাজ প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা!
Jitendra Chaudhury

আসন্ন এডিসি নির্বাচনে  Silachharri- Manu Bankul   কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী  Uchathoi Mogকে বিপুল ভোটে জয়ী করা...
01/04/2026

আসন্ন এডিসি নির্বাচনে Silachharri- Manu Bankul কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী Uchathoi Mogকে বিপুল ভোটে জয়ী করার জন্য চালিতা রামরায় পাড়া ও পদ্ম পাড়ায় ব্যাপক গন সংযোগ অভিযান চলছে l

আসন্ন এডিসি নির্বাচনে  Silachharri- Manu Bankul   কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী  Uchathoi Mogকে বিপুল ভোটে জয়ী করু...
09/03/2026

আসন্ন এডিসি নির্বাচনে Silachharri- Manu Bankul কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী Uchathoi Mogকে বিপুল ভোটে জয়ী করুন।

23/02/2026

মনু বনকুলে মুখ্যমন্ত্রী মানিক সাহার জন সভা! মানুষ বিজেপির কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে l

এডিসি নির্বাচনকে সামনে রেখে মনুবনকুল -শিলাছরি কেন্দ্রের বৈষ্ণবপুর  জোন কমিটির মিটিং করা হয় l
16/02/2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে মনুবনকুল -শিলাছরি কেন্দ্রের বৈষ্ণবপুর জোন কমিটির মিটিং করা হয় l

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কালিবাজার এডিসি ভিলেজ এলাকায় জন সংযোগ অভিযান l
16/02/2026

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কালিবাজার এডিসি ভিলেজ এলাকায় জন সংযোগ অভিযান l

12/02/2026


জাতিসত্তা বিকাশ, আর্থসামাজিক উন্নয়ন সহ এডিসি এলাকায় অধিক অর্থ প্রদান সহ উপজাতিদের অধিকার রক্ষা সহ নেশার বিরুদ্ধে TYF এর লড়াই জারি থাকবে। এই শপথে উপজাতি যুব ফেডারেশন ৬০-তম দিবস উদযাপিত হয় সাব্রুম মহকুমায়। উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড উষাথৈই মগ।

 # #২৩তম জিএমপি কেন্দ্রীয় সন্মেলন  # #সাব্রুম বিভাগের দুই দুর্ধর্ষ যোদ্ধা প্রতিনিধি আলোচনায় কমরেড উষাথৈই মগ ও কমরেড যো...
30/01/2026

# #২৩তম জিএমপি কেন্দ্রীয় সন্মেলন # #
সাব্রুম বিভাগের দুই দুর্ধর্ষ যোদ্ধা প্রতিনিধি আলোচনায় কমরেড উষাথৈই মগ ও কমরেড যোশেফ ত্রিপুরা।

গন মুক্তি পরিষদ (GMP )এর ২৩তম রাজ্য সম্মেলনে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বরা ♥️♥️♥️
30/01/2026

গন মুক্তি পরিষদ (GMP )এর ২৩তম রাজ্য সম্মেলনে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বরা ♥️♥️♥️

GMP কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখছেন TYF কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমঃ কোমুদ দেববর্মা l
29/01/2026

GMP কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখছেন TYF কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমঃ কোমুদ দেববর্মা l

29/12/2025

.
উপজাতি যুব ফেডারেশন( ) ও উপজাতি ছাত্র ইউনিয়ন ( ) সাব্রুম মহকুমা কমিটি উদ্যোগে উত্তরাখন্ডে ত্রিপুরার ঊনকোটি জেলায মাছমারার তরুণ প্রতিভাবান ছাত্র এঞ্জেল চাকমা ও তার ভাই নেপালি-চিনা ইত্যাদি অপবাদ দিয়ে উগ্র_হিন্দুত্ববাদী দুর্বৃত্তরা প্রচন্ড মারধর করে। নিহত এঞ্জেল চাকমা এম বি এ কোর্সের শেষ সেমেস্টারের ছাত্র ছিলেন। গত ২৬শে ডিসেম্বর দেরাদুনে ১৫ দিন মৃত্যুর সাথে তার লড়াই থেমে যায়। এর আগেও মিজোরাম ও অরুনাচল প্রদেশের দুই ছাত্র পড়তে গিয়ে এ ধরনের আক্রমণের মৃত্যু হয়েছেন। সাধারণত দিল্লি, উত্তরাখণ্ড, ব্যাঙ্গালোর, উত্তর প্রদেশের কিছু শহরের একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলেছে মোদী সরকারের শাসন কালে। তার ফলে উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দেরাদুনে ত্রিপুরার এই ছাত্রের উপর ঘৃন্য আক্রমণের মর্মান্তিক মৃত্যু খুবই নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এসব বিভেদ মূলক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দুই বামপন্থী ছাত্র-যুব সংগঠন কেন্দ্রীয় সরকারের নিকট আহ্বান জানাচ্ছি।।

Address

Sabroom

Website

Alerts

Be the first to know and let us send you an email when TYF Sabroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share