09/09/2026
স্বর্গীয় শ্রী জানকি প্রসাদ চট্টোপাধ্যায়ের স্মরণে তাঁর কন্যা সৌমিনী ব্যানার্জী ও পরিবারের সদস্যরা প্রত্যেক বছরের মতো এবারও কিছু দুঃস্থ শিশুর জন্য একবেলার আহারের ব্যবস্থা করতে উদ্যোগ পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।
সুদূর পুরুলিয়ার দরিদ্র পরিবারের শিশুদের মধ্যে দুপুরের আহার বিতরণের ইচ্ছা প্রকাশ করেন তাঁরা। সেইমতো গত ৫ই সেপ্টেম্বর পুরুলিয়ার বীরবাণ্টা মিশনে উদ্যোগ পরিবারের শিশুদের জন্য পুষ্টিকর দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।
চ্যাটার্জী পরিবারের এই সুন্দর ও মানবিক উদ্যোগকে উদ্যোগ পরিবার আন্তরিক কুর্নিশ জানায় এবং স্বর্গীয় শ্রী জানকি প্রসাদ চট্টোপাধ্যায়ের আত্মার চিরশান্তি কামনা করে।