সবুজ শিশু

সবুজ শিশু "সবুজ প্রাণ সবুজ শিশু চলার সাথী লক্ষ যিশু"

 #সবুজশিশু_ও_রক্তদান সবুজশিশুর সকল সদস্যই সুস্থ শরীর থাকলে রক্তদান করতে সবসময় বদ্ধপরিকর থাকে। তেমনই আমাদের অন্যতম সদস্য ...
05/03/2026

#সবুজশিশু_ও_রক্তদান

সবুজশিশুর সকল সদস্যই সুস্থ শরীর থাকলে রক্তদান করতে সবসময় বদ্ধপরিকর থাকে। তেমনই আমাদের অন্যতম সদস্য #শুভদ্বীপ_দাস ক'দিন আগে এক মুমূর্ষু রুগির জন্য রক্তদান করল।

সবুজশিশুর পক্ষ থেকে তাকে জানাই অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন।

 #সবুজশিশুর_পুরনো_বস্ত্রের_উদ্যোগআমরা সারা বছর ধরে পুরনো জামাকাপড় সংগ্রহ করি। অনেকেই আমাদের জানায় তাদের বাড়িতে জামা কাপড়...
02/03/2026

#সবুজশিশুর_পুরনো_বস্ত্রের_উদ্যোগ
আমরা সারা বছর ধরে পুরনো জামাকাপড় সংগ্রহ করি। অনেকেই আমাদের জানায় তাদের বাড়িতে জামা কাপড় বা শীতবস্ত্র আছে। অবশ্যই আমরা পরিষ্কার,ছেঁড়া ফাটা নয় এমন জামা কাপড় সংগ্রহ করে মাঝে মাঝেই উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় যাদের এসব দরকার তাদের সামনে নিয়ে যাই।

সেরকমই গত দুদিন ধরে 'দক্ষিণ সহারই' এলাকায় আমরা একটি শিবির করেছিলাম যেখানে সকলে নিজেদের সুবিধামত বস্ত্র সংগ্রহ করতে পারে। সকলের হাসিমুখের ছবিই বলে দিচ্ছে এ উদ্যোগ কতটা সফল।

#সবুজশিশু।

 #সবুজশিশু ও  #রক্তদান। আজ রায়গঞ্জে দুজন রক্তদাতার জন্য এমারজেন্সিতে B+ রক্তের দরকার ছিল। রক্ত দিলেন সবুজশিশুর সদস্য  #অ...
24/02/2026

#সবুজশিশু ও #রক্তদান।

আজ রায়গঞ্জে দুজন রক্তদাতার জন্য এমারজেন্সিতে B+ রক্তের দরকার ছিল।

রক্ত দিলেন সবুজশিশুর সদস্য #অভ্রনীল_রায় এবং শিলিগুড়ির বাসিন্দা #দিব্যেন্দু_তালুকদার।

দুজন রক্তদাতাকে জানাই অসংখ্য ধন্যবাদ।❤️

 #কোনো_খাবারই_ফেলার_নয়আজ রায়গঞ্জ বন্দর হাটখোলার  #প্রিয়ঙ্কা_বসাক ফোন করে জানায় তাঁর বাড়িতে গতকাল কালীপূজা উপলক্ষে আয়োজন ...
19/02/2026

#কোনো_খাবারই_ফেলার_নয়

আজ রায়গঞ্জ বন্দর হাটখোলার #প্রিয়ঙ্কা_বসাক ফোন করে জানায় তাঁর বাড়িতে গতকাল কালীপূজা উপলক্ষে আয়োজন করা খিচুড়ি,তরকারি,পায়েস,চাটনি এর অনেকটাই বেঁচে গেছে।

সেই মত আমাদের সবুজশিশুর প্রতিনিধিরা সেখানে পৌঁছে, খাবারের গুমগতমান পরিক্ষা করে খাবার সংগ্রহ করে। তারপর সুভাষগঞ্জ বাঁধে ৬০ জন মানুষের মধ্যে খবার বিতরণ করা হয়।

খাবার নষ্ট না করে সেই খাবার তুলে দেওয়ার উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

গতবারের মতো এবারও উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ এর অধ্যাপক ও অধ্যক্ষ এবং সাহিত্যিক কোচবিহারের বাসিন্দা  #সুশান্ত_কুমার_চক্রবর...
10/01/2026

গতবারের মতো এবারও উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ এর অধ্যাপক ও অধ্যক্ষ এবং সাহিত্যিক কোচবিহারের বাসিন্দা #সুশান্ত_কুমার_চক্রবর্তীর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মভূমি উত্তর দিনাজপুর জেলার ৩০ জন মানুষকে শীতের চাদর তুলে দেওয়া হল তাঁর পরিবারের উদ্যোগে, এবং #সবুজ #শিশুর ব্যবস্থাপনায়।

তাঁর পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং উক্ত দিনটিকে স্মরনীয় করে রাখতে ব্যবস্হার কথা বলা হয়।সেই মত আমরা সুভাষগঞ্জ রেলস্টেশন এলাকার মানুষদের মধ্যে এই কাজটি সম্পন্ন করলাম সুশান্ত বাবুর স্মৃতিতে।

তাঁর পরিবারের এই মহান উদ্যোগকে জানাই সাধুবাদ।

সবুজ শিশুর বর্ষবরণ.... চাদর, মোজা, মিষ্টির প্যাকেট তুলে দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো হলো তাদের যাদের রাত কাটে khola ...
01/01/2026

সবুজ শিশুর বর্ষবরণ.... চাদর, মোজা, মিষ্টির প্যাকেট তুলে দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানানো হলো তাদের যাদের রাত কাটে khola ছাদের তলে....

কেয়া ঘোষ, বয়স ১৪ বছর। ক্লাস এইট পাশ করে নাইনে উত্তীর্ণ হলো। গত ১৭ই ডিসেম্বর সকালে হঠাৎ সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সার...
26/12/2025

কেয়া ঘোষ, বয়স ১৪ বছর। ক্লাস এইট পাশ করে নাইনে উত্তীর্ণ হলো।
গত ১৭ই ডিসেম্বর সকালে হঠাৎ সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সারা শরীর অবশ হয়ে যায়, হাত পা অত্যন্ত ঠাণ্ডা হয়ে যায়। রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসার হয় , কিন্তু ওই দশতলা মেডিকেল কলেজে একজনও নিউরোলজিস্ট না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়! এই অবস্থায় তাকে মালদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে MRI করে দেখা যায় যে, একটি বিরল রোগে সে আক্রান্ত। তার স্পেইনাল কডের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু মালদা হাসপাতালেও কোনো নিউরোলজিস্ট নেই এবং ডাক্তার তাকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যেতে বলেছে। সে আজ নয় দিন ধরে হাত, পা, মাথা ... শরীরের কোনো অংশ নড়াতে পারছে না। তবে ডাক্তারি পরিভাষায় এই রোগের চিকিৎসা রয়েছে তাই রোগী কে অতি দ্রুত কলকাতা নিয়ে যেতে হবে । তাই আপনাদের সবার কাছে আবেদন করছি আপনারা নিজেদের সাধ্য মতো অর্থ দান করুন । আর ভগবানের কাছে পার্থনা করুন সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ.

UPI নম্বর: 8906413896( Himadri Ghosh)

 #সোমশুভ্র  #চার্লির স্মৃতিতে আজ।আজ আমাদের সদস্য সোমশুভ্র অধিকারীর মৃত্যু বার্ষিকী ছিল। সেই কারণে তাঁর পরিবারের ইচ্ছেতেই...
12/10/2025

#সোমশুভ্র #চার্লির স্মৃতিতে আজ।
আজ আমাদের সদস্য সোমশুভ্র অধিকারীর মৃত্যু বার্ষিকী ছিল। সেই কারণে তাঁর পরিবারের ইচ্ছেতেই এবং সবুজশিশুর ব্যবস্হাপনায় চুয়ামোড় অঞ্চলের ৭০জন আদিবাসী বাচ্চাকে পোলাও এবং মাংস খাওয়ানো হল। বাচ্চাগুলোর হাসিই সোমশুভ্রের আত্মাকে শান্তি দেবে এ বিষয়ে সন্দেহ নেই,আর এভাবেই বেঁচে থাকবে চার্লি সকলের মধ্যে।

ভালোবাসা চার্লিকে।❤️🫶

 #সবুজশিশুর_নতুন_বস্ত্র_বরণআমরা প্রতিবছরের ন্যায় এবারও দুর্গাপূজার আনন্দ বাড়িয়ে তুলতে যাদের নতুন জামার দরকার তাদের হাতে ...
28/09/2025

#সবুজশিশুর_নতুন_বস্ত্র_বরণ
আমরা প্রতিবছরের ন্যায় এবারও দুর্গাপূজার আনন্দ বাড়িয়ে তুলতে যাদের নতুন জামার দরকার তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পারলাম। দক্ষিন সহারই এলাকার ৩০০ বাচ্চার হাতে নতুন জামা দিতে পারলাম যাদের সহায়তায় ও আর্থিক সহায়তায় তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। এই বাচ্চাগুলোর মুখে হাসি দেখে আমাদের পূজার আনন্দ আরো দ্বিগুণ হ'ল এবিষয়ে সন্দেহ নেই।সকলের পূজা ভালো কাটুক।শুভ শারদীয়া।

 #সবুজশিশুর_নতুন_বস্ত্রবরণ_কর্মসূচি প্রতিবারের ন্যায় শারদীয়া উপলক্ষে আবার আমরা উত্তর দিনাজপুর জেলার তিনশত বাচ্চাকে নতুন ...
21/09/2025

#সবুজশিশুর_নতুন_বস্ত্রবরণ_কর্মসূচি
প্রতিবারের ন্যায় শারদীয়া উপলক্ষে আবার আমরা উত্তর দিনাজপুর জেলার তিনশত বাচ্চাকে নতুন জামা তুলে দিতে চাই। আমাদের এই কর্মসূচি ্ষে পদার্পণ করছে। আপনারা সকলে এগিয়ে আসুন।যে যা পারবেন দিতে পারেন, আমাদের কোনো নির্দিষ্ট করে দেওয়া অর্থ নেই। আর কিছু না দিতে পারলেও ভালোবাসা দেবেন আর এই পোস্টটি ছড়িয়ে দেবেন যাতে আমরা সুষ্ঠভাবে কাজটা করতে পারি।

পোস্টারে বিস্তারিত দেওয়া আছে। পাশে থাকুন।

ধিয়ান আর তার মা দুজনের জন্মদিন ছিল পরপর ১৬ এবং ১৭ ই মে.... মা ছেলের যৌথ ইচ্ছায় তারা সবুজ শিশু পরিবারের সহযোগিতায় পৌঁছে...
18/05/2025

ধিয়ান আর তার মা দুজনের জন্মদিন ছিল পরপর ১৬ এবং ১৭ ই মে.... মা ছেলের যৌথ ইচ্ছায় তারা সবুজ শিশু পরিবারের সহযোগিতায় পৌঁছে যায় সোহারই মোড় সংলগ্ন এলাকায় এক আদিবাসী পাড়ায়.. সেখানকার বাচ্চাদের পড়াশোনার উৎসাহ দিতে তাদের হাতে তুলে দেয় খাতা পেন ও কিছু শুকনো খাবার... তাদের এই মহান চিন্তাধারা কে সবুজ শিশু পরিবার কুর্নিশ জানায়.. তাদের আগামী জীবন মঙ্গলময় হোক এই কামনাই করে সবুজ শিশু পরিবার 🙏




পুরোনো উকিল পাড়ার বাসিন্দা তপন সিং এর জন্মদিন উপলক্ষ্যে তার পরিবার  ৭০জন বাচ্চা ও বৃদ্ধের হাতে দুপুরের খাবার  তুলে দিয়...
18/04/2025

পুরোনো উকিল পাড়ার বাসিন্দা তপন সিং এর জন্মদিন উপলক্ষ্যে তার পরিবার ৭০জন বাচ্চা ও বৃদ্ধের হাতে দুপুরের খাবার তুলে দিয়ে আনন্দ ভাগ করে নিলো ক্ষুদে গুলোর সাথে..

উনার ভবিষ্যৎ জীবন শুভ ও সুন্দর হোক এই কামনাই করে সবুজ শিশু পরিবার.






Address

Raiganj

Alerts

Be the first to know and let us send you an email when সবুজ শিশু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সবুজ শিশু:

Share

Category