Students of Sonarpur

Students of Sonarpur We say for the student. We fight for the student. We fight for Independence, Democracy & Socialism.

আগামীকাল সোনারপুরে জেগে উঠুক প্রতিবাদের স্ফুলিঙ্গ। সকলে যোগ দিন এই আন্দোলনে।দেখা হোক সোনারপুরে...
13/08/2024

আগামীকাল সোনারপুরে জেগে উঠুক প্রতিবাদের স্ফুলিঙ্গ। সকলে যোগ দিন এই আন্দোলনে।
দেখা হোক সোনারপুরে...

সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সোনারপুর আঞ্চলিক কমিটির অভ্যন্তরে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদ...
12/08/2024

সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সোনারপুর আঞ্চলিক কমিটির অভ্যন্তরে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি পালন করা হলো।

ভারতের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ সোনারপুর স্টেশনে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালিত হল।
11/08/2024

ভারতের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ সোনারপুর স্টেশনে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালিত হল।

NEET NET সহ গোটা দেশ ও রাজ্যে শিক্ষাদূর্নীতির বিরুদ্ধে সর্বভারতীয় ছাত্র ধর্মঘটের সমর্থনে আজ ভারতের ছাত্র ফেডারেশন  সোনার...
04/07/2024

NEET NET সহ গোটা দেশ ও রাজ্যে শিক্ষাদূর্নীতির বিরুদ্ধে সর্বভারতীয় ছাত্র ধর্মঘটের সমর্থনে আজ ভারতের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে মোট ৫ টি সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ধর্মঘটের মূল দাবিগুলোকে অবগত করানো সহ Pin badge পড়ানো ও বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়গুলি হল -
★ ঘাসিয়াড়া বিদ্যাপীঠ
★আচার্য্য প্রফুল্ল নগর অতুলকৃষ্ণ রায় বিদ্যায়তন (ফর গার্লস হাইস্কুল)
★ কামরাবাদ উচ্চ বিদ্যালয়
★কামরাবাদ গার্লস হাইস্কুল
★ সোনারপুর বিদ্যাপীঠ

এর মধ্যে কামরাবাদ উচ্চ বিদ্যালয়-এ গেটসভা করা সম্ভব হয়েছে।

ভারতের ছাত্র ফেডারেশন,সোনারপুর আঞ্চলিক কমিটির অন্তর্গত ৯ ও ১০ নম্বর  ইউনিট কমিটির উদ্যোগে আজকে রেমালের বিপর্যয়ের   কোনো...
27/05/2024

ভারতের ছাত্র ফেডারেশন,সোনারপুর আঞ্চলিক কমিটির অন্তর্গত ৯ ও ১০ নম্বর ইউনিট কমিটির উদ্যোগে আজকে রেমালের বিপর্যয়ের কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা দেখতে সংলগ্ন এলাকায় পরিক্রমা করা ও কিছু অবলা প্রাণী দের সাহায্য করা এবং কিছু পরিবারের সাথে কথা বলে আমরা জানতে পারি যে তারা দুই-তিন বছর আগে থেকে আবাস যোজনার জন্য এপ্লাই করেছিল কিন্তু তাদের বারবার ফিরিয়ে দেওয়া হয় এবং একটি পরিবার থেকে জানা যায় যে তারা আবাস যোজনার জন্য এপ্লাই করতে গিয়ে তাদের কাছে কিছু টাকা স্থানীয় পার্টি অফিস থেকে চেয়ে থাকে , তারা যদি এই টাকাটা দেয় তবেই তারা বাড়ি করার জন্য সরকার থেকে টাকা পাবে। এই দূর্নীতিপূর্ণ সরকার অর্থাৎ দুটো ফুলকে হঠানোই শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের আশু কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

আজকে যে কমরেডরা উপস্থিত ছিলেন তাদের সকলকে জানাই লাল সেলাম এবং সংগ্রামী অভিনন্দন✊🏻❤️। ।

26/05/2024
সারদা বিদ্যাপীঠের ছাত্রী ব্রতিতা রায় মাধ্যমিকে বিংশ স্থান অধিকার করেছে, বৈকুন্ঠপুর বাগুইপাড়া নিবাসী ১৪ নম্বর ওয়ার্ড ই...
04/05/2024

সারদা বিদ্যাপীঠের ছাত্রী ব্রতিতা রায় মাধ্যমিকে বিংশ স্থান অধিকার করেছে, বৈকুন্ঠপুর বাগুইপাড়া নিবাসী ১৪ নম্বর ওয়ার্ড ইউনিটের অন্তর্গত এলাকার। ওর সাফল্যে আমরা গর্বিত। আমাদের সোনারপুরের এই কৃতি ছাত্রী ও তার পরিবারের হাতে একটি পুস্তক তুলে দিয়েছেন ১৪ নম্বর ওয়ার্ড ইউনিটের সম্পাদক কমরেড তুহিন ঘোষ ও পুষ্পস্তবক তুলে দিয়েছেন জেলা কমিটির সদস্য কমরেড শর্মিষ্ঠা চ্যাটার্জী। উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড দেবস্মিতা আইচ ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। আগামী জীবনের সাফল্যে জুড়ে থাক দিনবদলের স্বপ্ন এইটুকুই আমাদের আশা ও প্রত্যয়।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ এইবার মাধ্যমিকে রাজ্যে নবম স্থানাধিকারী। সারদা বিদ্যাপীঠের ছাত্র ঈশান বিশ্ব...
02/05/2024

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ এইবার মাধ্যমিকে রাজ্যে নবম স্থানাধিকারী। সারদা বিদ্যাপীঠের ছাত্র ঈশান বিশ্বাসও মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে।।ওদের সাফল্যে আমরা গর্বিত। সোনারপুরের দুই কৃতি ছাত্রের হাতে ও তার পরিবারের হাতে পুষ্পস্তবক তুলে দিয়েছেন *কমরেড সৃজন ভট্টাচার্য।* উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড সুমিত দলুই ও সভাপতি কমরেড দেবস্মিতা আইচ। এছাড়াও অন্যান্য আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। ওদের আগামী জীবনের সাফল্যে জুড়ে থাক দিনবদলের স্বপ্ন এইটুকুই আমাদের আশা ও প্রত্যয়।

জীর্ণতা কাটিয়ে নূতনেরে করি আহ্বান।
14/04/2024

জীর্ণতা কাটিয়ে নূতনেরে করি আহ্বান।

ভারতের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে  কমরেড সুদীপ্ত গুপ্তের শহীদ স্মরণে কর্মসূচি পালন করা হল। সংগঠনের প...
02/04/2024

ভারতের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে কমরেড সুদীপ্ত গুপ্তের শহীদ স্মরণে কর্মসূচি পালন করা হল। সংগঠনের পতাকা উত্তোলন করেন আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড দেবস্মিতা আইচ।

ভার‍তের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির অভ্যন্তরে আজ কামরাবাদ বয়েজ স্কুলে সদস্যসংগ্রহ করা হল।অংশগ্রহণকারী সকল কমর...
05/03/2024

ভার‍তের ছাত্র ফেডারেশন সোনারপুর আঞ্চলিক কমিটির অভ্যন্তরে আজ কামরাবাদ বয়েজ স্কুলে সদস্যসংগ্রহ করা হল।

অংশগ্রহণকারী সকল কমরেডদের রক্তিম অভিনন্দন ও লাল সেলাম। ✊🏼

গতকাল ভারতের ছাত্র ফেডারেশন,  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সোনারপুর আঞ্চলিক কমিটি...
22/02/2024

গতকাল ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সোনারপুর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে সোনারপুর ফ্লাইওভারকে যানজট মুক্ত করতে ডেপুটেশন দেওয়া হয়। বাজেয়াপ্ত করা গাড়ি স্থায়ীভাবে ব্রিজে থাকায় ব্রিজের ক্ষতি হওয়ার সাথে সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যহ যানজটের মুখোমুখি হতে হচ্ছে। আমরা তার বিরোধিতা করে এবং এই সমস্যার স্থায়ী সমাধান জানিয়ে ডেপুটেশন দিয়েছিআজ ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সোনারপুর আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে সোনারপুর ফ্লাইওভারকে যানজট মুক্ত করতে ডেপুটেশন দেওয়া হয়। বাজেয়াপ্ত করা গাড়ি স্থায়ীভাবে ব্রিজে থাকায় ব্রিজের ক্ষতি হওয়ার সাথে সাথে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যহ যানজটের মুখোমুখি হতে হচ্ছে। আমরা তার বিরোধিতা করে এবং এই সমস্যার স্থায়ী সমাধান জানিয়ে ডেপুটেশন দিয়েছি।

Address

Khiristala
Rajpur Sonarpur
700150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Students of Sonarpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share