রতুয়া বাংলা পক্ষ - Ratua Bangla Pokkho

  • Home
  • India
  • Ratua
  • রতুয়া বাংলা পক্ষ - Ratua Bangla Pokkho

রতুয়া বাংলা পক্ষ - Ratua Bangla Pokkho বাংলা ও বাঙালীর অধিকারের পক্ষে রাজনৈতিক অদলীয় সংগঠন।
জয় বাংলা 🌺

29/05/2025

বহিরাগত তোষণকারী তৃণমূল সরকারকে ধিক্কার! তৃণমূল বাংলার নিজের দল হলে বাংলা বাধ্যতামূলক করে পিছিয়ে আসত না। WBCS-এ বাংলা বাধ্যতামূলক করবে যে দল, সেই দল বাঙালির। WBCS-এ বাংলা বাধ্যতামূলক বাঙালির গণদাবি। বাংলা পক্ষ পথে নামছে তৃণমূল সরকারের এই বাংলা ও বাঙালি বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে।

বাংলা পক্ষ মালদা জেলার সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত করা হলো আজকে। উপস্থিত ছিলেন মালদা জেলা পর্যবেক্ষক তথা শীর্ষ পরিষদ সদস্য ড...
09/06/2024

বাংলা পক্ষ মালদা জেলার সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত করা হলো আজকে। উপস্থিত ছিলেন মালদা জেলা পর্যবেক্ষক তথা শীর্ষ পরিষদ সদস্য ডক্টর আব্দুল লতিফ, চিন্ময় সরকার, বিদুর দাস এবং মালদা জেলা কমিটির সকল সহযোদ্ধাগণ।
জয় বাংলা

©সংবাদ প্রতিদিন
01/05/2024

©সংবাদ প্রতিদিন

14/03/2024

Follow the channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaF0Y5u2phHSuQDLuk3f

মালদা জেলা বাংলা পক্ষর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হন।বন্ধুদের যুক্ত করান।
জয় বাংলা

***Citizenship Amendment Rules (CAA) 2024 পুরো ভাঁওতা*** ***CAA এর মাধ্যমে নাগরিকত্ব পাবার কোনো গ্যারান্টি নেই*** ১। Cit...
12/03/2024

***Citizenship Amendment Rules (CAA) 2024 পুরো ভাঁওতা***
***CAA এর মাধ্যমে নাগরিকত্ব পাবার কোনো গ্যারান্টি নেই***

১। Citizenship Amendment Rules (CAA) 2024 এর মাধ্যমে নাগরিকত্ব পাওয়া দূরের কথা, কোন হিন্দু বাঙালি নাগরিকত্বের জন্য আবেদনও করতে পারবে না। কারণ যে কাগজগুলো বাংলাদেশের নাগরিক হবার প্রমাণ হিসেবে চাওয়া হয়েছে, সেই কাগজগুলো প্রায় কোন হিন্দু বাঙালির কাছেই নেই।
ক। বাংলাদেশ সরকারের ইস্যু করা পাসপোর্ট।
খ। বিদেশী নিবন্ধন অফিসারের ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা বসবাসের অনুমতি পত্র।
গ। বাংলাদেশ সরকারের ইস্যু করা জন্ম সার্টিফিকেট।
ঘ। বাংলাদেশের স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা স্কুল সার্টিফিকেট বা শিক্ষাগত শংসাপত্র।
ঙ। বাংলাদেশ সরকারের ইস্যু করা যে কোনো ধরনের পরিচয় পত্র।
চ। বাংলাদেশ সরকারের ইস্যু করা যে কোনো ধরনের লাইসেন্স বা শংসাপত্র।
ছ। বাংলাদেশের জমির দলিল বা ভাড়াটিয়া কাগজ।
জ। বাবা-মা বা দাদু-ঠাকুমা বা দাদু-ঠাকুমার মা-বাবা যে বাংলাদেশের নাগরিক ছিলেন তার প্রমাণপত্র।
ঝ। বাংলাদেশ সরকারের ইস্যু করা যেকোনো প্রমাণপত্র যা দেখলে বোঝা যায় আবেদনকারী বাংলাদেশের নাগরিক।
২। Citizenship Amendment Rules (CAA) 2024 এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে আপনাকে কোর্ট থেকে হলফনামা দিয়ে নিজেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকা অনুপ্রবেশকারী ঘোষণা করতে হবে।
নিজেকে একবার অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করলে কেন্দ্রীয় সরকার যে কোন সময় আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বাতিল করে দিতে পারে। আধার বাতিল হলে তার সাথে লিঙ্ক করা সব কিছু যেমন ব্যাঙ্ক একাউন্ট, গ্যাস, রেশন, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্যভাতা, বিধবাভাতা সহ সব ধরনের সরকারি সাহায্য ও অনুদান বন্ধ করে দিতে পারে। আপনার নামে ট্রেড লাইসেন্স থাকলে তা বাতিল করে দিতে পারে। কেন্দ্রীয় সরকার চাইলে আপনার জমি বাড়ি দোকান ইত্যাদি বাজেয়াপ্ত করতে পারে। আপনি D-Voter হয়ে যাবেন, তারপরে NRC করে আপনাকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে পারে।
৩। Citizenship Amendment Rules (CAA) 2024 এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করার জন্য আপনাকে স্থানীয়ভাবে খ্যাত প্রতিষ্ঠান (reputed community institution) থেকে যোগ্যতার শংসাপত্র নিয়ে জমা করতে হবে।
একবার ভাবুন, কোন প্রতিষ্ঠান আপনাকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করার সার্টিফিকেট দেবে? কেন দেবে? সে কেন আপনার দায়িত্ব নিতে যাবে? তাছাড়া স্থানীয়ভাবে খ্যাত প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হয়েছে এটাও পরিষ্কার নয়।
৪। CAA লাগু হয়েছে বলে ভুল প্রচার করা হচ্ছে। আজ, এই মুহূর্তে কোন হিন্দু বাঙালি চাইলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। কারণ আবেদন জমা করতে হবে জেলা স্তরের কমিটির কাছে, এবং তারা সেই আবেদন কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে পাঠাবে। জেলা স্তরের কমিটি এবং কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করাই হয়নি এবং কিভাবে তা গঠন করা হবে সেটাও ঘোষণা করা হয়নি।
৫। উদ্বাস্তু হিন্দু বাঙালি হলেই নাগরিকত্ব পাবে না। বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসার কাগজ প্রমাণ হিসাবে জমা করতে হবে। সেই কাগজ ভেরিফিকেশন করা হবে। জেলা স্তরের কমিটি গঠন হলে তারা প্রত্যেকটি আবেদন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করবে।
এবার ভাবুন, যদি আপনি ওপরে লেখা কাগজগুলো জোগাড় করে নাগরিকত্বের জন্য আবেদন করেন, তারপর সেগুলো ভেরিফিকেশন কিভাবে হবে? বাংলাদেশ সরকারের ইস্যু করা উপরিউক্ত যে কোনো কাগজ কে ভেরিফাই করবে? বাংলাদেশ সরকার কোনভাবেই ভেরিফাই করবে না। ততক্ষণে আপনি নিজেকে অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করে দিয়েছেন। এবার যদি আপনার নাগরিকত্বের জন্য আবেদন খারিজ করে আপনাকে বিদেশি ঘোষণা করে দেওয়া হয়? তখন কোথায় যাবেন?
৬। আপনার যদি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থাকে, তাহলেই আপনি ভারতীয় নাগরিক। এই পরিচয়পত্রগুলো থাকার পরেও আপনি যদি নিজেকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করেন, তারমানে আপনি এই পরিচয়পত্রগুলো করার সময় নিজেকে ভারতীয় বলে ঘোষণা করেছিলেন, সেটা সর্বৈব মিথ্যা ছিল। শুধুমাত্র এই যুক্তি দিয়েই আপনার নাগরিকত্বের আবেদন খারিজ করে দিতে পারে কেন্দ্রীয় সরকার।
সুতরাং ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থাকলেই আপনি ভারতীয় নাগরিক। CAA আইনের মাধ্যমে আপনি আলাদা কিছুই পাবেন না। উল্টে এসব করতে গিয়ে হয়রানি, টাকা পয়সার খরচ, মানসিক যন্ত্রণা ভোগ করতে হবে। অতএব নিজেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঘোষণা করে নিজেকে আর নিজের পরিবারকে বিপদের মুখে ফেলবেন না।

05/03/2024

"বাংলা ধারাবাহিক ও রিয়্যালিটি শোতে হিন্দি গান বাঙালিদের লজ্জা।"— গায়িকা লোপামুদ্রা মিত্র।

জাতির চেতনা বুকে ধারণ করা, শিরদাঁড়া সোজা রাখা বাঙালি ও বাঙালি ঘরে জন্মানো দিল্লির দালালদের মধ্যে অনিবার্য বিভাজন শুরু হয়ে গেছে।

এ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ।
চারদিক ছড়িয়ে যাবে এই গণগনে আঁচ 🔥
শেষ হাসি হাসবো আমরা।

জয় বাংলা

হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির কঠোর সমালোচনা থাকায় আমার তথ্যচিত্র 'বাংলার মুখ আমি দেখিয়াছি' ...
13/02/2024

হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির কঠোর সমালোচনা থাকায় আমার তথ্যচিত্র 'বাংলার মুখ আমি দেখিয়াছি' আটকে দিল বিজেপির মতাদর্শে চলা CBFC। বাঙালি এর হিসেব বিজেপিকে বোঝাবে। Garga Chatterjee Kausik Maiti #বাংলায়বিজেপিচলিবেনা

12/02/2024

ভাবছেন কোথায়? মালদার গাজোলে হ্যাঁ ঠিকই শুনেছেন। বাংলা পক্ষর নেতৃত্বে সারা বাংলা জুড়ে বাঙালি জাগছে ও ঐক্যবদ্ধ হচ্ছে। নিজের ভাষা সংস্কৃতি রক্ষার লড়াই লড়ছে। জয় বাংলা

12/02/2024
WBCS-এ বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক, বাংলা পক্ষর ৫ বছর ব্যাপী মহাসংগ্রামের মহাবিজয়এতদিন অবধি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য...
28/04/2023

WBCS-এ বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক, বাংলা পক্ষর ৫ বছর ব্যাপী মহাসংগ্রামের মহাবিজয়
এতদিন অবধি পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ডাবলুবিসিএস পরীক্ষায় প্রধান রাজ্য ভাষা অর্থাৎ বাংলা অথবা সহযোগী রাজ্য ভাষা নেপালির লিখিত পেপার পাশ করা বাধ্যতামূলক ছিল না। এর ফলে বাইরের রাজ্য থেকে বহিরাগতরা বাংলা না জেনে হিন্দি/উর্দুর মাধ্যমেই WBCS হচ্ছিল এবং এই সংখ্যা সাম্প্রতিক কালে বাড়ছিল। অন্য সকল রাজ্যে এই নিয়োগ চালু বহুদিন অর্থাৎ তামিলনাড়ুতে তামিল, কর্নাটকে কন্নড়, কেরলে মালয়ালম, মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটি পাঞ্জাবে পাঞ্জাবি, ইউপি বিহারে হিন্দি, উড়িষ্যায় উড়িয়া, ইত্যাদি। এবার পশ্চিমবঙ্গ যুক্ত হল ভারতের সকল রাজ্যের নিয়মের মূলধারায়। এটা বাংলা পক্ষ পাঁচ বছর ব্যাপী টানা আন্দোলনের ফল।
বাংলা পক্ষ তার সূচনা লগ্নে বাঙালি জাতির জন্য যে ৩০ দফা দাবি পেশ করে, তাতে অন্যতম প্রধান দাবী ছিল ডব্লিউবিসিএস পরীক্ষায় বাংলা ভাষা লিখিত পেপার বাধ্যতামূলক করা। এই লক্ষ্য পূরণের জন্য বাংলা পক্ষ পাঁচ বছর ধরে চালায় নিরবিচ্ছিন্ন আন্দোলন। এই দাবিতে বাংলা পক্ষ পি এস সি ভবন অভিযান ঘেরাও করে তিনবার এবং পিএসসি চেয়ারম্যানকে ডেপুটেশন দেয় প্রতিবার। বাংলা জুড়ে এই দাবিতে ৩২২টি সভা এবং ৭৬টি মিছিল করে বাংলা পক্ষ। ডেপুটেশন দেওয়া হয় পশ্চিমবঙ্গের শতাধিক বিধায়ককে। কলকাতার বুকে রানী রাসমণি রোডে ২০২১ সালের ১৭ই জানুয়ারি এই দাবিতেই বাংলা পক্ষ করে হাজার হাজার বাঙালির মহাসমাবেশ। এমনকি ১৫ই মার্চ ২০২৩ গেজেট নোটিফিকেশনটি সই হবার মাসেও বাংলা পক্ষ এই নিয়ে একাধিক সভা ও মিছিল করে। যখন নোটিফিকেশনটির খসড়া তৈরি হয় কিন্তু ফাইনাল গেজেট হয়নি সরকারের ওপর বাঙালি জনতার আকাঙ্খার চাপ বজায় রাখতে বাংলা পক্ষ খসড়া ডেপুটেশনটি জনসমক্ষে তুলে ধরে এবং তা বাস্তবায়নের জন্য তীব্র চাপ সৃষ্টি করে সরকার, বিরোধী ও আমলা মহলে।
পাঁচ বছর ব্যাপী দীর্ঘ আন্দোলনের ফলে এলো বিজয়। বেরিয়ে গেছে নোটিফিকেশন - গেজেট নম্বর 361- PAR (WBCS)- ID 179/21
বাংলা পক্ষ শুধু লড়ার জন্য লড়তে নয়, জেতার জন্য লড়াইতে বিশ্বাস করে। তা আরেকবার প্রমাণ করেছে বাংলা পক্ষ। শেষে এসেছে এই মহা বিজয়। বাংলা পক্ষর এই আন্দোলনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ বাঙালি সহ সমগ্র বাঙালি জাতিকে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের বাংলা পক্ষ এই বিজয় উৎসর্গ করছে। এই দাবিকে সফল করতে বাংলা পক্ষর সহযোগিতা করে নিরলসভাবে লেগে থাকা সকল রাজনীতিবিদ, আমলা সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের বাকি সকল রাজ্য সরকারী পরীক্ষায় অনুরূপ নিয়ম আনার জন্য যেমন আন্দোলন করছে তা চূড়ান্ত বিজয় রূপান্তরিত করবে যেমন ভাবে করল ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে।
আজ পশ্চিমবঙ্গে বাংলা ও বাঙালির বিজয়ের দিন।
জয় বাংলা

Address

Ratua
732205

Alerts

Be the first to know and let us send you an email when রতুয়া বাংলা পক্ষ - Ratua Bangla Pokkho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to রতুয়া বাংলা পক্ষ - Ratua Bangla Pokkho:

Share