02/03/2026
✨🌿 ৭৫ বছরের গৌরবযাত্রা | স্মৃতির পাতা উল্টে দেখা 🌿✨
২৬শে ফেব্রুয়ারি প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয়েছিল আমাদের প্রাণের প্রতিষ্ঠান
বঙ্কিমনগর আদর্শ বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়–এর ৭৫তম বর্ষ উদযাপনের শুভ যাত্রা। 🌅🇮🇳
সেই সকালটা আজও যেন চোখে ভাসে…
স্কুলের ফটক সাজানো ফুলে, আলোর মালায় ঝলমলে ভবন, আর উচ্ছ্বসিত ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত প্রাঙ্গণ।
গত কয়েকদিন ধরে সরম্বরে চলেছে নানা আয়োজন—
কখনো খেলাধুলা 🏃♂️,
কখনো বিজ্ঞান চর্চা 🔬,
কখনো সৃজনশীলতার উচ্ছ্বাসে ভরা ছোট ছোট প্রতিযোগিতা।
আর আজ, ২রা মার্চ, সমাপনী লগ্নে
সারাদিন জুড়ে আমাদের ছাত্রছাত্রীদের আবৃত্তি, নাচ ও সঙ্গীত প্রতিযোগিতায় মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় চত্বর। 🎤💃🎶
এই স্কুল শুধু পড়াশোনার জায়গা নয়—
এখানেই আমাদের হাতেখড়ি,
এখানেই প্রথম বন্ধুত্ব,
এখানেই প্রথম মঞ্চে ওঠার সাহস,
এখানেই জীবনের প্রথম স্বপ্ন দেখা…
আজও দাঁড়িয়ে আছে আমাদের স্কুলের সেই তালগাছ 🌴
নিঃশব্দ সাক্ষী হয়ে বহন করে চলেছে অতীতের ইতিহাস,
আমাদের বেড়ে ওঠা, দুষ্টুমি, শাসন, ভালোবাসা আর অজস্র সোনালি মুহূর্তের গল্প।
আমরা যারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলাম,
আমাদের স্মৃতির পাতায় আজও অমলিন সেই দিনগুলো—
টিফিনের ঘণ্টা, সকালের প্রার্থনা, শ্রেণিকক্ষের বেঞ্চ, আর শিক্ষক-শিক্ষিকাদের স্নেহমাখা ডাক…
৭৫ বছর পেরিয়েও
এই বিদ্যালয় আমাদের শিকড়, আমাদের গর্ব, আমাদের পরিচয়। 💛
“যে স্কুল আমাদের মানুষ হতে শিখিয়েছে,
সে স্কুল চিরকাল হৃদয়ের এক কোণে অমলিন থাকবে।”