21/06/2020
" জনপ্রিয়তা অস্থায়ী "
===========================
সম্মানিত ভ্রাতৃমন্ডলি,
শুরু করছি পরম করুণাময় মহান সৃষ্টি কর্তা আল্লাহর নামে, যিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। অসংখ্য সালাত এবং সালাম সেই মানবতার মুক্তির দূত প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) এর উপর, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই।
জনপ্রিয়তা,
========
জনপ্রিয়তা এমন একটি বিষয় যার পিছনে ছুটছে লক্ষ কোটি মানুষ, এই জনপ্রিয়তার পিছনে ছুটার কারনে আজ কোরআন ও সুন্নাহ সহীহ্ দলীল অচল হয়ে পড়েছে।
জনপ্রিয় যেকোনো বিষয়ের উপর ভুল ধরিয়ে দিলেও মানুষ তা বিশ্বাস করেনা, ক্ষনিকের কিছু সময় জনপ্রিয়তায় গা ভাসিয়ে দিয়ে সাময়িক আনন্দ উপভোগ করছে।
এতে খেলোয়াড় থেকে শুরু করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বা ওয়াজের ময়দানের বক্তা!! এদের সবাইকেই আমরা জনপ্রিয়তার মানদণ্ডে গ্রহন করে নিচ্ছি। জনপ্রিয়তাটাকে এতটাই প্রাধান্য দিচ্ছি যে অন্ধ হয়ে যাচ্ছি, তখন দলীল চাইলেও দোষ, দলীল দিয়ে ভুল ধরিয়ে দিলেও দোষ।
সেই জনপ্রিয়তাটাকে বড় বড় স্কলাররা কত চমৎকার ভাবে বিশ্লেষণ করে আমাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে তারা বলেছেন.....
একটি বিল্ডিংয়ের রংয়ের সাথে তুলনা করেছেন, যেমনঃ জনপ্রিয়তা হচ্ছে রং, আর আক্বীদাহ হচ্ছে ফাউন্ডেশন আল্লাহ্ আকবার।
আপনি একটি বিল্ডিং তৈরী করলেন ফাউন্ডেশন শক্তিশালী করলেন না, উপর দিয়ে চমৎকার ভাবে বাহারী রঙ্গে সাজিয়েছেন, একবছর পর সেই রং আর থাকবে না, বিল্ডিং খসে পরে যাবে, বা রং পরিবর্তন হয়ে যাবে, হয়তোবা বিল্ডিং ভেঙ্গে বা হেলে পরেও যাবে। রঙ্গয়ের স্থায়িত্ব সাময়িক, ঠিক তেমনি জনপ্রিয়তা।
বিল্ডিংয়ের ফাউন্ডেশন মজবুত না হলে সেই বিল্ডিংয়ের স্থায়িত্ব যেমন ক্ষনিকের, ঠিক তেমনি বক্তার জনপ্রিয়তাও ক্ষনিকের..........
বক্তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আক্বীদাহ মানহাজ তথা বিশুদ্ধ আক্বীদাহ।
ফেলে আশা দিনগুলিতে দেখেছি কত জনপ্রিয় ব্যাক্তিদের আজ কেউ খবরও নেয় না, বক্তার সুর চিরদিনের নয়, বক্তার যুক্তি যেকোনো সময় পরিবর্তন হয়েও যেতে পারে, হাবিবুর রহমান যুক্তিবাদী,তোফাজ্জেল ভৈরবী, এখন কই তারা!! ইউটিউবে পেলেও তরুণরা এখন শুনে না, আর শুনলেও হাজারটা ভুল ধরা পড়ে। অথচ একসময় ওনার প্রোগ্রামে জায়গা হত না। পাগল হয়ে ছুটে যেত লক্ষ জনতা বয়ান শুনার জন্য।
বক্তার আক্বীদাহ বিশুদ্ধ হলে, যুগ পরিবর্তন হলেও ওনার দলীল কেয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না, ওনি মৃত্যুবরণ করলেও ওনাকে সবাই স্বরন রাখবে হৃদয়ে বার বার ওনার মাছআলা খুজেঁ শিখবে।
যেমনঃ স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ওনাকে সবাই ভালবাসে ওনার কর্মে ওনার আক্বিদায়। ওনি বেচেঁ থাকবেন সবার হৃদয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনপ্রিয় হয়ে।
এমন একজন জগৎ বিখ্যাত আলেম আমাদের জন্য কি না করেছেন! ওনার মাছআলা দলমত নির্বিশেষে সবাই পছন্দ করে অথচ ওনার সুর ছিল না, কথায় কথায় ইংরেজি ছিল না, সঙ্গীত গাইতো না, ওনার প্রত্যাকটি বক্তব্য ছিল আল্লাহর একত্ব জুরে তাওহীদ নিয়ে।
দুঃখজনক হল আজ আমাদের শিরোনামই হল অমুক বক্তার মাহফিলে লাখ লাখ মানুষের ঢল, গাছের ডালায় ডালায় মানুষ, অথচ বক্তার কত ভুল!!
সরাসরি হাদিস ভুল, আল্লাহকে নিয়ে মিথ্যাচার কিন্তু জনপ্রিয়তায় সেই ভুলগুলো আড়ালে চলে যায়।
যে কারনে দেশে এত মাহফিল হয় অথচ ফেইসবুকে দেখেন গালাগালির হিরিক, সবাই কিন্তু জনপ্রিয় বক্তার ভক্ত।
আজকের জনপ্রিয়তা কালকে হয়ত থাকবে না, অথচ বিশুদ্ধ আক্বীদাহ কেয়ামত পর্যন্ত অটল থাকবে সত্যের মানদন্ড হয়ে।
তাই জনপ্রিয়তা অস্থায়ী,
বিশুদ্ধ আক্বিদা স্থায়ী।
======