Serampore Girls' High School

Serampore Girls' High School S Bengali Medium School as well as its English Medium wing.

Serampore Girls High School, established in 1879, is one of the premier educational institution located in Battala, presently, Serampore Girls’ High School is running a full fledged H.

✨ রঙে-রসে, স্মৃতিতে আর বন্ধুত্বের বন্ধনে আবারও একসাথে — ‘আবীর উৎসব ২০২৬’ ✨প্রিয় প্রাক্তনীরা,সময়ের স্রোতে আমরা আজ ভিন্ন...
21/02/2026

✨ রঙে-রসে, স্মৃতিতে আর বন্ধুত্বের বন্ধনে আবারও একসাথে — ‘আবীর উৎসব ২০২৬’ ✨
প্রিয় প্রাক্তনীরা,
সময়ের স্রোতে আমরা আজ ভিন্ন ভিন্ন পথে চললেও, আমাদের শিকড় কিন্তু একই—আমাদের প্রিয় বিদ্যালয়। সেই ভালোবাসা, সেই স্মৃতি আর সেই বন্ধনকে আরও একবার রঙিন করে তুলতেই আমাদের এই বিশেষ আয়োজন।এসো, আবীরের রঙে রাঙিয়ে তুলি পুরোনো দিনগুলোর হাসি, গল্প আর অমলিন বন্ধুত্ব।একসাথে কাটাই এক আনন্দময় বিকেল, যেখানে থাকবে মিলন, স্মৃতি আর উৎসবের উচ্ছ্বাস।
📌 রেজিস্ট্রেশনের জন্য নিচের গুগল ফর্ম লিঙ্কে ক্লিক করে আপনার নাম নথিভুক্ত করুন|
https://forms.gle/rtXmZyAWYve5uS8RA

চলুন, আবারও একসাথে—
বন্ধুত্বের রঙে, ভালোবাসার আবীরে। ✨

বাণী বিশ্বাস দি, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, আজ সন্ধ্যাবেলা পরলোকগমন করেছেন—এই দুঃখজনক সংবাদে আমরা গভীরভাবে শো...
08/01/2026

বাণী বিশ্বাস দি, আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, আজ সন্ধ্যাবেলা পরলোকগমন করেছেন—এই দুঃখজনক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। ঈশ্বর যেন তাঁদের এই কঠিন সময়ে মানসিক শক্তি দান করেন।

প্রধান শিক্ষিকা
শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়

07/01/2026

Disclaimer
বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে জানানো হচ্ছে যে, “পুরানো প্রাক্তনী সংসদ” নামে কোনও সংগঠন বর্তমানে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, অনুমোদিত বা আইনানুগভাবে নিবন্ধিত নয়।

বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠন হিসেবে ২০২৪ সালে প্রথম ও একমাত্র নিবন্ধিত সংস্থা হলো
“লালবাড়ির অতীত গাঁথা”। বিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক নথি ও সরকারিভাবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সংস্থাই একমাত্র স্বীকৃত প্রাক্তনী সংগঠন।

এক্ষেত্রে অত্যন্ত দুঃখের সঙ্গে উল্লেখ করতে হচ্ছে যে, নিবন্ধিত না হয়েও অতীতে কিছু প্রাক্তনী ব্যক্তি বা গোষ্ঠী বিদ্যালয়ের নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ, বিভিন্ন অননুমোদিত (unapproved) কার্যকলাপে যুক্ত হওয়া এবং একাধিক সময়ে বিদ্যালয়ের ভাবমূর্তি ও মর্যাদাহানির চেষ্টা করেছে। এই ধরনের সমস্ত কার্যকলাপ বিদ্যালয় কর্তৃপক্ষের অগোচরে ও অনুমোদনবিহীনভাবে সংঘটিত হয়েছে।

এই ধরনের ঘটনা বিদ্যালয়ের নজরে আসামাত্রই বিদ্যালয় কর্তৃপক্ষ তা দৃঢ়ভাবে নিন্দা (condemn) করেছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবে—এ কথা স্পষ্টভাবে জানানো হচ্ছে।

বিদ্যালয় প্রাক্তনী শিক্ষার্থীদের আবেগ, স্মৃতি ও প্রতিষ্ঠানপ্রেমকে সম্মান করে; কিন্তু একই সঙ্গে আইনগত বৈধতা, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রতিষ্ঠানের সম্মান রক্ষার প্রশ্নে কোনওরূপ ছাড় দেওয়া হবে না।

অতএব, বিদ্যালয়ের নাম, ঐতিহ্য বা প্রাক্তনী পরিচয় ব্যবহার করে কোনও অনিবন্ধিত বা অননুমোদিত কার্যকলাপ সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়—এ বিষয়ে সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রধান শিক্ষিকা
শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়

In Anadabazar Patrika and Statesman today. The School extends thanks to the District Legal Services Authority.
07/11/2025

In Anadabazar Patrika and Statesman today. The School extends thanks to the District Legal Services Authority.

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রতি বছর  শিক্ষক শিক্ষিকাদের জন্য যে Award Programme এর আয়োজন করে তাতে এবছর হুগলী থেকে 15 জন...
06/11/2025

টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রতি বছর শিক্ষক শিক্ষিকাদের জন্য যে Award Programme এর আয়োজন করে তাতে এবছর হুগলী থেকে 15 জন শিক্ষক শিক্ষিকাকে দ্রোনাচার্য্য সম্মান দেওয়া হয় | আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা Sutapa Datta Dasgupta তার অন্যতম |
এছাড়াও ইউনিভার্সিটির পক্ষ থেকে আরো নানাবিধ সুবিধা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয় | তার এই প্রাপ্তি তার Alma Mater কে গর্বিত করেছে|
শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রীমতী Sutapa Datta Dasgupta কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!

16/09/2025

Address

8, Jitendranath Lahiri Road, Serampore
Rajpur
712201

Opening Hours

Monday 10:40am - 4:30pm
Tuesday 10:40am - 4:30pm
Wednesday 10:40am - 4:30pm
Thursday 10:40am - 4:30pm
Friday 10:40am - 4:30pm
Saturday 10:40am - 1:30pm

Telephone

+913329690015

Alerts

Be the first to know and let us send you an email when Serampore Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Serampore Girls' High School:

Share