রঘুনাথপুর হিজুলী ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেস

  • Home
  • India
  • Ranaghat
  • রঘুনাথপুর হিজুলী ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেস

রঘুনাথপুর হিজুলী ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেস রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনিত প্রার্থী বর্ণালি দে রায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন।

25/05/2026

পাল্টানো দরকার

24/05/2026

আপনারা সবাই প্রস্তুত তো

24/05/2026

এইতো দেখুন বিহারের উত্তরপ্রদেশের কালচার এই মুহূর্তে পশ্চিমবঙ্গতেও চালু হয়ে গেছে।
ডবল ইঞ্জিন দৌড়াচ্ছে

24/05/2026

সময় এসেছে বন্ধু সকল বাঙালিরা এই বৈষম্যকারী বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে একসাথে এক জোটে রুখে দাঁড়াও

নতুন সরকার ১৫ দিনেই প্রমাণ করে দিচ্ছে —তারা প্রতিশ্রুতি পালনে অক্ষম। এবং তারা পারবে না।“সবকা সাথ, সবকা বিকাশ” — এ যে কত ...
23/05/2026

নতুন সরকার ১৫ দিনেই প্রমাণ করে দিচ্ছে —
তারা প্রতিশ্রুতি পালনে অক্ষম। এবং তারা পারবে না।

“সবকা সাথ, সবকা বিকাশ” — এ যে কত বড় ভুয়ো স্লোগান ছিল, এখন ধীরে ধীরে বোঝা যাচ্ছে।

আপনারা বলেছিলেন —
“ভয় OUT, ভরসা IN।”

বাস্তবে দেখছি ঠিক ১৮০ ডিগ্রি উল্টো —
ভয় IN, ভরসা OUT!!

এত প্রতারণা!

অনেকে এখন সত্যিই ভয়ে সিঁটিয়ে আছেন।
কেউ কেউ এখনও মুখে হালকা ক্যাজুয়াল ভাব ধরে রেখেছেন, যেন সব স্বাভাবিক।
কিন্তু খোঁজ নিলে জানা যাচ্ছে —
কয়েকদিন ধরে ঘুমই আসছে না। ঘুমের ওষুধ খেতে হচ্ছে!

এটাই কি “সবকা সাথ, সবকা বিকাশ”?
দুর্নীতিবাজ, গুণ্ডা, বদমাস — এরা কি “সবকা”-র মধ্যে পড়ে না?
এরাও তো নাগরিক!

বরং এতদিন তো এদেরই প্রথম সারির সম্মানিত নাগরিক বলে মনে হত!

এখন দেখছি, এদের “বিকাশ” তো দূরের কথা, নিজেদের “বিনাশ” হবার ভয়টাই বেশি কাজ করছে।
আর “ভরসা” দেবার লোকও দিন দিন কমে আসছে।

সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার —
অফিসের সেই চুপচাপ নিরীহ সহকর্মীটি,
অফিসের কাজ ছাড়া অন্য কোনো বিষয়েই যার কোনো আগ্রহ কখনও দেখিনি,
তিনিও বসের এই “ভয়-IN, ভরসা OUT” ব্যাপারটা খেয়াল করছেন।

ফিসফিস করে বললেন —
“ইয়ে ডর মুঝে আচ্ছা লাগতা হ্যায়…”
ঠিক তৎকালীন বিরোধী দলনেতার স্টাইলে মুখ করে, হাত নেড়ে।

আমিও মিম-স্টাইলে বললাম —
“রুকো জারা… সাবার করো” 😌

একটাই মাত্র প্রতিবাদী কন্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় একটাই মাত্র প্রতিবাদী দল তৃণমূল কংগ্রেস
23/05/2026

একটাই মাত্র প্রতিবাদী কন্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়
একটাই মাত্র প্রতিবাদী দল তৃণমূল কংগ্রেস

জবাব দিন, জ্বালানির দামে জ্বলছে বাংলা!রাজনীতির পালাবদল ঘটে, ক্ষমতার চেয়ার বদলায়, কিন্তু আমজনতার ভাগ্য কি আদৌ বদলায়? অতীত...
23/05/2026

জবাব দিন, জ্বালানির দামে জ্বলছে বাংলা!

রাজনীতির পালাবদল ঘটে, ক্ষমতার চেয়ার বদলায়, কিন্তু আমজনতার ভাগ্য কি আদৌ বদলায়? অতীতে যখনই পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হয়েছে, তখনই অভিযোগের আঙুল উঠত আগের সরকারের ট্যাক্স নীতির দিকে। বলা হতো, সরকার ট্যাক্স কমালেই নাকি সুরাহা মিলবে।

আজ রাজ্যে সরকার বদলেছে, নতুন শাসনব্যবস্থা বলবৎ হয়েছে। কিন্তু সাধারণ মানুষের পকেটের কী হাল? পেট্রোল-ডিজেলের দাম কমা তো দূর অস্ত, উলটে তা বেড়েই চলেছে! রান্নার গ্যাসের চড়া দামে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের রান্নাঘরে আগুন লেগেছে।

তাহলে আগের সেই বড় বড় অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি আজ কোথায় গেল? সাধারণ মানুষ জানতে চায়—
❓ যদি আগের ট্যাক্স নীতিই দায়ী ছিল, তবে আজ কেন তা সংশোধন করে দাম কমানো হচ্ছে না?
❓ ক্ষমতার রাজনীতিতে আমজনতার পকেট আর কতদিন কাটা যাবে?

কথার লড়াই বন্ধ হোক, এবার কাজের কাজ হোক। অবিলম্বে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হবে।

✊ দাম বৃদ্ধির জবাব চাই, দিতে হবে!
✊ আমজনতার পকেট কাটা বন্ধ হোক!

23/05/2026
আপনারা সবাই খুশি তো
22/05/2026

আপনারা সবাই খুশি তো

22/05/2026

রাত দখল নয়, সমাজ বদল চাই! নারীর নিরাপত্তা নিশ্চিত হোক।" 🖤✊

একটি স্বাধীন দেশে, স্বাধীন সমাজে কেন একজন নারীকে প্রতিটা মুহূর্তে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হবে? কেন ঘরের বাইরে বেরোলে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে ভয়ে সংকুচিত হতে হবে?
আমরা শুধু রাতের রাস্তায় স্বাধীনভাবে হাঁটার অধিকার বা "রাত দখল" করার প্রতীকী আন্দোলন চাই না; আমরা চাই এই বিকৃত মানসিকতার আমূল পরিবর্তন। আমরা চাই এমন এক সমাজ, যেখানে দিন হোক বা রাত—প্রতিটি নারী পাবেন অবদমনহীন, ভয়হীন ও মর্যাদাপূর্ণ জীবনের শতভাগ নিশ্চয়তা।

আজকে ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে কিংবা গণপরিবহনে নারীর ওপর চলা প্রতিটি অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে "BLACK POLITICS" জানাচ্ছে তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি আর নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।

আসুন, শুধু মোমবাতি জ্বালিয়ে নয়, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে সমাজ বদলের এই লড়াইয়ে শামিল হই। 🚫⚖️
#নারী_নিরাপত্তা #সমাজ_বদল_চাই #রাত_দখল_নয় #অন্যায়_বন্ধ_হোক

Address

বঙ্কিমনগর
Ranaghat
741202

Alerts

Be the first to know and let us send you an email when রঘুনাথপুর হিজুলী ২নং অঞ্চল তৃণমূল কংগ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share